পবিত্র হজের দ্বিতীয় দিনে মিনা থেকে ঐতিহাসিক আরাফাতের ময়দানে পৌঁছাতে শুরু করেছেন মুসল্লিরা।স্থানীয় সময় সূর্যোদয় পর্যন্ত মিনায় অবস্থান শেষে ফজরের পর আরাফাতের ময়দানের উদ্দেশ্যে রওনা হন তারা। সেখানে সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করে হজের খুতবা শুনবেন মুসল্লিরা।আরফাতের ময়দানে অবস্থানকেই মূল হজ বিবেচনা করা হয়। এবার পবিত্র হজের খুতবা দেবেন মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শায়খ সালেহ বিন হুমাইদ। যা ৩৪টি ভাষায় সরাসরি সম্প্রচারিত হবে।তীব্র তাপদাহের কারণে আরাফাতের দিন মুসল্লিদের সকাল ১০টা থেকে বিকাল চারটা পর্যন্ত তাঁবু থেকে বের না হওয়ার পরামর্শ দিয়েছে সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়।এরপর মুজদালিফায় গিয়ে রাত্রিযাপন শেষে শয়তানকে মারার জন্য পাথর সংগ্রহ করবেন হাজিরা। ১০ জিলহজ্ব ইদুল আজহার দিন জামারায় শয়তানকে পাথর মেরে, কোরবানি দিয়ে মাথা মুণ্ডন করবেন তারা। পরে, কাবা শরীফ তাওয়াফ করবেন।আগামী ১১ ও ১২ জিলহজ বাকি আনুষ্ঠানিকতা পালনের মাধ্যমে পবিত্র হজ শেষ করবেন ১৫ লাখের বেশি মুসল্লি।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দিনাজপুরে ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালকের মর্মান্তিক মৃত্যু
দিনাজপুরে ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালকের মর্মান্তিক মৃত্যু

দিনাজপুরের বিরামপুরে দ্রুতগতির ট্রাকের ধাক্কায় আতিউর রহমান (৩৮) নামে এক ইজিবাইক চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার Read more

ব্যাংকের টাকা পৃথিবীর কোথাও এভাবে লুট হয়নি: অর্থ উপদেষ্টা
ব্যাংকের টাকা পৃথিবীর কোথাও এভাবে লুট হয়নি: অর্থ উপদেষ্টা

বাংলাদেশের ব্যাংকখাত থেকে যেভাবে অর্থ লুট করা হয়েছে, পৃথিবীর কোথাও এভাবে লুট করা হয়নি জানিয়েছে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ Read more

নেতানিয়াহুর দুর্নীতির বিচার বাতিল করা উচিত: ট্রাম্প
নেতানিয়াহুর দুর্নীতির বিচার বাতিল করা উচিত: ট্রাম্প

ইরানের সঙ্গে ইসরায়েলের সাম্প্রতিক যুদ্ধে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে "যোদ্ধা" হিসেবে প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বলেছেন তিনি "মর্মাহত" Read more

ফুলপুরে টিকটক কেড়ে নিল স্কুল ছাত্র শিশু সৌরভের প্রাণ
ফুলপুরে টিকটক কেড়ে নিল স্কুল ছাত্র শিশু সৌরভের প্রাণ

ময়মনসিংহের ফুলপুরে টিকটকের ভিডিওর আসক্তিতে প্রাণ গেল সৌরভ ক্ষত্রিয় (৬) নামের স্কুল ছাত্রের। শুক্রবার (৪ এপ্রিল)রাতে সৌরভ মরদেহ বাড়িতে পৌঁছাতেই পরিবারে Read more

মেঘনা সেতুর ঢালে রড বোঝাই ট্রাক উল্টে ৯ কিলোমিটার যানজট
মেঘনা সেতুর ঢালে রড বোঝাই ট্রাক উল্টে ৯ কিলোমিটার যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া অংশে মেঘনা সেতুর পূর্ব প্রান্তের ঢালে একটি রড বোঝাই ট্রাক উল্টে পড়ে। এতে ঢাকামুখী লেনে প্রায় Read more

কালুরঘাট রেল দুর্ঘটনায় তদন্ত কমিটি, বরখাস্ত ৪ কর্মী
কালুরঘাট রেল দুর্ঘটনায় তদন্ত কমিটি, বরখাস্ত ৪ কর্মী

চট্টগ্রামের কালুরঘাট সেতুতে ট্রেনের ধাক্কায় প্রাণঘাতী দুর্ঘটনার ঘটনায় একটি চার সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একইসঙ্গে দুর্ঘটনার জন্য প্রাথমিকভাবে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন