ইরানের সঙ্গে ইসরায়েলের সাম্প্রতিক যুদ্ধে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে “যোদ্ধা” হিসেবে প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বলেছেন তিনি “মর্মাহত” যে ইসরায়েলি নেতা আগামী সোমবার দীর্ঘস্থায়ী দুর্নীতির মামলায় শুনানির মুখোমুখি হবেন।বুধবার (২৫ জুন) তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ‘বিবি নেতানিয়াহুর বিচার অবিলম্বে বাতিল করা উচিত অথবা একজন মহান বীরকে ক্ষমা করা উচিত, যিনি ইসরায়েল রাষ্ট্রের জন্য এত কিছু করেছেন।’ট্রাম্প নেতানিয়াহুর বিচারকে “রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত মামলা”, “ডাইনি হান্ট” এবং “ন্যায়বিচারের প্রতি প্রহসন” হিসাবে বর্ণনা করেছেন। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে যুদ্ধে ইসরায়েলকে বাঁচিয়েছে এবং এখন এটি হতে চলেছে। বিবি নেতানিয়াহুকে বাঁচাবে যুক্তরাষ্ট্র।’এর আগে ২০১৯ সালে, ইসরায়েলি প্রসিকিউটররা নেতানিয়াহুকে ঘুষ, জালিয়াতি এবং বিশ্বাস ভঙ্গের অভিযোগে অভিযুক্ত করেছিলেন। এরপর ২০২০ সালে তার নামে থাকা তিনটি ফৌজদারি মামলার বিচার শুরু হয়।ঘুষের অভিযোগে দোষী সাব্যস্ত হলে নেতানিয়াহুর ১০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে এবং জালিয়াতি ও বিশ্বাসভঙ্গের অভিযোগে সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড হতে পারে। যদিও সমস্ত অভিযোগে নিজেকে নির্দোষ দাবি করেছেন নেতানিয়াহু।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এনবিআর সংস্কারে আলোচনায় বসছেন অর্থ উপদেষ্টা
এনবিআর সংস্কারে আলোচনায় বসছেন অর্থ উপদেষ্টা

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্তর অধ্যাদেশ বাতিলসহ তিন দফা দাবিতে সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীদের চলমান আন্দোলনের মধ্যে সুখবর এসেছে। অর্থ উপদেষ্টা ড. Read more

নান্দাইলে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ
নান্দাইলে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ

ময়মনসিংহের নান্দাইলে এক শারীরিক প্রতিবন্ধী তরুণীকে (১৬) জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে জুয়েল মিয়া (২৮) নামে এক প্রতিবেশী যুবকের বিরুদ্ধে।বৃহস্পতিবার (১১ Read more

নায়ক ফারুকের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ
নায়ক ফারুকের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক ও বীর মুক্তিযোদ্ধা ফারুকের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ (১৫ মে)। ২০২৩ সালের এই দিনে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ Read more

মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বরিশালে 
মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বরিশালে 

বরিশালে আজ সব্বোর্চ তাপমাত্রা ৩৮ দশমি ৩ ডিগ্রী সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তর বলছে আজ এই বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তাই মৃদু Read more

‘শান্তিপূর্ণ নির্বাচনে সহায়তা করতে চায় যুক্তরাজ্য’
‘শান্তিপূর্ণ নির্বাচনে সহায়তা করতে চায় যুক্তরাজ্য’

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য সহায়তা দিতে চায় যুক্তরাজ্য।আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) Read more

কোরবানি হাটে যে ১০ জাতের গরু বেশি জনপ্রিয়
কোরবানি হাটে যে ১০ জাতের গরু বেশি জনপ্রিয়

আগামীকাল সারাদেশে উদযাপিত হবে মুসলিমদের অন্যতম প্রধান উৎসব ঈদুল আজহা। এ ঈদের অন্যতম আকর্ষণ কোরাবানির উদ্দেশ্যে কেনা পশু। এরই মধ্যে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন