জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চলতি মাসেই নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে কাগজপত্র জমা দেবে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। বুধবার (০৪ জুন) বিকেলে দলীয় কার্যালয়ে দলটির আর্থিক নীতিমালা ঘোষণা ও ক্রাউড ফান্ডিং কার্যক্রমের উদ্বোধনকালে এ কথা বলেন তিনি।নাহিদ বলেন, ক্রাউড ফান্ডিং কার্যক্রমের মাধ্যমে এনসিপিকে দেশ-বিদেশের মানুষ আর্থিক সহায়তা করতে পারবে। প্রতি বছর ওয়েবসাইটের মাধ্যমে দলের সামগ্রিক আয়-ব্যয় প্রকাশ করা হবে। সেই হিসাব নির্বাচন কমিশনেও জমা দেয়া হব।দলটির সদস্য সচিব আখতার হোসেন বলেন, এনসিপি স্বচ্ছ ও জবাবদিহিমূলক আর্থিক পরিস্থিতির মধ্য দিয়ে আয়-ব্যয় পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে। এ সময় সহায়তা কোনও ব্যাক্তিকে না দিয়ে দলীয় একাউন্টে দেয়ার আহ্বান জানান এনসিপি নেতারা।এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, দলের আয়-ব্যায়ের হিসেব থার্ড পার্টি দিয়ে অডিট করানো হবে। এ সময় এনসিপির আর্থিক বিষয় নিয়ে মিডিয়ায় গুজব ছড়ানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যশোরে দুই ভাইকে কুপিয়ে হত্যা চেষ্টা
যশোরে দুই ভাইকে কুপিয়ে হত্যা চেষ্টা

যশোর সদর উপজেলার কচুয়া গ্রামে দুই ভাইকে কুপিয়ে হত্যা চেষ্টা করা হয়েছে। জমি নিয়ে বিরোধের জের ধরে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) Read more

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরানের নেতৃত্বে বাঘের গালিবাফ, কে তিনি
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরানের নেতৃত্বে বাঘের গালিবাফ, কে তিনি

ইরানের পার্লমেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ ক্রমেই গুরুত্বপূর্ণ ভূমিকায় উঠে আসছেন। পাকিস্তানের একটি সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী Read more

পত্রিকা: ‘রাজনৈতিক সংঘাতে দেশে এক লাখ ৫৯ হাজার মানুষ বাস্তুচ্যুত’
পত্রিকা: ‘রাজনৈতিক সংঘাতে দেশে এক লাখ ৫৯ হাজার মানুষ বাস্তুচ্যুত’

শুক্রবার ঢাকা থেকে প্রকাশিত সংবাদপত্রগুলোতে অন্তর্বর্তী সরকার, আরপিও সংশোধন, রাজনৈতিক সংঘাত ও দলগুলোর মতপার্থক্য সংক্রান্ত নানা খবর গুরুত্ব পেয়েছে। এর Read more

মালয়েশিয়ায় ব্যাপক ধরপাকড়ে গ্রেপ্তার ৭৭০, অধিকাংশই বাংলাদেশি
মালয়েশিয়ায় ব্যাপক ধরপাকড়ে গ্রেপ্তার ৭৭০, অধিকাংশই বাংলাদেশি

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে আবারও বড় ধরনের অভিবাসনবিরোধী অভিযান চালানো হয়েছে। ‘অপস বেলাঞ্জা’ নামে পরিচিত এই অভিযানে মাত্র দুই ঘণ্টার মধ্যে Read more

পরকীয়া প্রেমিকের সাথে পালিয়েছে স্ত্রী, স্বামীর আত্মহত্যা
পরকীয়া প্রেমিকের সাথে পালিয়েছে স্ত্রী, স্বামীর আত্মহত্যা

নাটোরের সিংড়ার প্রেমিকের সাথে পালিয়েছেন স্ত্রী। সেই আঘাত সহ্য করতে না পেরে মানসিক অবসাদে গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন স্বামী Read more

ককটেল বিস্ফোরণে জাতীয় পার্টির কর্মী সমাবেশ পণ্ড
ককটেল বিস্ফোরণে জাতীয় পার্টির কর্মী সমাবেশ পণ্ড

ঢাকার কাকরাইলের বিজয়নগরে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ডাকা কর্মী সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সমাবেশ ঘিরে উত্তেজনা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন