যশোর সদর উপজেলার কচুয়া গ্রামে দুই ভাইকে কুপিয়ে হত্যা চেষ্টা করা হয়েছে। জমি নিয়ে বিরোধের জের ধরে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সৎ ভাইয়েরা মিলে তাদের ওপর সশস্ত্র  হামলা চালায়। আহতরা হলেন কচুয়া গ্রামের মৃত উকিল মোল্যার ছেলে ফারুক মোল্যা (৪৫) ও হাফিজুর রহমান (৪০)। তারা দুই ভাই যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।আহতের স্বজনরা জানান, পৈত্রিক সম্পত্তি নিয়ে ফারুক মোল্যা গংয়ের সাথে সৎ ভাইদের দ্বন্দ্ব চলে আসছিল। এরই জের ধরে মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে সৎ ভাই আরিফুল ও মফিজুরসহ কয়েকজন হামলা চালিয়ে তাদের দুইজনকে কুপিয়ে হত্যা চেষ্টা করে। পরিবারের লোকজন তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।  হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক জানান, আহত ফারুক ও মফিজুরের মাথার আঘাতটি গুরুতর। সার্জারি ওয়ার্ডে তাদের চিকিৎসাসেবা চলছে। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিয়ের আশ্বাসে সম্পর্ক, পরে নির্যাতন ও চাকরিচ্যুতির হুমকি
বিয়ের আশ্বাসে সম্পর্ক, পরে নির্যাতন ও চাকরিচ্যুতির হুমকি

রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ রেলওয়ের চট্টগ্রাম বিভাগে কর্মরত এক নারী কর্মীর সঙ্গে বিয়ের আশ্বাস দিয়ে দীর্ঘদিন সম্পর্ক স্থাপন, পরে বিয়ে করতে Read more

আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের বিক্ষোভ মিছিল
আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের বিক্ষোভ মিছিল

দৈনিক মজুরি ভিত্তিক ও প্রকল্পের কর্মচারীদের চাকরী স্থায়ীকরন, ঠিকাদার প্রথা বাতিল ও টেন্ডার জটিলতা নিরসনসহ অবিলম্বে বকেয়া বেতন পরিশোধের দাবিতে Read more

ঢাকাসহ ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝড়ের আভাস
ঢাকাসহ ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝড়ের আভাস

ঢাকাসহ দেশের ১৬টি অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া Read more

৬০ বছর বয়সি বৃদ্ধের বিরুদ্ধে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ
৬০ বছর বয়সি বৃদ্ধের বিরুদ্ধে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

সিরাজগঞ্জের কাজীপুরের দূষিত চরাঞ্চলে পাঁচ বছর বয়সি এক নারী শিশু ধর্ষণ চেষ্টার শিকার হয়েছে। চরাঞ্চলের চরগিরিশ ইউনিয়নের গিরিশ বাজার এলাকায় Read more

কাতারে ইসরায়েলি হামলা নিয়ে ট্রাম্প–নেতানিয়াহুর উত্তপ্ত বাক্যবিনিময়
কাতারে ইসরায়েলি হামলা নিয়ে ট্রাম্প–নেতানিয়াহুর উত্তপ্ত বাক্যবিনিময়

এবার কাতারে হামাস নেতাদের ওপর সম্প্রতি ইসরায়েলের চালানো হামলা নিয়ে ফোনালাপে উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি Read more

উলিপুরে কাটা গাছের নিচে চাপা পড়ে যুবকের মৃত্যু
উলিপুরে কাটা গাছের নিচে চাপা পড়ে যুবকের মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে গাছের নিচে চাপা পড়ে মুকুল মিয়া (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) দুপুরে উপজেলার ধামশ্রেণি ইউনিয়নের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন