পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ইতোমধ্যেই আশুলিয়া ছাড়তে শুরু করেছে মানুষ। ঘরমুখো এই যাত্রায় সাধারণত দেখা দেয় ভোগান্তি, তবে এবারের ঈদে সেই দুর্ভোগ হতে পারে কিছুটা বেশি। বিশেষ করে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ ঘিরে আশঙ্কা করা হচ্ছে যানজটের।এছাড়া ঈদকে কেন্দ্র করে বাড়তি ভাড়া, নিরাপত্তা এবং অপরাধ কর্মকাণ্ডেরও আশঙ্কা করছেন যাত্রীরা। তবে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ।আর মাত্র দু’দিন পরেই মুসলিম উম্মাহর অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা। আর এই ঈদকে কেন্দ্র করে এরই মধ্যে শুরু হয়েছে ঘরমুখো মানুষের রাজধানী ত্যাগের প্রক্রিয়া। নাড়ির টানে প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে আশুলিয়া ছাড়তে শুরু করেছেন লাখো মানুষ। আজ থেকে বন্ধ দেওয়া হয়েছে আশুলিয়ার বেশিরভাগ কারখানা।প্রতিদিনই বাড়ছে বাস টার্মিনালে যাত্রীর চাপ। সড়ক-মহাসড়কে বেড়েছে পরিবহনের চাপ। সাধারণত, ঈদের সময় ঘরমুখো যাত্রায় দুর্ভোগ নতুন কিছু নয়। তবে গত ঈদুল ফিতরে যে সুশৃঙ্খল ও ভোগান্তিহীন যাত্রা প্রত্যক্ষ করেছে আশুলিয়াবাসী, তা এবারের ঈদে একটুখানি ব্যতিক্রমের শঙ্কা থেকে যাচ্ছে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজের কারণে। এই নির্মাণকাজের ফলে কিছু সড়কে তৈরি হয়েছে যানজটের আশঙ্কা, বিশেষ করে রাজধানী থেকে বের হওয়ার মূল পথে। এছাড়াও ঈদকে কেন্দ্র করে বাড়তে পারে ছিনতাই ও চুরির মতো অপরাধ কর্মকাণ্ড। এ বিষয়ে আতঙ্কিত জনসাধারণ। এছাড়াও রয়েছে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ।ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্প পরিচালকের পক্ষ থেকে যানজট নিরসনে সর্বোচ্চ চেষ্টা থাকলেও তারা বলছেন, এবারের ঈদে পুরোপুরি ভোগান্তি থেকে মুক্তি পাচ্ছেনা যাত্রীরা।তবে হাইওয়ে পুলিশসহ সংশ্লিষ্ট প্রশাসন নিয়েছে সর্বোচ্চ প্রস্তুতি। বসানো হয়েছে বিশেষ চেকপোস্ট, বাড়ানো হয়েছে টহল। নজরদারি জোরদার করতে নেওয়া হয়েছে নানামুখী উদ্যোগ। পাশাপাশি, যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে পরিবহন মালিক ও শ্রমিকদের সঙ্গে চলছে সমন্বয়।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কিশোরগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু
কিশোরগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

কিশোরগঞ্জের করিমগঞ্জ ও ইটনা হাওরে পৃথক বজ্রপাতে মো. মতিউর রহমান (৩০) ও নিরোদ দাস (৬২) নামে দুই কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার Read more

অগ্নি দুর্ঘটনায় আইসিইউতে ব্রাজিলের কিংবদন্তি বিশ্বকাপ জয়ী লুসিও
অগ্নি দুর্ঘটনায় আইসিইউতে ব্রাজিলের কিংবদন্তি বিশ্বকাপ জয়ী লুসিও

বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ী ব্রাজিলের কিংবদন্তি ডিফেন্ডার লুসিও অগ্নি দুঘর্টনার শিকার হয়েছেন। গত ১৫ মে তিনি দুর্ঘটনার কবলে পড়েন। Read more

শেষ মুহূর্তে আসাদকে বাঁচাতে বিমান পাঠিয়েছিল ইরান: নেতানিয়াহু
শেষ মুহূর্তে আসাদকে বাঁচাতে বিমান পাঠিয়েছিল ইরান: নেতানিয়াহু

পতনের আগে সিরিয়ার স্বৈরশাসক বাশার আল আসাদকে বাঁচাতে বিমান পাঠিয়েছিলো ইরান। আর সেই বিমান রুঁখে দিয়েছিল ইসরায়েল। এমন দাবি করেছেন Read more

দেশ থেকে স্বৈরাচার চলে গেলেও অদৃশ্য শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে: তারেক রহমান
দেশ থেকে স্বৈরাচার চলে গেলেও অদৃশ্য শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে: তারেক রহমান

দেশে সরাসরি স্বৈরাচার না থাকলেও এখন একটি ‘অদৃশ্য শক্তি’ ধীরে ধীরে মাথাচাড়া দিয়ে উঠছে। এই পরিস্থিতিতে জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং Read more

ফুলবাড়ীতে কয়েলের আগুনে পুড়ল কৃষকের গবাদিপশু
ফুলবাড়ীতে কয়েলের আগুনে পুড়ল কৃষকের গবাদিপশু

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মশা তাড়ানোর কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়ে অগ্নিকাণ্ডে এক গরীব কৃষকের গোয়ালঘর পুড়ে গেছে। এতে গোয়াল ঘরে থাকা Read more

পারমাণবিক আলোচনায় যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দেবে তেহরান
পারমাণবিক আলোচনায় যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দেবে তেহরান

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই কানি জানিয়েছেন, পারমাণবিক চুক্তি নিয়ে ওমানের মধ্যস্থতায় খুব শিগগিরই যুক্তরাষ্ট্রকে একটি নতুন প্রস্তাব দেবে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন