শেখ মুজিবুর রহমানসহ শতাধিক নেতার মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিল বলে বেশ কয়েকটি  সংবাদমাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা এবং বিভ্রান্তিকর বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।বুধবার (০৪ জুন) দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইং ফ্যাক্টসের ভেরিফায়েড ফেসুবক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।পোস্টে বলা হয়, মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান, অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ এবং দুই মন্ত্রী মো. মনসুর আলী ও এ এইচ এম কামরুজ্জামানসহ শতাধিক নেতার মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিল বলে সমকাল, যুগান্তর, ইত্তেফাক ও কালেরকণ্ঠসহ কয়েকটি সংবাদমাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা এবং বিভ্রান্তিকর।পোস্টে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজমের বরাত দিয়ে আরও বলা হয়,  মুজিবনগর সরকারে যারা ছিলেন, তারাও মুক্তিযোদ্ধা। যারা সশস্ত্রভাবে মুক্তিযুদ্ধ করেছেন, যারা পরিচালনা করেছেন, তারা মুক্তিযোদ্ধা। তবে ওই সরকারের কর্মকর্তা-কর্মচারীরা সহযোগী মুক্তিযোদ্ধা। তিনি জানান, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) অধ্যাদেশ অনুযায়ী স্বাধীন বাংলা বেতার কেন্দ্রসহ কূটনীতিকরা সহযোগী মুক্তিযোদ্ধা। সহযোগী মানে এই নয় যে, তাদের সম্মান ক্ষুণ্ন করা হয়েছে।মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা আরও বলেন, ১৯৭২ সালে মুক্তিযোদ্ধার যে সংজ্ঞা ছিল, সেটাই বাস্তবায়ন করা হয়েছে। ২০১৮ ও ২০২২ সালে এটা পরিবর্তন করা হয়। মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের সহযোগী দুইয়েরই সম্মান, মর্যাদা ও সুযোগ-সুবিধা একই থাকবে।এর আগে, সোমবার (৩ জুন) রাতে বীর মুক্তিযোদ্ধার নতুন সংজ্ঞা নির্ধারণ করে জামুকা আইনের সংশোধিত অধ্যাদেশ জারি করে সরকার। সংশোধিত অধ্যাদেশ অনুযায়ী, সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারীরাই হবেন ‘বীর মুক্তিযোদ্ধা’। এরপরেই শেখ মুজিবুর রহমান এবং জাতীয় চার নেতাসহ শতাধিক নেতার মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিল করা হয়েছে বলে সংবাদ প্রকাশ করে বিভিন্ন গণমাধ্যম। এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজীপুরে পুলিশের গাড়ি আটকে আসামিকে ছিনিয়ে নিলো দুর্বৃত্তরা
গাজীপুরে পুলিশের গাড়ি আটকে আসামিকে ছিনিয়ে নিলো দুর্বৃত্তরা

গাজীপুরের শ্রীপুরে ডিবি পুলিশের গাড়ি আটকে সন্ত্রাসী রাসেলকে ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ সময় তিন পুলিশসদস্য আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ Read more

বিসিবি নির্বাচনে প্রার্থী হচ্ছেন নান্নু
বিসিবি নির্বাচনে প্রার্থী হচ্ছেন নান্নু

আসন্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নির্বাচক মিনহাজুল আবেদীন Read more

বাউফলে ৫৬১ হেক্টর আমন বীজ পানির নীচে
বাউফলে ৫৬১ হেক্টর আমন বীজ পানির নীচে

পটুয়াখালীর বাউফল উপজেলায় টানা ১৫ দিনের বৃষ্টির পানিতে ৫৬১ হেক্টর জমির আমন বীজ পানির নীচে তলিয়ে আছে। দীর্ঘ দিন ধরে Read more

সেনা কর্মকর্তাসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ মঙ্গলবার
সেনা কর্মকর্তাসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ মঙ্গলবার

আওয়ামী শাসনামলে র‍্যাবের টিএফআই সেলে গুম ও নির্যাতনের মামলায় শেখ হাসিনা, তারিক আহমেদ সিদ্দিক, আসাদুজ্জামান খান কামাল ও সাবেক-বর্তমান ১১ Read more

সৌদিতে এক দিনে ৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর
সৌদিতে এক দিনে ৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে এক দিনে আট জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। রোববার দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের খবরে ওই আট জনের Read more

দুই দিনে বেনাপোল দিয়ে রপ্তানি হলো প্রায় ৬৪ মেট্রিক টন পদ্মার ইলিশ
দুই দিনে বেনাপোল দিয়ে রপ্তানি হলো প্রায় ৬৪ মেট্রিক টন পদ্মার ইলিশ

দেশের বাজারে এক কেজি ইলিশের দাম দুই হাজার টাকার উপরে। আর ভারতে রপ্তানি হচ্ছে মাত্র এক হাজার ৫৩৩ টাকা দরে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন