দেশের বাজারে এক কেজি ইলিশের দাম দুই হাজার টাকার উপরে। আর ভারতে রপ্তানি হচ্ছে মাত্র এক হাজার ৫৩৩ টাকা দরে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে ইলিশ রপ্তানি শুরু হয়েছে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) থেকে। ওইদিন ৮টি ট্রাকে ৩৭ টন ৪৬০ কেজি ইলিশ রপ্তানি হয়। বুধবার ভারতে বিশ্বকর্মা পূজার ছুটিতে আমদানির-রপ্তানি বন্ধ থাকায় কোন ইলিশ মাছ রপ্তানি হয়নি। আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৬ টন ৩৫৮ কেজি ইলিশ মাছ রপ্তানি হয়েছে। এ নিয়ে দুই দিনে বেনাপোল দিয়ে ভারতে রপ্তানি হলো ৬৩ টন ৮১৮ কেজি ইলিশ। এবার প্রতি কেজি ইলিশ রপ্তানি হচ্ছে ১২.৫ মার্কিন ডলার, যা বাংলাদেশি এক হাজার ৫৩৩ টাকা দরে।ইলিশ মাছ রপ্তানি নিষিদ্ধ হলেও আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ সরকার ভারতে মোট এক হাজার ২০০ টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে। এ অনুমতি দেওয়া হয়েছে ৩৭টি প্রতিষ্ঠানকে। এর মধ্যে একটি প্রতিষ্ঠানকে ৫০ টন, ২৫টি প্রতিষ্ঠানকে ৩০ টন করে ৭৫০ টন, ৯টি প্রতিষ্ঠানকে ৪০ টন করে ৩৬০ টন এবং দুটি প্রতিষ্ঠানকে ২০ টন করে ৪০ টন ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়া হয়েছে।জানা গেছে, পূজার আগে পদ্মার ইলিশ পেয়ে ভারতীয়রা খুশি হলেও রপ্তানিতে দেশে ইলিশের সঙ্কট দেখিয়ে দাম বৃদ্ধিতে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ ক্রেতারা। বর্তমানে দেশীয় বাজারে কেজিতে ইলিশের দাম বেড়েছে ৪০০-৫০০ টাকা পর্যন্ত। বেনাপোল বাজারের মাছের আড়তে পাইকারিতে প্রতি এক কেজি ওজনের ইলিশ এক হাজার ৬৫০ থেকে এক হাজার ৭০০ টাকায় বিক্রি হয়েছে। সে হিসেবে একই আকারের ইলিশ প্রায় ৫০০/৬০০ টাকা কমে ভারতে রফতানি হচ্ছে। প্রতি কেজি ইলিশ ১২.৫ মার্কিন ডলার রপ্তানি মূল্য নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়।বেনাপোল বাজারের জয় মৎস্য ভান্ডারের মালিক বিকাশ দেবনাথ বলেন, স্থানীয় বাজারে যেখানে প্রতি কেজি ওজনের ইলিশ দুই হাজার টাকার উপরে, সেখানে ভারতে এক হাজার ৫৩৩ টাকা কেজিতে কীভাবে রপ্তানি হচ্ছে, তা বোঝা যাচ্ছে না। এ ছাড়া ৭০০ থেকে ৮০০ গ্রাম আকারের ইলিশ দেড় হাজার টাকা কেজি বিক্রি হয় বলে জানান তিনি।জানা যায়, আগামী ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে শারদীয় পূজা উৎসব। আর এ পূজা উৎসবে পশ্চিম বাংলার মানুষের কাছে অত্যন্ত প্রিয় এপারের পদ্মার ইলিশ। সারা বছর ধরে তারা অপেক্ষায় থাকে পূজার সময় বাংলাদেশ থেকে ইলিশ আসবে, আর তারা অতিথিদের আপ্যায়নে ইলিশের বিভিন্ন রান্না তুলে দেবেন প্লেটে।বেনাপোলের ওপারে পেট্রাপোলে ক্লিয়ারিং এজেন্ট স্টাফ ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন, ভারতে দুর্গাপূজা মানে প্যান্ডেলে প্যান্ডেলে ঠাকুর দেখা, প্রিয়জনদের সঙ্গে আড্ডা আর জমজমাট খাওয়া দাওয়া। ইলিশ ছাড়া বাঙালির খাওয়া দাওয়া যেন পরিপূর্ণ হয় না। আর দুর্গাপূজোর আগেই ভোজনরসিক বাঙালির কাছে সর্বোৎকৃষ্ট মহরত। রেস্তোরা হোক বা বাড়িতে অষ্টমী বা নবমীর দুপুরে সর্ষে ইলিশ, ইলিশ ভাপা বা ইলিশ পাতুরি, ইলিশ বিরিয়ানি দিয়ে লাঞ্চ না করলে পুজার আনন্দ অনেকটাই মাটি হয়ে যায়। স্বাদে গন্ধে পদ্মার ইলিশের জুড়ি মেলা ভার। এবার বাংলাদেশের ইলিশ আসার কারণে পুজায় ইলিশ রসনায় তৃপ্ত হবে বঙ্গ সমাজ, এ কথা বলাই বাহুল্য।বেনাপোল মৎস্য কোয়ারেন্টাইন অফিসার সজিব সাহা জানান, এবার আসন্ন দুর্গাপূজায় ৩৭টি রপ্তানিকারক প্রতিষ্ঠানকে ১২০০ মেট্রিক টন ইলিশ ভারতে রপ্তানির অনুমতি দিয়েছে সরকার। তারই আলোকে মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে ১৬ সেপ্টেম্বর থেকে আগামী ৫ অক্টোবরের মধ্যে অনুমোদনকৃত ইলিশ রপ্তানি শেষ করতে হবে। প্রতি কেজি ইলিশের রপ্তানি মূল্য ১২ দশমিক ৫ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে, যা বাংলাদেশি টাকায় প্রায় ১৫৩৩ টাকা। প্রতিটি ইলিশের ওজন প্রায় এক কেজি ২০০ গ্রাম থেকে দেড় কেজির মধ্যে বলে তিনি জানান। তিনি আরো জানান, গত দুই দিনে বেনাপোল বন্দর দিয়ে ৬৩ টন ৮১৮ কেজি ইলিশ মাছ ভারতে রপ্তানি হয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঢাবিতে ছাত্রদলের মশাল মিছিল
ঢাবিতে ছাত্রদলের মশাল মিছিল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও ছাত্রদলের নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার, নিরাপদ ক্যাম্পাস এবং প্রক্টর-উপাচার্যের পদত্যাগ দাবিতে মশাল মিছিল Read more

টঙ্গীতে ভবনের দেয়াল ধ্বসে নিহত ১, আহত ৪
টঙ্গীতে ভবনের দেয়াল ধ্বসে নিহত ১, আহত ৪

গাজীপুরের টঙ্গীতে বহুতল ভবনের বাউন্ডারি দেয়াল ধ্বসে একজন নিহত ও চারজন গুরুতর আহত হয়েছেন। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে Read more

ভোলায় সহকারী অ্যাটর্নি জেনারেলের উপর হামলা, যুবদল নেতা গ্রেফতার
ভোলায় সহকারী অ্যাটর্নি জেনারেলের উপর হামলা, যুবদল নেতা গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে সহকারী অ্যাটর্নি জেনারেল এ বি এম ইব্রাহিম খলিলের উপর হামলা ও তার গাড়িতে ডিম এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় Read more

ইন্টার্নশিপে গিয়ে থাইল্যান্ডে বাইক দুর্ঘটনা, দেশে ফিরে বাকৃবি শিক্ষার্থীর মৃত্যু
ইন্টার্নশিপে গিয়ে থাইল্যান্ডে বাইক দুর্ঘটনা, দেশে ফিরে বাকৃবি শিক্ষার্থীর মৃত্যু

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পশুপালন অনুষদের ইন্টার্ন শিক্ষার্থী জাকারিয়া হোসাইন সাঈদ থাইল্যান্ডে বাইক দুর্ঘটনার পর দেশে ফিরে চিকিৎসাধীন অবস্থায় মারা Read more

শীতেও শরীর ঘামলে যা করবেন
শীতেও শরীর ঘামলে যা করবেন

গরমকালে শরীর ঘামা স্বাভাবিক হলেও, শীতকালেও অনেকের শরীর ঘামতে পারে। বিশেষ করে যাদের থাইরয়েডের সমস্যা বা হরমোনের ভারভাসম্যহীনতা রয়েছে। আবার Read more

২ হাজার ২১৬ টাকা দাম বাড়ল স্বর্ণের
২ হাজার ২১৬ টাকা দাম বাড়ল স্বর্ণের

নতুন বছরের শুরুতেই আবারও দেশে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে একলাফে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২২ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন