ফরিদপুরের আলফাডাঙ্গায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে দিনব্যাপী পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ জুন) সকালে উপজেলা পরিষদ মাল্টিপারপাস অডিটোরিয়ামে এই কংগ্রেসের আয়োজন করা হয়। এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় এটি বাস্তবায়িত হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. শাহাদুজ্জামান। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তুষার সাহা। উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা দেবাশীষ কর্মকারের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ভবেন বাইন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলামসহ বিভিন্ন উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ বক্তব্য দেন। বক্তারা বলেন, কৃষকদের দক্ষতা ও উৎপাদনশীলতা বৃদ্ধিতে পার্টনার প্রকল্পের আওতায় ফিল্ড স্কুল, উত্তম কৃষি চর্চা, আধুনিক সেচ প্রযুক্তি, মানসম্মত তথ্য ব্যবস্থাপনা ও ফারমার্স সার্ভিস সেন্টারের কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। এ ধরনের কংগ্রেসে কৃষকদের অভিজ্ঞতা বিনিময়, প্রশিক্ষণ ও উদ্ভাবনী চর্চার সুযোগ তৈরি হয়। তাছাড়া পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস প্রশিক্ষণে ফসলের বহুমুখীকরণ, নিরাপদ খাদ্য উৎপাদন, কৃষি উদ্যোক্তা তৈরি, কৃষি পণ্য টেকসই ভ্যালুচেইন সৃষ্টি, অধিক ফলন উৎপাদন, প্রযুক্তির ব্যবহার, নিরাপদ খাদ্য নিশ্চিত, পুষ্টি সমৃদ্ধ ফলজ ও সবজি খামার গড়ে তোলার উপর গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানে স্থানীয় কৃষক, সাংবাদিক, রাজনৈতিক নেতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এ সময় ১২৫ জন কৃষককে এডিবি’র অর্থায়ণে স্প্রে মেশিন বিতরণ করা হয়। এছাড়াও অনুষ্ঠানে ‘কৃষক সেবা কেন্দ্র’ নামে একটি স্টল স্থাপন করে কৃষকদের বিভিন্ন সেবা প্রদান করা হয়। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলাদেশ থেকে কর্মী নেবে থাইল্যান্ড
বাংলাদেশ থেকে কর্মী নেবে থাইল্যান্ড

বাংলাদেশ থেকে শ্রমিক নিয়োগের বিষয়ে থাইল্যান্ডের সঙ্গে একটি দ্বিপাক্ষিক সমঝোতা চুক্তি সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) থাইল্যান্ড রাজ্যের শ্রমমন্ত্রী মিসেস Read more

গলাচিপায় রাবনাবাদ নদীর ভাঙনে বিলীন হচ্ছে সড়ক ও ঘরবাড়ি
গলাচিপায় রাবনাবাদ নদীর ভাঙনে বিলীন হচ্ছে সড়ক ও ঘরবাড়ি

পটুয়াখালীর গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের রাবনাবাদ নদী তীরবর্তী আটখালী এলাকায় টেকসই বেড়িবাঁধের অভাবে ভয়াবহ নদীভাঙনের মুখে পড়েছে শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় Read more

যশোরে মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যা!
যশোরে মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যা!

যশোরের মণিরামপুরে মাদরাসা শিক্ষার্থী মাহমুদা সিদ্দিকাকে (১৩) ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) মণিরামপুর থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে একটি Read more

আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার
আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

গত ২৪ ঘণ্টায় ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের আরও ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার Read more

১৭ জুন: নামাজের সময়সূচি
১৭ জুন: নামাজের সময়সূচি

প্রত্যেক প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষের জন্য ৫ ওয়াক্ত নামাজ পড়া ফরজ।ইসলামের ৫টি রুকনের মধ্যে নামাজ অন্যতম। পঞ্চস্তম্ভের মধ্যে এটি দ্বিতীয়। Read more

নুরুল হক নুর পুরোপুরি ঝুঁকিমুক্ত: ঢামেক পরিচালক
নুরুল হক নুর পুরোপুরি ঝুঁকিমুক্ত: ঢামেক পরিচালক

গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ভিপি নুরুল হক নুর এখন পুরোপুরি ঝুঁকিমুক্ত এবং তার শারীরিক অবস্থার দ্রুত উন্নতি হচ্ছে বলে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন