গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ভিপি নুরুল হক নুর এখন পুরোপুরি ঝুঁকিমুক্ত এবং তার শারীরিক অবস্থার দ্রুত উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান। বুধবার (০৩ সেপ্টেম্বর) বিকেলে হাসপাতাল প্রাঙ্গণে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, ‘নুরের শারীরিক অবস্থার দ্রুত উন্নতি হচ্ছে এবং তার চিকিৎসা দেশে করাই সম্ভব। তবে চিকিৎসার ফলোআপের জন্য তিনি বিদেশে যাবেন কি না, তা তার পরিবার সিদ্ধান্ত নেবে।’নুরের সুস্থতার জন্য রাজনৈতিক নেতাকর্মীদের অযথা ভিড় না করার অনুরোধও জানান তিনি। গত ২৯ আগস্ট রাতে রাজধানীর বিজয়নগরে গণঅধিকার পরিষদ ও জাতীয় পার্টির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী লাঠিচার্জ করে। এতে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক মো. রাশেদ খানসহ চার নেতা-কর্মী আহত হন। এরপর থেকে নুর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নুরের স্ত্রী মারিয়া আক্তারের সঙ্গে সৌজন্য সাক্ষাতে গণঅধিকার পরিষদের সভাপতিকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর নির্দেশ দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।নুরের ওপর হামলার ঘটনায় বিচারপতি আলী রেজার নেতৃত্বে এক সদস্যের একটি তদন্ত কমিটি হয়েছে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইউটিউবে শিশুদের গোপনীয়তা লঙ্ঘন, ক্ষতিপূরণ দেবে গুগল
ইউটিউবে শিশুদের গোপনীয়তা লঙ্ঘন, ক্ষতিপূরণ দেবে গুগল

যুক্তরাষ্ট্রে শিশুদের গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলার নিষ্পত্তি করতে ৩০ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছে গুগল। অভিযোগ ছিল, Read more

‘১৭ বছর পর শুধু তারেক রহমান নয়, গণতন্ত্র ফেরত আসছে’
‘১৭ বছর পর শুধু তারেক রহমান নয়, গণতন্ত্র ফেরত আসছে’

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ১৭ বছর পর শুধুমাত্র তারেক রহমান নয়, বরং গণতন্ত্র ফেরত আসছে বাংলাদেশে, Read more

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ১২০ বার পেছাল
সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ১২০ বার পেছাল

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পিছিয়ে আগামী ১৪ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। Read more

হজে ৪৩ বাংলাদেশির মৃত্যু, দেশে ফিরেছেন ৬৬ হাজারের বেশি হাজি
হজে ৪৩ বাংলাদেশির মৃত্যু, দেশে ফিরেছেন ৬৬ হাজারের বেশি হাজি

পবিত্র হজ সম্পন্ন করে দেশে ফিরেছেন ৬৬ হাজারের বেশি বাংলাদেশি। মোট ১৮৫টি ফ্লাইটে সৌদি আরব থেকে দেশে ফেরেন তারা। অন্যদিকে Read more

ঈদুল আজহা ঘিরে পুলিশ সদর দপ্তরের সতর্কবার্তা
ঈদুল আজহা ঘিরে পুলিশ সদর দপ্তরের সতর্কবার্তা

নিরাপদে ও নির্বিঘ্নে আসন্ন ঈদুল আজহা উদযাপনের জন্য সতর্কতামূলক বিভিন্ন পরামর্শ দিয়েছে পুলিশ সদর দপ্তর।বৃহস্পতিবার (২৯ মে) পুলিশ সদর দপ্তরের Read more

ভারতের দুই জেলায় বিস্ফোরণ, পাকিস্তানের পেশোয়ারে দেখা গেল ড্রোন
ভারতের দুই জেলায় বিস্ফোরণ, পাকিস্তানের পেশোয়ারে দেখা গেল ড্রোন

ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণার কয়েকঘণ্টা না যেতেই একাধিক বিস্ফোরণে কেঁপে ওঠে ভারতশাসিত কাশ্মীরের রাজধানী শ্রীনগর। এছাড়া ড্রোন উড়তে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন