পাঁচ লাখ টাকা দিলে মামলার অভিযোগপত্র থেকে নাম বাদ দেওয়া হবে–প্রবাসীর ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপকের কাছে এভাবে টাকা চেয়েছেন নাটোরের গুরুদাসপুর থানার এসআই আবু জাফর মৃধা। মোবাইল ফোনে কথোপকথনের এ অডিও রেকর্ড পুলিশ সুপারের কাছে জমা দিয়েছেন ওই ব্যবস্থাপক।জানা যায়, গত ১৫ মে চাঁচকৈড় বাজার এলাকায় ইটভাটা ব্যবসায়ী ফরিদ মোল্লার ছেলে রুবেল মোল্লাকে দুর্বৃত্তরা মারধর করে। সেখানে উপস্থিত ছিলেন আমেরিকাপ্রবাসী রাসেল হোসাইনের ব্যবসাপ্রতিষ্ঠানের একজন কর্মচারী।এ কারণে ১৬ মে রাসেলকে ১ নম্বর আসামি করে গুরুদাসপুর থানায় মামলা করেন ফরিদ মোল্লা। তদন্তের দায়িত্ব পান থানার এসআই আবু জাফর মৃধা। দায়িত্ব পাওয়ার পর থেকেই তিনি রাসেলের প্রতিষ্ঠানে গিয়ে ব্যবস্থাপক গোলাম রাব্বির কাছে ঘুষ দাবি করেন। গত ২ জুন গোলাম রাব্বিকে ফোন করে ফের পাঁচ লাখ টাকা চান। টাকা দাবির অডিও রেকর্ডে এসআইকে বলতে শোনা যায়, ‘মামলা থেকে নাম বাদ দেব। চার-পাঁচ লাখ টাকা লাগবে। ঈদের আগে এক লাখ টাকা দিতে হবে। বাকি চার লাখ পড়ে দিয়েন।১ নম্বর আসামির নাম বাদ দিতে হলে কয়েকটা দপ্তর আছে ভাই। বোঝেন তো। এমনও হতে পারে এসপি স্যার, সার্কেল স্যার ডাকতে পারে। ওসি স্যার তো ডাকবেই। ওসি স্যারকে নলেজে দিয়েই সব করতে হবে ভাই।’ব্যবস্থাপক গোলাম রাব্বি বলেন, মারামারির মামলায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে রাসেল ভাইকে ১ নম্বর আসামি করা হয়েছে। তদন্তকারী কর্মকর্তা প্রতিনিয়ত হুমকি দিচ্ছেন। গত সোমবার রাতে ফোনে করে তিনি পাঁচ লাখ টাকা দাবি করেন। ঘুষ দাবির অডিও রেকর্ড নাটোর পুলিশ সুপারের কাছে জমা দিয়েছি।রাসেল হোসাইন বলেন, ‘আমি দেশে নেই। অথচ ভিত্তিহীন ও মিথ্যা মারধরের মামলায় আমাকে ১ নম্বর আসামি করা হয়েছে। মামলা থেকে নাম কাটাতে পাঁচ লাখ টাকা ঘুষ দাবি করা হচ্ছে। পুলিশ কর্মকর্তার এমন কাণ্ডে আমি হতবাক ও আতঙ্কিত। আমি এসআই আবু জাফরের মতো দুর্নীতিবাজ পুলিশ কর্মকর্তাদের বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি।’এ বিষয়ে কথা বলতে এসআই আবু জাফর মৃধার মোবাইল ফোনে কল দিলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি কেন টাকা চাইব?’ পাঁচ লাখ টাকা দাবির অডিও রেকর্ড আছে জানালে তিনি সংযোগ বিচ্ছিন্ন করে দেন।নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।’এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘অত্যাবশ্যকীয় ২৯৫ ওষুধের দাম নির্ধারণ করবে সরকার, দ্রুত বাস্তবায়ন’
‘অত্যাবশ্যকীয় ২৯৫ ওষুধের দাম নির্ধারণ করবে সরকার, দ্রুত বাস্তবায়ন’

অত্যাবশ্যকীয় ২৯৫টি ওষুধের দাম নির্ধারণ করবে সরকার, যা দ্রুত বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সাইদুর Read more

৬০ বছর বয়সি বৃদ্ধের বিরুদ্ধে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ
৬০ বছর বয়সি বৃদ্ধের বিরুদ্ধে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

সিরাজগঞ্জের কাজীপুরের দূষিত চরাঞ্চলে পাঁচ বছর বয়সি এক নারী শিশু ধর্ষণ চেষ্টার শিকার হয়েছে। চরাঞ্চলের চরগিরিশ ইউনিয়নের গিরিশ বাজার এলাকায় Read more

আমিরাতে ৬৬ কোটির লটারি জিতলেন বাংলাদেশি সবুজ
আমিরাতে ৬৬ কোটির লটারি জিতলেন বাংলাদেশি সবুজ

সংযুক্ত আরব আমিরাতে ‘আবুধাবি বিগ টিকিট র‌্যাফেল ড্র’ লটারিতে একসঙ্গে ২ বাংলাদেশির ভাগ্য খুলে গেছে। এই ড্রতে সবুজ মিয়া নামের Read more

চাকরি ফিরে পেতে ১ বছর ধরে কারখানার সামনে দাঁড়িয়ে থাকেন নজরুল
চাকরি ফিরে পেতে ১ বছর ধরে কারখানার সামনে দাঁড়িয়ে থাকেন নজরুল

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় একটি উৎপাদনমুখী কারখানার উইভিং সেকশনের উৎপাদন কর্মকর্তা ছিলেন নজরুল ইসলাম। প্রায় ১ বছর আগে তার Read more

স্বর্ণের দাম ভরিতে কমলো ৫ হাজার ৪৮২ টাকা
স্বর্ণের দাম ভরিতে কমলো ৫ হাজার ৪৮২ টাকা

ঈদুল ফিতরের আগে দুই দফা কমানোর পর দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ৫ হাজার Read more

সাম্য হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ
সাম্য হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এতে চারপাশের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন