অত্যাবশ্যকীয় ২৯৫টি ওষুধের দাম নির্ধারণ করবে সরকার, যা দ্রুত বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সাইদুর রহমান।বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। ডা. সাইদুর রহমান জানান, ‘অত্যাবশ্যকীয় ওষুধের মূল্য সরকার নির্ধারণ করবে। এই পদক্ষেপ বাংলাদেশের মানুষের ওষুধ প্রাপ্তির ক্ষেত্রে অনেক বড় প্রভাব ফেলবে। সরকার নির্ধারিত দামে ওষুধ বিক্রি করতে হবে।’ তিনি বলেন, ‘দেশের বাইরের জন্য পিপিপি দেখে কোম্পানিগুলোর প্রস্তাব যাচাই করে মূল্য নির্ধারণ করবে সরকার। আন্ডার পেটেন্ট, আউট অব পেটেন্টের জন্য আলাদা ক্যাটাগরি হবে।’  আগামী কয়েকদিনের মধ্যে এই সিদ্ধান্ত বাস্তবায়ন হবে বলেও জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। তিনি আরও বলেন, ‘একটা টাস্কফোর্স গঠন করা হয়েছিল। যারা ওষুধ তৈরি ও বিপণনের সঙ্গে জড়িত সব স্টেক হোল্ডারের সঙ্গে তারা আলোচনা করেছে। ড্রাগ প্রাইস অথোরিটি হিসেবে কাজ করবে। পর্যায়ক্রমে এটা অথোরিটি হয়ে ওঠবে। ফলে ওষুধ প্রাপ্তিতে বাধাগুলো কেটে যাবে।’এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মিয়ানমারে দুই বিদ্রোহী গোষ্ঠীর গোলাগুলি, টেকনাফ সীমান্তে আতঙ্ক!
মিয়ানমারে দুই বিদ্রোহী গোষ্ঠীর গোলাগুলি, টেকনাফ সীমান্তে আতঙ্ক!

কক্সবাজার টেকনাফ উপজেলার সীমান্ত সংলগ্ন মিয়ানমারের দুই বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে গোলাগুলির বিকট শব্দে স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।তথ্য নিয়ে যায়, Read more

সন্ধ্যার পর চকরিয়ার রেলস্টেশনগুলো যেন অপরাধীদের স্বর্গরাজ্য
সন্ধ্যার পর চকরিয়ার রেলস্টেশনগুলো যেন অপরাধীদের স্বর্গরাজ্য

দিনের আলো যখন নিভে যায়, কক্সবাজারের চকরিয়া উপজেলার রেলস্টেশনগুলোকে অপরাধের নিরাপদ স্থান  হিসেবে বেছে নেন অপরাধীরা। অর্থাৎ সন্ধ্যা নামতেই উপজেলাভিত্তিক Read more

জাপান পার হয়ে যুক্তরাষ্ট্রে আঘাত হানলো সুনামি
জাপান পার হয়ে যুক্তরাষ্ট্রে আঘাত হানলো সুনামি

রাশিয়ার উপকূলে ৮ দশমিক ৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে জেরে সৃষ্ট সুনামি জাপানের পর এবার যুক্তরাষ্ট্রে আঘাত হেনেছে। প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা Read more

যশোর হাসপাতালে রাতে ডাক্তার নেই, চিকিৎসা চালান আয়া-ওয়ার্ডবয়
যশোর হাসপাতালে রাতে ডাক্তার নেই, চিকিৎসা চালান আয়া-ওয়ার্ডবয়

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রাতে বিশেষজ্ঞ চিকিৎসকদের দেখা মেলে না। ফলে সরকারি হাসপাতালে রোগীরা উন্নত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। Read more

ত্রিশালে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ছাত্রলীগ নেতা আটক
ত্রিশালে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ছাত্রলীগ নেতা আটক

ময়মনসিংহের ত্রিশালে জেএসসি বৃত্তি পরীক্ষা চলাকালীন সময়ে প্রশ্ন ফাঁসের অভিযোগে ত্রিশাল উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতিকে আটক করেছে ত্রিশাল থানা পুলিশ। ত্রিশাল Read more

সামিরার আগাম জামিন নিতে হাইকোর্টে স্বামী ইশতিয়াক
সামিরার আগাম জামিন নিতে হাইকোর্টে স্বামী ইশতিয়াক

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার প্রধান আসামি সামিরা হকের আগাম জামিন নিতে হাইকোর্টে তার বর্তমান স্বামী ইশতিয়াক আহমেদ। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন