ইউরোপিয়ান ক্লাব ফুটবলের ২০২৪-২৫ মৌসুম পুরোপুরি শেষ। তবে ক্লাব ফুটবলের মৌসুম শেষ হলেও ব্যস্ততা কাটছে না ফুটবলারদের। জুন ইউন্ডোতে নিজ নিজ দেশের হয়ে খেলতে ফিরছেন ফুটবলাররা। ফলে ফুটবল প্রেমীদের নজর এখন আন্তর্জাতিক ফুটবলের দিকে। আন্তর্জাতিক ফুটবলের জুন উইন্ডোতে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলবে বাংলাদেশ। এ ম্যাচে দেশের মাটিতে অভিষেক হতে যাচ্ছে হামজা চৌধুরীর। এছাড়াও লাল-সবুজ জার্সিতে অভিষেক হতে যাচ্ছে বাংলাদেশি বংশোদ্ভুত ইতালিয়ান প্রবাসী ফুটবলার ফাহমেদুল ইসলাম এবং কানাডিয়ান লিগ মাতানো শমিত সোমের।এদিকে জুন উইন্ডোতে ইউরোপে বিশ্বকাপ বাছাই ও নেশন্স লিগ মাঠে গড়াবে। উয়েফা নেশন্স লিগের সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচগুলো অনুষ্ঠিত হবে এসময়। ফলে ফুটবল প্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষায় আছে এই টুর্নামেন্টকে ঘিরে। জুনে ব্যস্ত সময় পার করবে লাতিন আমেরিকা অঞ্চলের দলগুলোও। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে এসময় মাঠে নামবে সময়ের অন্যতম দুই প্রতিদ্বন্দ্বী ব্রাজিল এবং আর্জেন্টিনা। লাতিন অঞ্চলের বাছাইপর্বে বর্তমানে একেবারে তলানিতে থাকা দল চিলির বিপক্ষে বাংলাদেশ সময় ৬ জুন সকাল ৭টায় মাঠে নামবে আর্জেন্টিনা। ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা আর্জেন্টিনার পরের ম্যাচ ১১ জুন তারিখেই। বাংলাদেশ সময় ভোর ৬টায় আলবিসেলেস্তেদের প্রতিপক্ষ হবে কলম্বিয়া।অন্যদিকে কার্লো আনচেলত্তির অধীনে ব্রাজিল নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ সময় আগামী ৬ জুন। বাংলাদেশ সময় ভোর ৬টায় ইকুয়েডরের মুখোমুখি হবে সেলেসাওরা। আর আনচেলত্তির অধীনে ব্রাজিলের প্রথম হোম ম্যাচ অনুষ্ঠিত হবে ১১ জুন। এদিন বাংলাদেশ সময় ভোর ৬টা ৪৫ মিনিটে প্যারাগুয়ের মুখোমুখি হবে তারা। উল্লেখ্য, কনমেবল অঞ্চলের ফিফা বাছাইপর্বে বর্তমানে আর্জেন্টিনা আছে শীর্ষে। ব্রাজিল আছে চতুর্থ স্থানে। এখান থেকে শীর্ষ ৬ দল সরাসরি জায়াগা করে নেবে ৪৮ দলের বিশ্বকাপে। 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গোবিন্দগঞ্জে ট্রাক চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
গোবিন্দগঞ্জে ট্রাক চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাক চাপায় ব্যাটারীচালিত অটোরিকশার ২ যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (১২ আগস্ট) দুপুর ২ টার দিকে গোবিন্দগঞ্জ-দিনাজপুর সড়কে পৌরশহরের খলসি Read more

মানিক মিয়া অ্যাভিনিউজুড়ে খালেদা জিয়ার জানাজার প্রস্তুতি
মানিক মিয়া অ্যাভিনিউজুড়ে খালেদা জিয়ার জানাজার প্রস্তুতি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জানাজা রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে বুধবার (৩১ ডিসেম্বর) বাদ জোহর অনুষ্ঠিত হবে। Read more

অ্যাশেজের প্রথম টেস্টে নেই কামিন্স, নেতৃত্বে স্মিথ
অ্যাশেজের প্রথম টেস্টে নেই কামিন্স, নেতৃত্বে স্মিথ

আগামী ২১ নভেম্বর থেকে পার্থ টেস্টের মধ্য দিয়ে শুরু হবে এবারের অ্যাশেজ। এ ম্যাচে অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্সকে নিয়ে আগেই Read more

মুন্সিগঞ্জের ধলেশ্বরীতে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু
মুন্সিগঞ্জের ধলেশ্বরীতে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

মুন্সিগঞ্জের ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে মোহাম্মদ আলী (৮) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে সদর Read more

তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস
তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

ঢাকার আকাশ আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা 'থাকতে পারে' বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেইসঙ্গে সামান্য বৃদ্ধি পেতে পারে দিনের তাপমাত্রা।সোমবার (১১ Read more

‘হাসিনার মতো মিথ্যাবাদী স্বৈরাচার পৃথিবীর ইতিহাসে জন্ম হয়নি’
‘হাসিনার মতো মিথ্যাবাদী স্বৈরাচার পৃথিবীর ইতিহাসে জন্ম হয়নি’

পৃথিবীর ইতিহাসে শেখ হাসিনার মত কোনো স্বৈরাচারের জন্ম হয়নি বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।জুলাই বিপ্লবে গণহত্যাকাণ্ডে মানবতাবিরোধী অপরাধের মামলায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন