আগামী ২১ নভেম্বর থেকে পার্থ টেস্টের মধ্য দিয়ে শুরু হবে এবারের অ্যাশেজ। এ ম্যাচে অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্সকে নিয়ে আগেই শঙ্কা ছিল। এবার তা সত্য হলো। পিঠের চোটে ভুগতে থাকা অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টে খেলতে পারবেন না। কামিন্সের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন স্টিভ স্মিথ।ওয়েস্ট ইন্ডিজ সফরের পর থেকেই পিঠের ব্যথায় ভুগছিলেন কামিন্স। মেডিকেল পরীক্ষায় জানা যায়, তার পিঠে স্ট্রেস ইনজুরি হয়েছে। এরপর থেকে তিনি আর কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে অংশ নেননি। চিকিৎসকরা জানিয়েছেন, পুরোপুরি সুস্থ হতে তার অন্তত চার সপ্তাহ সময় লাগবে। অস্ট্রেলিয়া দল আশা করছে, কামিন্স ব্রিসবেনে ৪ ডিসেম্বর থেকে শুরু হওয়া দ্বিতীয় টেস্টে ফিরতে পারবেন।অস্ট্রেলিয়া কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড বলেন, ‘আমরা জানি সময় খুবই সীমিত। সম্প্রতি নিশ্চিত হয়েছি যে, কামিন্সের চোট সারতে কমপক্ষে চার সপ্তাহ লাগবে। এটা হতাশার, তবে আমরা আশাবাদী তিনি দ্বিতীয় টেস্টেই ফিরবেন।’ওয়েস্ট ইন্ডিজ সফরে মাত্র একটি টেস্ট খেলেই হ্যাটট্রিকসহ ছয় উইকেট নিয়েছিলেন স্কট বোল্যান্ড। এবার কামিন্সের জায়গায় তাকেই দেখা যেতে পারে পার্থে। ম্যাকডোনাল্ড আরও বলেন, ‘অধিনায়ককে হারানো কখনোই সহজ নয়। তবে স্কট বোল্যান্ডের মতো একজনকে দলে পাওয়া অনেক ইতিবাচক দিক এনে দেয়। নেতৃত্বের ক্ষেত্রে স্থিতিশীলতা দরকার, আর স্টিভ স্মিথ সেই দায়িত্ব ভালোভাবেই পালন করতে সক্ষম।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মোংলায় ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
মোংলায় ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

মোংলায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে প্রায় ৩ লক্ষ ৪৪ হাজার টাকা মূল্যের ৬৮৮ পিস ইয়াবাসহ এক নারী মাদক Read more

নতুন হল খুলতে প্রশাসনের গড়িমসি, পাবিপ্রবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ও লংমার্চ
নতুন হল খুলতে প্রশাসনের গড়িমসি, পাবিপ্রবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ও লংমার্চ

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) নতুন ১০ তলা ছাত্রহল দ্রুত খুলে দেওয়ার দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন।শনিবার (১৭ মে) সকাল Read more

ইসরায়েলি ফুটবলারের কাণ্ডে ফুটবল অঙ্গনে তোলপাড়
ইসরায়েলি ফুটবলারের কাণ্ডে ফুটবল অঙ্গনে তোলপাড়

ইসরায়েলি এক ফুটবলারকে সামরিক পোশাকে দক্ষিণ লেবাননে গুলি চালাতে দেখা যাওয়ার ঘটনায় বিশ্ব ফুটবল অঙ্গনে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। এ Read more

সালথায় অপারেশন ডেভিল হান্টে আ’লীগের দুই নেতা গ্রেপ্তার
সালথায় অপারেশন ডেভিল হান্টে আ’লীগের দুই নেতা গ্রেপ্তার

ফরিদপুরের সালথায় বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’-এর আওতায় বল্লভদি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ ইউনুছ মোল্যা (৬৫) এবং ভাওয়াল Read more

পরিচালক সমিতিতে নতুন নেতৃত্ব: সভাপতি শাহীন সুমন, সম্পাদক টুটুল
পরিচালক সমিতিতে নতুন নেতৃত্ব: সভাপতি শাহীন সুমন, সম্পাদক টুটুল

নানা নাটকীয়তার পর অবশেষে নতুন নেতৃত্ব পেয়েছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। নতুন মেয়াদে সমিতির সভাপতি শাহীন সুমন ও সাধারণ সম্পাদক Read more

আমি আমার বিচার চাই, যশোরে কলেজ শিক্ষকের অভিনব অবস্থান কর্মসূচি
আমি আমার বিচার চাই, যশোরে কলেজ শিক্ষকের অভিনব অবস্থান কর্মসূচি

যশোরের মনিরামপুর উপজেলার মদনপুরের সম্মিলনী ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হাফিজুর রহমান নিজের বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন