মুন্সিগঞ্জের ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে মোহাম্মদ আলী (৮) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে সদর উপজেলার নয়াগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, দুপুর ১২টার দিকে দুই বন্ধুর সঙ্গে নদীতে গোসল করতে নামে মোহাম্মদ আলী। এক পর্যায়ে নদীর ঢেউ ও স্রোতের তোরে সে নিখোঁজ হয়ে যায়। খবর পেয়ে পাশেই অবস্থিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জেলা কার্যালয় থেকে ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় দেড় ঘণ্টা পর দুপুর দেড়টার দিকে নদীর অদূর থেকে শিশুটির নিথর দেহ উদ্ধার করা হয়। নিহত মোহাম্মদ আলী পঞ্চসার দারুস সুন্নাত ইসলামিয়া মাদ্রাসার শিক্ষার্থী। সে নয়াগাঁও এলাকার নূর আলীর ছেলে। এ বিষয়ে মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বলেন, নয়াগাঁও চাঁনতারা মসজিদের পাশে ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে শিশুটি নিখোঁজ হয়। খবর পেয়ে ডুবুরি দল দ্রুত অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হঠাৎ বিসিবিতে দুদকের অভিযান
হঠাৎ বিসিবিতে দুদকের অভিযান

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অফিসে অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুর ১২টায় এই অভিযান শুরু হয়।জানা যায়, Read more

সাকিবকে ‘না’ বলা যায় না’: ইফতেফখার মিঠু
সাকিবকে ‘না’ বলা যায় না’: ইফতেফখার মিঠু

রাজনৈতিক কারণে দীর্ঘদিন জাতীয় দলের বাইরে আছেন সাকিব আল হাসান। তার অনুপস্থিতিতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পারফরম্যান্সও আশানূরূপ নয়। সবশেষ Read more

নড়াইলে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
নড়াইলে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

“দ্বন্ধে কোনো আনন্দ নাই, আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোন চিন্তা নাই ” এ শ্লোগানকে সামনে নিয়ে নানা Read more

শেখ হাসিনার আদালত অবমাননা মামলায় অ্যামিকাস কিউরি নিয়োগ
শেখ হাসিনার আদালত অবমাননা মামলায় অ্যামিকাস কিউরি নিয়োগ

বিচারের স্বচ্ছতার স্বার্থে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও গাইবান্ধার সাবেক ছাত্রলীগ নেতা শাকিল আলম বুলবুল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আদালত অবমাননার Read more

অতীতে দেশের মানুষ চিকিৎসা সেবা পাইনি: দুলু
অতীতে দেশের মানুষ চিকিৎসা সেবা পাইনি: দুলু

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, অতীতে সারা দেশের মানুষ তাদের Read more

কুড়িগ্রাম সীমান্তে বজ্রপাতে টহলরত বিজিবি সদস্যের মৃত্যু, আহত ৪
কুড়িগ্রাম সীমান্তে বজ্রপাতে টহলরত বিজিবি সদস্যের মৃত্যু, আহত ৪

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে বজ্রপাতে টহলরত অবস্থায় রিয়াদ হোসেন (৩২) নামে এক বিজিবি সদস্যের মৃত্যু হয়েছে। এ সময় বিজিবি এক হাবিলদার, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন