পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে ঢাকা-বরিশাল নৌরুটে মঙ্গলবার থেকে লঞ্চের বিশেষ সার্ভিস শুরু হয়েছে। রোটেশন প্রথা ভেঙে এবার রুটে ১০ থেকে ১২টি লঞ্চ যাত্রী সেবায় নিয়োজিত হবে। লঞ্চ কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের ওপর নির্ভর করে এই সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে। নৌযান কর্তৃপক্ষের আশা, ঈদের বিশেষ সার্ভিসে যাত্রী উপস্থিতি বাড়বে। তবে ঝড়-ঝঞ্ঝার মৌসুমের কারণে শঙ্কাও রয়েছে। পদ্মা সেতু চালুর পর ঢাকা-বরিশাল নৌরুটে লঞ্চ সার্ভিসে ধস নামে। যাত্রীসংখ্যা একেবারেই কমে যায়। যে কারণে লঞ্চ মালিকরা রোটেশনে মাত্র দুই থেকে তিনটি লঞ্চ চালিয়ে আসছে। তবে ঈদ উৎসবে যাত্রীর ভিড় আগের মতো ফিরে আসে। এবারও লঞ্চ সার্ভিসে কোরবানির ঈদে যাত্রী সংখ্যা বৃদ্ধি পাবে বলেও সংশ্লিষ্টরা মনে করছেন। বরিশাল নগরীর বিভিন্ন লঞ্চের বুকিং কাউন্টার ঘুরে দেখা গেছে, ঢাকা থেকে বরিশালে আসা টিকিটের সংকট। অনেকে আগেভাগে টিকিট নিচ্ছেন। কিন্তু আগের মতো ভয়াবহ সংকটের পর্যায়ে পৌঁছায়নি বলে জানিয়েছেন সুন্দরবন লঞ্চের কাউন্টার ম্যানেজার জাকির হোসেন। যাত্রী মিলন তালুকদার জানিয়েছেন, তার ভাইয়ের পরিবার ঢাকা থেকে ঈদ উপলক্ষে বাড়িতে আসছেন। তাই টিকিট আগেই বুকিং করতে তিনি এখানে এসেছেন। সুন্দরবন লঞ্চের মাস্টার মো. আলম ও কুয়াকাটা লঞ্চের মাস্টার মো. মানিক বলেন, দীর্ঘদিন লঞ্চে যাত্রী সংকট। তারা কেবল ঈদ উৎসবের দিকে তাকিয়ে থাকেন। রোটেশন প্রথা ভেঙে দেওয়ার কারণে ঈদ-উল আযহার ছুটিতে যাত্রীদের ভিড় বাড়বে বলেও তারা উল্লেখ করেন। অভ্যন্তরীণ লঞ্চ মালিক সমিতির মহাসচিব সিদ্দিকুর রহমান পাটোয়ারী বলেন, ঈদের আগে রোটেশন প্রথায় দুটি লঞ্চ চলাচল করতো। তবে ঈদ উপলক্ষে রোটেশন তুলে দিয়ে লঞ্চের সংখ্যা বাড়ানো হচ্ছে। ইতোমধ্যে লঞ্চ মালিক সমিতির সভায় মঙ্গলবার (৩ জুন) থেকে ঈদের বিশেষ সার্ভিস শুরু করার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। তবে ঈদ উপলক্ষে ভাড়া বাড়ানো হবে না। সরকারি রেট অনুযায়ী সিঙ্গেল কেবিন এক হাজার, ডাবল দুই হাজার ও ডেক চারশ’ টাকা করে নেওয়া হবে। এ ছাড়া লঞ্চ চলাচল স্বাভাবিক রাখতে ঈদের তিন দিন আগে এবং তিন দিন পরে মালবাহী জাহাজ চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে নৌ-পরিবহন মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বরিশাল বিআইডব্লিউটিএর নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের সহকারী পরিচালক শহিদুল ইসলাম বলেন, কোরবানির ঈদে যাত্রীসেবা নিশ্চিতে তারা সবধরনের প্রস্তুতি নিয়েছেন। ইতোমধ্যে জেলা প্রশাসকের নেতৃত্বে সমন্বয় সভায় ঈদে যাত্রীসেবা নিশ্চিত করার তাগিদ দেওয়া হয়েছে। যাত্রীদের নিরাপত্তায় আনসার সদস্যদের পাশাপাশি ক্যাডেট সদস্যরা ভলান্টিয়ার হিসেবে কাজ করবেন। তিনি আরও বলেন, এখন ঝড়-ঝঞ্ঝার মৌসুম। এজন্য নৌ-নিরাপত্তায় লঞ্চ চালকদের সতর্ক করা হয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এক ডজন বিয়ে করতে চান পরীমণি!
এক ডজন বিয়ে করতে চান পরীমণি!

প্রায় সারাবছরই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। এবার মাছরাঙা টেলিভিশনের ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ অনুষ্ঠানে সাক্ষাৎকারের মাধ্যমে আবারও Read more

জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী
জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী

জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বৃহস্পতিবার (১৯ মার্চ) জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে গণমাধ্যমের সঙ্গে Read more

রাজধানী থেকে এনসিপি নেত্রীর মরদেহ উদ্ধার
রাজধানী থেকে এনসিপি নেত্রীর মরদেহ উদ্ধার

রাজধানী থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে হাজারীবাগ থানার জিগাতলা Read more

গজারিয়ায় রাসায়নিক পরিবহনে উদাসীনতা, স্থানীয়দের ক্ষোভ
গজারিয়ায় রাসায়নিক পরিবহনে উদাসীনতা, স্থানীয়দের ক্ষোভ

মুন্সীগঞ্জের গজারিয়ায় সড়কে প্রতিনিয়ত পড়ছে রাসায়নিক পদার্থ, যার ফলে চারপাশে সৃষ্টি হয় ধোঁয়া ও তীব্র দূষিত গন্ধে পথচারীরা পড়েন শ্বাসকষ্টে। Read more

বাঘাইছড়ির বিস্তীর্ণ এলাকায় সূর্যমুখি চাষ
বাঘাইছড়ির বিস্তীর্ণ এলাকায় সূর্যমুখি চাষ

রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলাতে এবার সূর্যমুখী চাষ যেন হয়ে উঠেছে আলোচিত সাফল্যের গল্প। চলতি মৌসুমে উপজেলা কৃষি অফিসের প্রণোদনা কর্মসূচির Read more

বৈদ্যুতিক দুর্ঘটনায় গাফিলতি থাকলে ব্যবস্থা: ডিপিডিসি
বৈদ্যুতিক দুর্ঘটনায় গাফিলতি থাকলে ব্যবস্থা: ডিপিডিসি

যে কোনো বৈদ্যুতিক দুর্ঘটনায় কারোর অবহেলা থাকলে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ডিপিডিসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. এহছানুল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন