যশোরে ইজিবাইক চালক বাচ্চু মোল্যাকে (৪৫) অজ্ঞান করে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সোমবার (২ জুন) বিকেলে শহরের রেলগেট এলাকা থেকে তাকে উদ্ধারের পর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বাচ্চু মোল্যা বাঘারপাড়া উপজেলার বন্দবিলা ইউনিয়নের খাজুরা গ্রামের আকবর আলী মোল্যার ছেলে। হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার দিন বিকেলে বাচ্চু মোল্যাকে রেলগেট মাইক্রোবাস স্ট্যান্ড এলাকায় অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। মাইক্রোবাস স্ট্যান্ডে পরিচিত একজন বাচ্চু মোল্যার স্বজনদের খবর দেন। ভুক্তভোগীর স্বজনরা জানান, প্রতিদিনের মতো সোমবার সকালে ইজিবাইক নিয়ে বের হন বাচ্চু মোল্যা। বিকেলে খবর পান তিনি অজ্ঞান পার্টির কবলে পড়েছেন। দুর্বৃত্তরা তাকে অজ্ঞান করে ইজিবাইক, নগদ টাকা ও মোবাইল ফোনটি নিয়ে গেছে। বর্তমানে তিনি জেনারেল হাসপাতালের পুরুষ মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন। হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক জোবায়ের হোসেন জানান, খাবারের সাথে কৌশলে চেতনানাশক মিশিয়ে তাকে অজ্ঞান করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পেসারদের আগুন ঝড়ানো বোলিংয়ে বিপদে শ্রীলঙ্কা
পেসারদের আগুন ঝড়ানো বোলিংয়ে বিপদে শ্রীলঙ্কা

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। যেখানে টস জিতে ব্যাট করছে লঙ্কানরা। বুধবার (২ Read more

এনটিআরসিএ নিয়োগ বিজ্ঞপ্তি, নেবে ১ লাখ ৮২২ জন
এনটিআরসিএ নিয়োগ বিজ্ঞপ্তি, নেবে ১ লাখ ৮২২ জন

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এমপিওভুক্ত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা শিক্ষাপ্রতিষ্ঠানে এন্ট্রি লেভেলে শিক্ষক Read more

হাদি হত্যায় ফয়সালের স্ত্রী, শ্যালক ও বান্ধবীর স্বীকারোক্তিমূলক জবানবন্দি
হাদি হত্যায় ফয়সালের স্ত্রী, শ্যালক ও বান্ধবীর স্বীকারোক্তিমূলক জবানবন্দি

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মামলার তিন আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।স্বীকারোক্তি Read more

বাণিজ্য মেলা একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের চালিকাশক্তি: বাণিজ্য উপদেষ্টা
বাণিজ্য মেলা একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের চালিকাশক্তি: বাণিজ্য উপদেষ্টা

বাণিজ্য মেলা একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের চালিকাশক্তি বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেন, আন্তর্জাতিক বাণিজ্য Read more

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইস্টার্ন ব্যাংক
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইস্টার্ন ব্যাংক

বেসরকারি আর্থিক লেনদেনকারী প্রতিষ্ঠান ইস্টার্ন ব্যাংক পিএলসিতে ‘ব্যাংক রিপ্রেজেন্টেটিভ (ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার)’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৬ Read more

রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত
রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

রাজবাড়ী -কুষ্টিয়া মহাসড়কের হেনা মোড় নামক স্থানে ট্রাকের ধাক্কায় বৃটিশ টোবাকোতে চাকুরী করা মেহেদী হাসান নামের একজন নিহত হয়েছে একই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন