রাজধানীর উত্তরার সবচেয়ে বড় পশুর হাট হিসেবে পরিচিত দিয়াবাড়ির হাট। এই হাটের ইজারাদার চূড়ান্ত না হওয়ায় আগে-ভাগে গরু নিয়ে এসে বিপাকে পড়েছেন বেপারীরা। বিদ্যুৎ, ওয়াশরুম এবং থাকার জায়গার সংকটসহ বৃষ্টিতে নানা ভোগান্তির মধ্যে পড়েছেন তারা।রবিবার (১ জুন) সরেজমিন উত্তরার ১৮ নম্বর সেক্টর দিয়াবাড়ি পশুর হাট ঘুরে এই চিত্র দেখা গেছে।বেপারীদের অভিযোগ, ‘আমরা প্রতি বছর এই হাটে আসি। কিন্তু এবার আসার পর কোনো ইজারাদারকে খুঁজে পাচ্ছি না। গরু, ওয়াশরুম ও নিজেদের থাকার জায়গা নিয়ে ভোগান্তি হচ্ছে। এছাড়া হাটও এখনো সম্পূর্ণ প্রস্তুত হয়নি। একটি পক্ষ ভালো জায়গা দেবার কথা বললেও তাদের খোঁজ নেই।’সরেজমিনে হাটে দেখা যায়, বড় জায়গাজুড়ে শুধু বাঁশ দিয়ে গরুর খুঁটির অস্থায়ী ব্যবস্থা করা হয়েছে। ছাউনি নেই কোনো জায়গায়। এছাড়া বিদ্যুতের লাইন, শৌচাগারসহ বেপারীদের কোনো সুযোগ-সুবিধার ব্যবস্থা করা হয়নি। হাট ঘুরে দায়িত্বশীল কোনো ব্যক্তিকেও পাওয়া যায়নি।নাটোর থেকে ১৪টি গরু নিয়ে এই হাটে আসা আসলাম বেপারী বলেন, ‘আমরা তো ভেবেছিলাম এখানে অন্তত পানি আর আলো থাকবে। কিন্তু এখন দেখি গরুকে খাওয়ানোর জন্য দূর থেকে পানি এনে দিতে হচ্ছে, তাও আবার বালতি ৩০ টাকা করে, যা আমাদের জন্য জুলুম হয়ে যাচ্ছে। রাতে আবার চারদিকে অন্ধকার, কোনো বাতি নেই।’তিনি আরও বলেন, ‘ভালো জায়গার আশায় আগে এসে বিপদেই পড়েছি মনে হয়। ভয়ে আছি কেউ এসে জায়গা নিয়ে সমস্যা করে কি না?’বেপারীদের অভিযোগ, সবচেয়ে বড় সমস্যা হলো—শৌচাগারের অভাব। ফলে বাধ্য হয়ে আশপাশের ঝোঁপঝাড়ে প্রাকৃতিক প্রয়োজনে যেতে হচ্ছে তাদের।ঝিনাইদহ থেকে আসা আরেক বেপারী ইয়ার আলী বলেন, ‘গরুর রাখা জায়গা হয়েছে। কিন্তু হাটের অবস্থা ভালো নয়।’ক্রেতা আসার ব্যাপারে তিনি বলেন, ‘কিছু লোকজন আসছে গরু দেখতে। তবে বৃষ্টি না থাকলে হয়তো আরো বেশি ক্রেতা আসত।’আলমগীর হোসেন নামের একজন ক্রেতার সঙ্গে হাটে দেখা হয়। তিনি বলেন, ‘আজ অফিস ছুটি দিন, তাই এমনিতেই হাটে ঘুরতে এসেছি। হাট সম্পূর্ণ প্রস্তুত না হলেও গরু আসছে ভালোই। দামও ভালো চাচ্ছেন বেপারীরা।’স্থানীয় নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, ‘কাগজপত্র জটিলতার কারণে দিয়াবাড়ি হাটের ইজারাদার চূড়ান্ত ঘোষণা দেরি হয়েছে। তাই এই জটিলতার কারণ। এতে বেপারীদের একটু ভোগান্তি পোহাতে হয়েছে।’এ বিষয়ে গরুর হাটের ইজারাদার শমসের আলী খোকন বলেন, ‘কাগজপত্র জটিলতার কারণে দিয়াবাড়ি হাটের ইজারাদার চূড়ান্ত ঘোষণা আসতে বিলম্বিত হয়েছে। সবে মাত্র চূড়ান্তভাবে আমরা ইজারা পেয়েছি, ইজারা পাওয়ায় দেরি হওয়ায় এই জটিলতার কারণ।’ সাংবাদিকের সঙ্গে কথা বলার পর তিনি বলেন, ‘দ্রুত আমরা কাজ শেষ করবো।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এমপি প্রার্থীদের অস্ত্রের লাইসেন্স দিতে নীতিমালা জারি
এমপি প্রার্থীদের অস্ত্রের লাইসেন্স দিতে নীতিমালা জারি

রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থীদের জন্য আগ্নেয়াস্ত্র লাইসেন্স ও রিটেইনার নিয়োগের নতুন নীতিমালা প্রণয়ন করেছে অন্তবর্তী সরকার।সোমবার Read more

সহকর্মীদের ‘মানব আবর্জনা’ মন্তব্য করে বিতর্কে জাপানের মেয়র
সহকর্মীদের ‘মানব আবর্জনা’ মন্তব্য করে বিতর্কে জাপানের মেয়র

জাপানের রাজনৈতিক অঙ্গনে বিরল এক ঘটনায় ক্ষমা চাইতে হয়েছে ইয়োকোহামার মেয়র তাকেহারু ইয়ামানাকাকে। সহকর্মীদের ‘মানব আবর্জনা’বলে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন Read more

ফিজিতে ৬.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
ফিজিতে ৬.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

ফিজি দ্বীপপুঞ্জের দক্ষিণে ৬.৫ মাত্রার শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হেনেছে।মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) জানিয়েছে, স্থানীয় সময় সোমবার (১৪ Read more

হার্ট সুস্থ রাখতে নিয়মিত খাবেন এই ৩টি বাদাম
হার্ট সুস্থ রাখতে নিয়মিত খাবেন এই ৩টি বাদাম

হার্ট সুস্থ রাখার ক্ষেত্রে আমাদের খাদ্যাভ্যাস অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হৃদরোগের স্বাস্থ্যকে ভালো রাখার জন্য একটি সহজ উপায় হলো Read more

এনবিআর ভেঙে দুই বিভাগ, অধ্যাদেশ জারি
এনবিআর ভেঙে দুই বিভাগ, অধ্যাদেশ জারি

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভেঙে ২টি বিভাগ করা হয়েছে। রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে ২টি বিভাগ করার অধ্যাদেশ জারি Read more

নৌকায় সিলেটের রাতারগুল ঘুরলেন উপদেষ্টা আসিফ নজরুল
নৌকায় সিলেটের রাতারগুল ঘুরলেন উপদেষ্টা আসিফ নজরুল

সিলেটের বিখ্যাত জলাবন রাতারগুল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন