রাজশাহীর বাগমারা উপজেলায় বোরো ধান কাটা শুরু হয়েছে বিগত কিছুদিন আগে থেকে। তবে সম্প্রতি নিম্নচাপের প্রভাবে অতিরিক্ত বৃষ্টিপাত হয় বাগমারাসহ পুরো রাজশাহী জেলায়। এই বৃষ্টিপাতের ফলে জমির ধানগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ধানগুলো কাটা নিয়ে চরম বিরম্বনায় পড়েছেন উপজেলাটির কৃষকরা।উত্তর জামালপুর গ্রামের কৃষক বাবলু হোসেন তার প্রায় ১১ কাঠা জমির পেকে যাওয়া ধান কাটতে পারছিলেন না। বৃষ্টির পানিতে ধানগুলোও ডুবে গেছে। শ্রমিকের মজুরিও বেশি হওয়ায় তিনি প্রচুর উদ্বিগ্ন হয়ে পড়ছিলেন। তবে আজ সকালে এক দল লোক এসে তার খেত থেকে পাকা ধানগুলো কেটে বাড়িতে পৌঁছে দিয়েছেন। মজুরিও পরিশোধ করতে হয়নি। শুধু বাবলু হোসেন নয়, এরকম অনেকেই পেয়েছেন এ সুবিধা। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের নেতারা এভাবেই বিনা মজুরিতে কৃষকদের ধান কেটে দিচ্ছেন বাগমারায়।বৃষ্টির প্রভাবে ধান নষ্ট হওয়ার বিষয়টি রাজশাহী জেলা কৃষক দল সভাপতি শফিকুল ইসলামের নজরে আসে। এরপর তিনি সকল উপজেলার নেতাদের নির্দেশনা দেন কৃষকদের ধান কেটে বাড়ি পৌঁছে দেওয়ার। আজ রোববার সারাদিন কৃষকদলের নেতা-কর্মীদের এই তৎপরতা দেখা গেছে।এছাড়া, গতকাল শনিবার বিকেলেও ভরট্ট গ্রামের স্থানীয় বিলে বিশেষ টি-শার্ট পরে কয়েকজনকে ধান কাটতে দেখা যায়। এ সময় কয়েকজনের সঙ্গে কথা হয় সময়ের কন্ঠস্বরের। তাঁরা জানান, গরিব কৃষকদের ধান ঘরে পৌঁছে না দেওয়া পর্যন্ত তাঁরা ফিরবেন না।খেতের পাশে থাকা ভরট্ট গ্রামের কৃষক গোলাম মোস্তফা (৫০) বলেন, ‘বৃষ্টির পানিতে খেতের পাকা ধান মাটিতে পড়ে গেছিল। পাইট (শ্রমিক) পাওয়া যাচ্ছিল না, কৃষক দলের নেতারা এসে ধান কেটে বিপদ থেকে রক্ষা করলেন।’ এমন মন্তব্য কৃষক রফিকুল, সোহেল রানা, আবদুস সামাদ, জামাল হোসেনসহ কয়েকজনের। সোনাডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শিক্ষক আয়নাল হক বলেন, ‘কৃষক দলের নেতাদের কাজটা ভালো লেগেছে, আমি নিজেও অংশ নিয়েছি। গরিব কৃষকদের উপকার হলো।’বাগমারা উপজেলা কৃষি কর্মকর্তা আবদুর রাজ্জাক বলেন, ‘বৃষ্টিতে ও বিলে পানি প্রবেশ করার কারণে পাকা ধান তলিয়ে গেছে। তবে এভাবে গরিব কৃষকদের পাশে দাঁড়ানোর কারণে উপকার হয়েছে।’ এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিরাজদিখানে হাউজিং ব্যবসা বিরোধে ঘরে আগুন ও ভাঙচুর
সিরাজদিখানে হাউজিং ব্যবসা বিরোধে ঘরে আগুন ও ভাঙচুর

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের খাসকান্দি গ্রামের বেগম বাজারে রবিবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে আধিপত্য বিস্তার ও হাউজিং ব্যবসার Read more

এমদাদ হোসেনের কাব্যগ্রন্থে একাকীত্বের কবিতায় প্রেমের নতুন ভাষ্য
এমদাদ হোসেনের কাব্যগ্রন্থে একাকীত্বের কবিতায় প্রেমের নতুন ভাষ্য

২০২৫ সালের অমর একুশে বইমেলায় তরুণ কবি এমদাদ হোসেনের প্রথম কাব্যগ্রন্থ ‘খুচরো পয়সার মতো তোমাকে জমাই’ প্রকাশিত হয়েছে। বাংলাদেশ বুকওয়ার্ম Read more

বিগ ব্যাশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা (৩১ ডিসেম্বর)
বিগ ব্যাশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা (৩১ ডিসেম্বর)

বিগ ব্যাশ লিগে আজ পরস্পরের বিপক্ষে মাঠে নামবে অ্যাডিলেড স্ট্রাইকার্স ও ব্রিসবেন হিট। এদিকে এসএ টি-টোয়েন্টিতে সাইরাইজার্সের মুখোমুখি হবে পাল Read more

সন্ধ্যার পর চকরিয়ার রেলস্টেশনগুলো যেন অপরাধীদের স্বর্গরাজ্য
সন্ধ্যার পর চকরিয়ার রেলস্টেশনগুলো যেন অপরাধীদের স্বর্গরাজ্য

দিনের আলো যখন নিভে যায়, কক্সবাজারের চকরিয়া উপজেলার রেলস্টেশনগুলোকে অপরাধের নিরাপদ স্থান  হিসেবে বেছে নেন অপরাধীরা। অর্থাৎ সন্ধ্যা নামতেই উপজেলাভিত্তিক Read more

নড়াইলে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া
নড়াইলে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় নড়াইলের লোহাগড়া উপজেলার নলদীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার Read more

ফরিদপুরে সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ, সত্যতা মেলেনি তদন্তে
ফরিদপুরে সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ, সত্যতা মেলেনি তদন্তে

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতায় সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ উঠলেও সরেজমিন পরিদর্শনে তার সত্যতা পাওয়া যায়নি। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন