হবিগঞ্জে কালনী, কুশিয়ারা ও খোয়াই নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। টানা ৫ দিনের বৃষ্টিপাত এবং উজান থেকে নেমে আসা ভারতীয় ঢলের ফলে জেলার নদীগুলোর পানি আশঙ্কাজনক হারে বেড়েছে।খোয়াই নদীর তীব্র স্রোতের কারণে এর বাঁধের প্রায় ৪০০ মিটার অংশে ধস নেমেছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা আশঙ্কা করছেন, পুরো বাঁধটি যদি ধসে পড়ে, তবে আশপাশের অর্ধশতাধিক এলাকা প্লাবিত হবে।বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানায়, রবিবার (১ জুন) দুপুর পর্যন্ত চুনারুঘাট উপজেলার বাল্লা পয়েন্টে খোয়াই নদীর পানি ২১ দশমিক ২৫ মিটার উচ্চতায় প্রবাহিত হচ্ছিল। যা বিপৎসীমার ৫ সেন্টিমিটার উপরে। একই সময়ে আজমিরীগঞ্জ উপজেলায় কালনী-কুশিয়ারা নদীর পানি ৫ দশমিক ৪৯ মিটার উচ্চতায় ছিল, যা বিপৎসীমার চেয়ে ৪৪ সেন্টিমিটার বেশি।এর আগের দিন শনিবার (৩১ মে) সন্ধ্যা ৬টায় চুনারুঘাটের বাল্লা পয়েন্টে খোয়াই নদীর পানি বিপৎসীমার ১১৪ সেন্টিমিটার উপরে এবং আজমিরীগঞ্জে কালনী-কুশিয়ারার পানি বিপৎসীমার ১২ সেন্টিমিটার নিচে ছিল।হবিগঞ্জ পাউবোর উপ-সহকারী প্রকৌশলী মো. একরামুল হক জানান, টানা কয়েক দিনের বৃষ্টিপাতের পাশাপাশি উজান থেকে নেমে আসা ভারতীয় ঢলের কারণে খোয়াই ও কালনী, কুশিয়ারা নদীর পানি দ্রুত বাড়ছে।হবিগঞ্জ সদর উপজেলার গোপায়া ইউনিয়নের পূর্ব ভাদৈ এলাকায় খোয়াই নদীর বাঁধের প্রায় ৪০০ মিটার জায়গাজুড়ে ধস নেমেছে। বাঁধের একপাড়ের কয়েক ফুট অংশ ইতোমধ্যে নদীতে বিলীন হয়ে গেছে। পুরো বাঁধ ধসে গেলে আশপাশের ৫০টি গ্রাম সরাসরি প্লাবনের ঝুঁকিতে পড়বে। হবিগঞ্জ পাউবোর নির্বাহী প্রকৌশলী শামীম হাসনাইন মাহমুদ জানান, খোয়াই নদীর ৩০ মিটার জায়গাজুড়ে বড় ধরনের ধস দেখা দিয়েছে। বালুভর্তি জিও ব্যাগ ফেলে তা মেরামতের কাজ শুরু করা হয়েছে। এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চুয়াডাঙ্গায় এনজিও ঋণের বোঝা সইতে না পেরে আত্মহত্যা
চুয়াডাঙ্গায় এনজিও ঋণের বোঝা সইতে না পেরে আত্মহত্যা

চুয়াডাঙ্গার দামুড়হুদায় এনজিও ঋণের বোঝা সইতে না পেরে শামীমুর রহমান (৫০) নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছেন।রোববার (২১ সেপ্টেম্বর) ভোর ৫ Read more

বাসায় ঢোকার কয়েক মিনিটের মধ্যেই সাংবাদিকের মোটরসাইকেল চুরি!
বাসায় ঢোকার কয়েক মিনিটের মধ্যেই সাংবাদিকের মোটরসাইকেল চুরি!

গাজীপুরের জয়দেবপুর থেকে সময় টিভির চিত্র সাংবাদিক জুনায়েদ রুবেলের মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে শ্মশান Read more

নেত্রকোনায় আকস্মিক শিলাবৃষ্টি বোরো ধানের ব্যাপক ক্ষতি শঙ্কায় কৃষকরা
নেত্রকোনায় আকস্মিক শিলাবৃষ্টি বোরো ধানের ব্যাপক ক্ষতি শঙ্কায় কৃষকরা

নেত্রকোনার বিভিন্ন উপজেলায় আকস্মিক শিলাবৃষ্টিতে বোরো ধানের ব্যাপক ক্ষতি শঙ্কায় কৃষকরা।মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যার পর হঠাৎ করে জেলার বিভিন্ন এলাকায় Read more

উলিপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ প্রতিষ্ঠানকে জরিমানা
উলিপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

কুড়িগ্রামের উলিপুরে দুইটি দোকানে অভিযান চালিয়ে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২২ অক্টোবর) দুপুরে উলিপুর বাজারে অস্বাস্থ্যকর Read more

টেস্ট র‍্যাঙ্কিংয়ে শান্তর বড় লাফ, সেরা ত্রিশে দুই বাংলাদেশি
টেস্ট র‍্যাঙ্কিংয়ে শান্তর বড় লাফ, সেরা ত্রিশে দুই বাংলাদেশি

শ্রীলঙ্কায় গল টেস্ট ও লিডসে হেডিংলি টেস্টের পর খেলোয়াড়দের টেস্ট র‌্যাঙ্কিংয়ে এসেছে বড় পরিবর্তন। গল টেস্টে জোড়া সেঞ্চুরির পুরষ্কার পেয়েছেন Read more

বেনাপোলে পাসপোর্টযাত্রীর ৩০ হাজার টাকা ছিনতাই, গ্রেফতার ৩
বেনাপোলে পাসপোর্টযাত্রীর ৩০ হাজার টাকা ছিনতাই, গ্রেফতার ৩

যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে থেকে সুশান্ত কুমার মজুমদার নামে এক পাসপোর্ট যাত্রীর কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে প্রতারক চক্রের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন