গাজীপুরের জয়দেবপুর থেকে সময় টিভির চিত্র সাংবাদিক জুনায়েদ রুবেলের মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে শ্মশান মোড় সড়কের উপর থেকে এই চুরির ঘটনাটি ঘটে।চুরি হওয়া মটরসাইকেলটি পালসার ব্র্যান্ডের ১৫০ সিসি গাড়ি। যার রেজিস্ট্রেশন নাম্বার ঢাকা মেট্রো ল – ১১৪৮১০।এ ঘটনার ভুক্তভোগী জুনায়েদ রুবেল বলেন, ‘আমি আমার পালসার ১৫০ সিসি গাড়িটি বাসার নিচে রেখে রুমে ঢুকি। কয়েক মিনিট পর বেরিয়ে দেখি গাড়িটা আর নেই।’মাত্র কয়েক দিনের ব্যবধানে এই সড়ক থেকে একাধিক মটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে, যা এলাকাবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে।স্থানীয় বাসিন্দা চঞ্চল খান বলেন, ‘বারবার একই ঘটনার পুনরাবৃত্তি হলেও আইনশৃঙ্খলা বাহিনী নিরব ভূমিকা পালন করছে। এখন পর্যন্ত এমন কোন দৃষ্টান্ত নেই যে চুরি হওয়া মটরসাইকেল উদ্ধার করা হয়েছে। আশা করি, এই ঘটনায় প্রশাসনের জোরালো ভূমিকা দেখতে পাবো।’স্থানীয় আরেক বাসিন্দা হাসিব খান বলেন, ‘নিজ বাড়িতেও যদি আমরা নিরাপদ না থাকি, তবে কোথায় যাবো? শুধু মটরসাইকেল চুরিই নয়, বাসায় ঢুকে গুরুত্বপূর্ণ মালামাল চুরির ঘটনাও সম্প্রতি আশঙ্কাজনকভাবে বেড়েছে। কর্তৃপক্ষের নিরব ভূমিকাই এর অন্যতম কারণ।’এ বিষয়ে জয়দেবপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, ‘মটরসাইকেল চুরির খবর পাওয়া মাত্রই থানার একটি স্পেশাল টিম মাঠে নেমেছে। তাছাড়া প্রতিটি স্টেশনে বার্তা দিয়ে রেখেছি।’এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিলেটে ‘উদয়ন এক্সপ্রেস’ লাইনচ্যুত, সারাদেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
সিলেটে ‘উদয়ন এক্সপ্রেস’ লাইনচ্যুত, সারাদেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

চট্টগ্রাম থেকে সিলেটের উদ্দেশে ছেড়ে আসা উদয়ন এক্সপ্রেসের ইঞ্জিনসহ ৪টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন Read more

চাটমোহরে প্রযুক্তি-ভিত্তিক প্রশিক্ষণে যুবদের স্বাবলম্বী করছে সংগঠন
চাটমোহরে প্রযুক্তি-ভিত্তিক প্রশিক্ষণে যুবদের স্বাবলম্বী করছে সংগঠন

পাবনার চাটমোহর উপজেলার হরিপুর এলাকায় প্রতিষ্ঠিত একটি স্বেচ্ছাসেবী সংগঠন ‘তেবাড়িয়া যুব সোসাইটি’। দেশের প্রত্যন্ত অঞ্চলের তরুণ-তরুণীদের কর্মমুখী শিক্ষায় দক্ষ করে Read more

পুকুরে ধ্বসে পড়ার ঝুঁকিতে শেরপুরের হুসনাবাদ বিদ্যালয়
পুকুরে ধ্বসে পড়ার ঝুঁকিতে শেরপুরের হুসনাবাদ বিদ্যালয়

বগুড়ার শেরপুরের খামারকান্দি ইউনিয়নের হুসনাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়। ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যাপীঠটি গত প্রায় চার দশক ধরে এলাকায় শিক্ষার Read more

কক্সবাজারের হোটেল ত্যাগ করেছেন এনসিপির শীর্ষ নেতারা
কক্সবাজারের হোটেল ত্যাগ করেছেন এনসিপির শীর্ষ নেতারা

কক্সবাজার সফর শেষে রাজধানী ঢাকা বা অন্য কোনো গন্তব্যের উদ্দেশ্যে হোটেল ত্যাগ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)- এর ৫ শীর্ষ Read more

‘জিয়াউর রহমানের নাম জুলাই ঘোষণাপত্রে না থাকা পীড়াদায়ক’
‘জিয়াউর রহমানের নাম জুলাই ঘোষণাপত্রে না থাকা পীড়াদায়ক’

জুলাই ঘোষণাপত্রে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম না থাকা পীড়াদায়ক বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।বুধবার (০৬ আগস্ট) Read more

খালেদা জিয়াকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আমন্ত্রণপত্র পৌঁছে দিলেন টুকু
খালেদা জিয়াকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আমন্ত্রণপত্র পৌঁছে দিলেন টুকু

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় যোগদানের আমন্ত্রণপত্র পৌঁছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন