নরসিংদীতে নারী যাত্রীকে ধর্ষণের মামলায় গ্রেপ্তার রাইড শেয়ার মোটরসাইকেলের চালক শাহপরান (৩০)।রোববার (০১ জুন) আসামি শাহপরানকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেশকাত ইসলামের আদালতে হাজির করা হলে সে ওই নারীকে ধর্ষণের কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দী দেন।এর আগে গতকাল শনিবার রাতে মোটরসাইকেলের চালক শাহপরানকে (৩০) ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার করে পলাশ থানার পুলিশ। শাহপরানের বাড়ি কেরানীগঞ্জ থানার তারানগরের বটতলী (দক্ষিণ পাড়া) এলাকায়।নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আনোয়ার হোসেন জানান, গত ২৮ মে বিকেলে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে রাজধানীর শ্যামলীতে যেতে মিরপুর ১২ নম্বর থেকে রাইড শেয়ারের মোটরসাইকেলে ওঠেন ওই ভুক্তভোগী নারী। রাত সোয়া ৯টার দিকে ওই নারীকে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভার পাঁচদোনা-টঙ্গী আঞ্চলিক মহাসড়কের পাশের এলিট স্টিল লিমিটেডের কাছে একটি কালভার্টের পাশে নির্জন স্থানে নিয়ে যান চালক। সেখানে নিয়ে ওই নারীকে ধর্ষণ করেন চালক শাহপরান। এ সময় ওই নারীর সঙ্গে থাকা নগদ অর্থ ছিনিয়ে নেওয়ার পাশাপাশি তাকে হত্যার হুমকিস্বরূপ দিয়ে বিকাশের মাধ্যমে তাঁর স্বজনদের কাছ থেকেও অর্থ আদায় করেন শাহপরান।পরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ মারফত সংবাদ পেয়ে পলাশ থানার পুলিশ তাৎক্ষণিক ভুক্তভোগী নারীকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ ঘটনায় ২৯ মে ওই নারী বাদী হয়ে ধর্ষক ও প্রধান আসামি হিসেবে মো. শাহপরানের নাম উল্লেখ করে এবং সহায়তাকারী হিসেবে অজ্ঞাত দুই ব্যক্তির বিরুদ্ধে পলাশ থানায় মামলা করেন।ঘটনার পর থেকে নরসিংদীর পুলিশ সুপার মো. আব্দুল হান্নানের নির্দেশে আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ ও ডিবিসহ সংশ্লিষ্ট ইউনিটগুলো। পরে ৪৮ ঘণ্টার মধ্যেই শনিবার মধ্যরাতে ধর্ষক শাহপরানকে ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদের পর রোববার তাকে আদালতে পাঠানো হয়।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চুনারুঘাট সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি
চুনারুঘাট সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি

সম্প্রতি দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারত থেকে রোহিঙ্গা ও বিদেশি নাগরিকদের পুশইন (জোরপূর্বক প্রবেশ) করার একাধিক ঘটনার পরিপ্রেক্ষিতে হবিগঞ্জ সীমান্তে Read more

শীতার্ত ও দরিদ্র মানুষের জন্য কম্বল কেনার নির্দেশ ডিএনসিসির
শীতার্ত ও দরিদ্র মানুষের জন্য কম্বল কেনার নির্দেশ ডিএনসিসির

রাজধানীর উত্তর অংশে বসবাসরত শীতার্ত ও দরিদ্র মানুষের মাঝে বিতরণের জন্য ৫ হাজার ৪০০ পিস কম্বল কেনার উদ্যোগ নিয়েছে ঢাকা Read more

মঙ্গলগ্রহে বিদ্যুৎ উৎপাদনের দাবি চীনা বিজ্ঞানীদের
মঙ্গলগ্রহে বিদ্যুৎ উৎপাদনের দাবি চীনা বিজ্ঞানীদের

মঙ্গলগ্রহে গবেষণা কেন্দ্র গড়তে প্রয়োজন বিদ্যুৎ সরবরাহ। আর সেই শক্তির জোগান মিলবে মঙ্গলের বাতাস থেকেই। গ্রহটির নিজস্ব বায়ুমণ্ডলে বিদ্যুৎ উৎপাদন Read more

লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি মোশতাকুর ও সাধারণ সম্পাদক পাবেল
লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি মোশতাকুর ও সাধারণ সম্পাদক পাবেল

লক্ষ্মীপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির  নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আ.হ.ম মোশতাকুর রহমান (নয়া দিগন্ত) এবং সাধারণ সম্পাদক Read more

রাজধানীর হাতিরঝিলে যুবদল কর্মী গুলিবিদ্ধ
রাজধানীর হাতিরঝিলে যুবদল কর্মী গুলিবিদ্ধ

রাজধানীর হাতিরঝিল মোড়ল গলিতে দুর্বৃত্তদের গুলিতে আরিফ সরদার (৩৫) নামে ৩৬ নম্বর ওয়ার্ড যুবদল কর্মী আহত হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) দিবাগত Read more

পেঁয়াজের দাম আরও বেড়ে ১২০ টাকা
পেঁয়াজের দাম আরও বেড়ে ১২০ টাকা

রাজধানীর বিভিন্ন বাজারে পেঁয়াজের দাম দিনের ব্যবধানে ১০ টাকা পর্যন্ত বেড়েছে। গতকাল ১০০ থেকে ১১০ টাকায় বিক্রি হওয়া দেশি পেঁয়াজ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন