সিরাজগঞ্জের কাজীপুরে দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া শিশু শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় আসামি আব্দুল মজিদ মিনুকে (২৬) দ্রুত গ্রেপ্তার করতে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করেছেন সাধারণ শিক্ষার্থী ও সর্বসাধারণ। এসময় আসামিকে গ্রেপ্তারের জন্য থানা পুলিশ ও প্রশাসনকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন তারা।আজ রবিবার (১ জুন) বেলা সাড়ে ১১টায় উপজেলার মেঘাই পুরাতন বাজার এলাকায় একটি মানববন্ধন করেন সাধারণ শিক্ষার্থী ও সাধারণ জনগণ।পূর্বঘোষিত এই কর্মসূচিতে বিভিন্ন প্লেকার্ড, ফেস্টুন ও ব্যানার হাতে মিছিল করতে করতে মানববন্ধনে যোগ দেন সাধারণ জনগণ। পরে বিভিন্ন স্লোগান দিতে দিতে একটি মিছিল সিরাজগঞ্জ -মেঘাই আঞ্চলিক সড়ক প্রদক্ষিণ করে থানার সামনে এসে অবস্থান নেয়। এতে সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। এসময় তারা আসামি মিনুকে ধরার জন্য পুলিশকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন। পরে কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসে শিক্ষার্থী ও সাধারণ জনগণকে আশ্বস্ত করলে অবস্থান কর্মসূচি তুলে নেন তারা।মানববন্ধন ও প্রতিবাদ মিছিলের নেতৃত্ব দেয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইয়াসিন আরাফাত বিজয় বলেন, ‘শিশু আছিয়ার ঘটনার ৮০ দিন পেরিয়ে না যেতেই কাজীপুর এক বিভৎস ঘটনার সাক্ষী হলো। ২৩ তারিখের ঘটনার ৮ দিন অতিবাহিত হয়েছে। কিন্তু প্রশাসন এখনও আসামিকে গ্রেপ্তার করেনি। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একজন নেতা ছিল মিনু। তারপরও তাকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।’তিনি আরও বলেন, ‘যদি কোন প্রেতাত্মা ভর করে এই ইস্যুকে বিলম্বিত করে তাহলে সাধারণ জনতা আইন নিজের হাতে তুলে নিবে এবং এর দ্বায়ভার সম্পূর্ণ প্রশাসনের।’আরেক শিক্ষার্থী আরমান হোসেন বলেন, ‘আমরা ওসি স্যারের কথায় আশ্বস্ত হয়ে আজকের মতো কর্মসূচি সমাপ্ত ঘোষণা করেছি। ২৪ ঘণ্টার মধ্যে আসামিকে আটক করতে না পারলে কঠোর কর্মসূচি দেয়া হবে।’কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম বলেন, ‘সাধারণ শিক্ষার্থী ও জনগণ আজকে মানববন্ধন করেছে। আমরা আসামীকে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তারের চেষ্টা করছি।’উল্লেখ্য, গত ২৩ মে বিকেলে কাজীপুরের মেঘাই গ্রামের শিশুটিকে আম দেয়ার কথা বলে বাড়ীর পার্শ্ববর্তী যমুনার তীরে ভুট্টা খেতে নিয়ে যান একই গ্রামের রফিকুল ইসলামের ছেলে আব্দুল মজিদ মিনু। সেখানে নিয়ে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করেন তিনি। এঘটনায় পরে ২৯ মে কাজীপুর থানায় একটি মামলা দয়ের করেন শিশুটির বড় ভাই। আসামি আব্দুল মজিদ মিনু নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কাজীপুর সদর ইউনিয়নের উপ-ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক। এইচএ 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পথসভার আগেই নারায়ণগঞ্জে পুড়লো এনসিপির তোরণ
পথসভার আগেই নারায়ণগঞ্জে পুড়লো এনসিপির তোরণ

নারায়ণগঞ্জে পথসভা উপলক্ষে এনসিপির নির্মিত বিশালাকৃতির একটি তোরণ পুড়িয়ে দেয়া হয়েছে৷ বৃহস্পতিবার (১৭ জুলাই) দিবাগত রাতে কলেজরোড চত্বরে এনসিপির তোরণে Read more

একক প্রার্থীতে উজ্জীবিত বিএনপি, বিভক্ত ইসলামী দল, সমীকরণ পাল্টাতে পারে জেএসডি
একক প্রার্থীতে উজ্জীবিত বিএনপি, বিভক্ত ইসলামী দল, সমীকরণ পাল্টাতে পারে জেএসডি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে বইছে উৎসবমুখর নির্বাচনী হাওয়া। বিএনপির এক সময়ের এই ‘দুর্গ’ পুনরুদ্ধার Read more

মেসি ম্যাজিকে ফাইনালে ইন্টার মায়ামি
মেসি ম্যাজিকে ফাইনালে ইন্টার মায়ামি

লিগস কাপের আজকের সেমিফাইনাল ম্যাচে ইন্টার মায়ামি অরল্যান্ডো সিটিকে ৩-১ গোলে পরাজিত করে ফাইনালে উঠেছে।  বৃহস্পতিবার (২৮ আগস্ট) ভোরে ঘরের Read more

নজরুল বিশ্ববিদ্যালয়ে প্রথম বিজনেস রিভিউ জার্নাল প্রকাশ
নজরুল বিশ্ববিদ্যালয়ে প্রথম বিজনেস রিভিউ জার্নাল প্রকাশ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় প্রশাসন অনুষদ থেকে প্রথমবারের মতো প্রকাশিত হলো ডাবল ব্লাইন্ড পিয়ার রিভিউড গবেষণা জার্নাল Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

বাকৃবিতে শহীদ হাদীর সাহসী রূপ, গ্রাফিতিতে প্রতিবাদের ভাষা
বাকৃবিতে শহীদ হাদীর সাহসী রূপ, গ্রাফিতিতে প্রতিবাদের ভাষা

“বল বীর, বল উন্নত মম শির!শির নেহারি’ আমারি, নত-শির ওই শিখর হিমাদ্রির!”জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার এই পঙ্ক্তিগুলো Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন