টাঙ্গাইলের মির্জাপুরে গায়ের ওপর পল্লী বিদ্যুতের খুঁটি পড়ে আসাদ মিয়া নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (০১ জুন) বেলা ২টার দিকে মির্জাপুর পৌরসভার মুসলিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত উপজেলার পাহাড়পুর গ্রামের নোয়াব আলীর ছেলে আসাদ মিয়া (৮০)।পুলিশ ও স্থানীয়রা জানায়, মুসলিমপাড়া গ্রামের নুরুল হক ভূইয়ার স্ত্রী মিনু বেগম তার বাড়ির বিশাল আকৃতির ইউক্যালিপটাসসহ বেশ কয়েকটি কাঠ গাছ দেওহাটা বাজারের তিন কাঠ ব্যবসায়ীর কাছে বিক্রি করেন। ব্যবসায়ীরা গত এক সপ্তাহ আগে থেকে গাছগুলো শ্রমিক দিয়ে কাটা শুরু করেন। রোববার দুপুরে প্রায় ১০০ ফুট লম্বা একটি ইউক্যালিপটাস গাছ কাটেন। গাছটি বিদ্যুতের তারের ওপর পড়ে তারসহ দুটি খুঁটি ভেঙে পড়ে। বাবুবাজারে সবজি বিক্রি শেষে ওই রাস্তা দিয়ে বাড়ি ফেরার সময় বিদ্যুতের খুঁটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই আসাদ মারা যান। খবর পেয়ে মির্জাপুর ফায়ার সার্ভিসের সদস্যরা নিহতের মরদেহ উদ্ধার করেছেন। এছাড়া পুলিশ ও পল্লী বিদ্যুতের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পল্লী বিদ্যুত মির্জাপুর জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মোকলেছুর রহমান বলেন, ‘সরজমিন তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’ মির্জাপুর থানার ওসি মোহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের সদস্যদের সহযোগিতায় মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
লিটনের চাওয়া শুনলো বিসিবি
লিটনের চাওয়া শুনলো বিসিবি

চলতি বছর সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে শুরু হবে এশিয়া কাপ। সে হিসেবে এই টুর্নামেন্টের বাকি আছে আর মাত্র দেড় মাস। তবে Read more

হালদায় পাওয়া গেলো মৃত ডলফিন
হালদায় পাওয়া গেলো মৃত ডলফিন

চট্টগ্রামের হালদা নদী থেকে একটি মৃত ডলফিন উদ্ধার করেছে নৌ-পুলিশ। সোমবার (২৫ আগস্ট) মদুনাঘাট কাটাখালি শাখা খাল থেকে এই ডলফিনটি Read more

ইসরায়েলি হামলায় গাজায় নিহত ৬০ হাজার ছাড়াল
ইসরায়েলি হামলায় গাজায় নিহত ৬০ হাজার ছাড়াল

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় দখলদার ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা ৬০ হাজার ছাড়িয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।সর্বশেষ আপডেটে Read more

বাইচের নৌকার সঙ্গে ইঞ্জিন চালিত নৌকার সংঘর্ষ, আহত ১০
বাইচের নৌকার সঙ্গে ইঞ্জিন চালিত নৌকার সংঘর্ষ, আহত ১০

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নৌকা বাইচ প্রতিযোগিতার আগে অনুশীলন করতে গিয়ে শ্যালো ইঞ্জিন চালিত নৌকার সঙ্গে সংঘর্ষে নৌকা ডুবে ১০ জন আহত Read more

শাহরিয়ার সাগর হত্যার প্রতিবাদে ববিতে ছাত্রদলের বিক্ষোভ
শাহরিয়ার সাগর হত্যার প্রতিবাদে ববিতে ছাত্রদলের বিক্ষোভ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাগর হত্যার প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্রদল।বুধবার Read more

পাকিস্তানে এমআই-১৭ হেলিকপ্টার বিধ্বস্ত, পাইলটসহ ৫ জন নিহত
পাকিস্তানে এমআই-১৭ হেলিকপ্টার বিধ্বস্ত, পাইলটসহ ৫ জন নিহত

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় ত্রাণসামগ্রী বহনকারী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় দুই পাইলটসহ পাঁচজন নিহত হয়েছেন। শুক্রবার (১৫ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন