গাজীপুর মহানগরীর গাছা থানাধীন সাইনবোর্ড এলাকায় একটি পোশাক কারখানার পানি পান করে শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছে। অসুস্থ শ্রমিকদের অনেককে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।রবিবার (১ জুন) সকাল ১১টার দিকে শ্রমিকেরা অসুস্থ হতে শুরু করেন।পুলিশ ও শ্রমিকরা জানান, মহানগরীর সাইনবোর্ড এলাকার রিয়াজ এক্সপোর্ট এ্যাপাঃ লিমিটেড নামে পোশাক কারখানার শ্রমিকরা প্রতিদিনের মতো সকালে অফিসে আসেন। পরে কারখানার পানি পান করলে শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়ে। তাদের অনেককে দ্রুত স্থানীয় তাইরুন্নেসা মেমোরিয়াল মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি করা হয়। এ ঘটনার পরে কারখানায় একদিনের সাধারণ ছুটি দেয়া হয়েছে।গাজীপুর মেট্রোপলিটন গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাসেদ জানান, কারখানার পানি পান করে ৮০ থেকে ৯০ জন শ্রমিক পেটের সমস্যায় অসুস্থ হয়৷ তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাজীপুর শিল্প পুলিশের (এস পি) এ কে এম জহিরুল ইসলাম জানান, একটি কারখানার বেশ কয়েকজন অসুস্থ হয়েছেন। তারা চিকিৎসাধীন রয়েছেন।ওই কারখানার প্রশাসনিক কর্মকর্তা ফেরদৌস চৌধুরী বলেন, ‘‘কিছু শ্রমিক অসুস্থবোধ করেন, পরে তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা বলছেন, পানি পান করে অসুস্থ হয়েছেন কিন্তু আমাদের কারখানা হাইজিং মেইনটেইন করে থাকি৷ তারা সবাই এখন সুস্থ রয়েছেন।’’এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আনোয়ারায় ডাকাত দলের আস্তানায় অভিযান, অস্ত্রসহ আটক ৭
আনোয়ারায় ডাকাত দলের আস্তানায় অভিযান, অস্ত্রসহ আটক ৭

চট্টগ্রামের আনোয়ারায় ডাকাতির প্রস্তুতিকালে বিপুল দেশীয় ও আগ্নেয়াস্ত্রসহ সাত সদস্যের সক্রিয় ডাকাত দলকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৩ অক্টোবর) গভীর রাতে Read more

কুষ্টিয়ায় জামায়াত-বিএনপি সংঘর্ষে আহত ১৫
কুষ্টিয়ায় জামায়াত-বিএনপি সংঘর্ষে আহত ১৫

কুষ্টিয়ার কুমারখালীতে প্রায় দেড়শ বছরের ঐতিহ্যবাহী গাজীকালু-চম্পাবতী মেলা বসানো নিয়ে জামায়াত ও বিএনপির নেতাকর্মীদের মাঝে পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও Read more

ইরানের হাসপাতালে হামলা চালালো ইসরাইল
ইরানের হাসপাতালে হামলা চালালো ইসরাইল

ইরানের পশ্চিমাঞ্চলে অবস্থিত ফারাবি হাসপাতালে ইসরায়েল  হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।সোমবার (১৬ জুন) সামাজিক Read more

মুসলিম ব্রাদারহুডের তিনটি শাখাকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা যুক্তরাষ্ট্রের
মুসলিম ব্রাদারহুডের তিনটি শাখাকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা যুক্তরাষ্ট্রের

মিশর, লেবানন ও জর্ডানের মুসলিম ব্রাদারহুড শাখাকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করেছে ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন মার্কিন প্রশাসন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) Read more

বাংলাদেশ সীমান্তের কাছে সেনা ঘাঁটি ও সেনা স্টেশন করলো ভারত
বাংলাদেশ সীমান্তের কাছে সেনা ঘাঁটি ও সেনা স্টেশন করলো ভারত

ভারতের পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলায় নতুন একটি সামরিক ঘাঁটি চালু করেছে দেশটির সেনাবাহিনী। পাশাপাশি আসামের ধুবরিতেও নতুন একটি সেনা স্টেশন Read more

বিশ্ববাজারে স্বর্ণের ধর পতন, দাম কমবে দেশের বাজারেও
বিশ্ববাজারে স্বর্ণের ধর পতন, দাম কমবে দেশের বাজারেও

বিনিয়োগকারীরা মার্কিন ফেডারেল রিজার্ভের আরও কঠোর নীতিগত অবস্থানের ঝুঁকি বিবেচনা করছেন। এর সঙ্গে জ্বালানি তেলের উচ্চমূল্য নতুন করে মুদ্রাস্ফীতির চাপ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন