মাত্র দুটি সিগারেট ও পাঁচশো টাকার বাকির জেরে প্রাণ হারালেন এক তরুণ। স্বপ্ন ছিল ছেলেকে বিদেশ পাঠিয়ে পরিবারের হাল ধরবেন, কিন্তু সেই স্বপ্ন এখন দুঃস্বপ্ন। ছেলে হারিয়ে নির্বাক বাবা।মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের বাঘাইকান্দি গ্রামের মাহিম সরকার (২১) নামের এক মুদি দোকানদারকে ছুরিকাঘাতে হত্যার প্রতিবাদে ঘাতকের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী।রোববার (০১ জুন) দুপুরে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে প্রায় ৫০০ নারী-পুরুষ অংশগ্রহণ করেন। তারা বৃষ্টির মধ্যেও দাঁড়িয়ে হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি ও মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের দাবি জানান।নিহতের বাবা সবুজ সরকার কান্নায় ভেঙে পড়ে বলেন, ‘আমার একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারালাম। স্বপ্ন ছিল বিদেশে পাঠিয়ে সংসারটা গুছিয়ে নেবো। এখন সেই স্বপ্নটা শুধু কবরেই রয়ে গেল।’মানববন্ধনে মাহিমের মামা মনির হোসেন দেওয়ান বলেন, ‘ঘাতক নাঈম একজন চিহ্নিত মাদকাসক্ত ও উচ্ছৃঙ্খল যুবক। প্রায়ই মাহিমকে হয়রানি করতো। আমার ভাগ্নেকে রাত ২টায় ডেকে সিগারেট নেয়, টাকা না থাকায় বকাঝকা করে, পরে চাকু দিয়ে কুপিয়ে দেয়। এই হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও ফাঁসি চাই।’স্থানীয় ইউপি সদস্য রকিবুল হাসান রকি, নিহত মাহিমের মা মরিয়ম বেগম, মামা রশিদ দেওয়ান, ছোট ভাই জিসান সরকারসহ নারী-পুরুষেরা মানববন্ধনে অংশগ্রহণ করেন। তারা বলেন, ‘এই হত্যাকাণ্ড শুধু এক তরুণকে নয়, একটি পরিবারকে নিঃশেষ করে দিয়েছে। এমন অপরাধের বিচার না হলে সমাজে বিচারহীনতার সংস্কৃতি গড়ে উঠবে। তাই ঘাতকের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।’মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম জানান, মাহিমকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত নাঈমকে পরদিনই গ্রেপ্তার করা হয়েছে। নিহতের বাবা সবুজ সরকার বাদী হয়ে দুটি আসামিকে অভিযুক্ত করে মামলা করেছেন। প্রাথমিকভাবে এটি হত্যাচেষ্টা মামলা হলেও, ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর এটি হত্যা মামলায় রূপান্তরিত হবে। তিনি আরও বলেন, ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।উল্লেখ্য, নিহত মাহিম স্থানীয়ভাবে একটি মুদি দোকান চালাতেন। গত ২৭ মে দিবাগত রাতে প্রতিবেশী নাঈম শিকদার দোকানে গিয়ে দুটি সিগারেট নেয় এবং পাঁচশো টাকার একটি নোট দেয়। দোকানে ভাংতি না থাকায় টাকা নিয়ে কথা কাটাকাটি হয়। পরদিন (২৮ মে) দুপুরে ফোনে মাহিমকে গালিগালাজ করে এবং তার বাবাকে নিয়ে বাড়িতে যেতে বলে নাঈম। পরে বিকেলে বাবা-পুত্র একসঙ্গে যাওয়ার পথে রাস্তায় ওঁৎ পেতে থাকা নাঈম তাদের ওপর হামলা চালায়। ছুরি দিয়ে মাহিমের বুকের ডান পাশে আঘাত করে পালিয়ে যায় সে। গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে দুইদিন পর মাহিম মৃত্যুবরণ করেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
লঘুচাপ নিম্নচাপে পরিণত, সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত
লঘুচাপ নিম্নচাপে পরিণত, সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত

উত্তর অন্ধ্রপ্রদেশ-দক্ষিণ উড়িষ্যার উপকূলের অদূরে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে Read more

দগ্ধ ৪ জনের অবস্থা আশঙ্কাজনক, দুজনকে ছাড়পত্র: বার্ন পরিচালক
দগ্ধ ৪ জনের অবস্থা আশঙ্কাজনক, দুজনকে ছাড়পত্র: বার্ন পরিচালক

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ৪ জনের অবস্থা আশঙ্কাজনক Read more

চমক রেখে পাকিস্তান সিরিজের জন্য দল ঘোষণা করল শ্রীলঙ্কা
চমক রেখে পাকিস্তান সিরিজের জন্য দল ঘোষণা করল শ্রীলঙ্কা

ওয়ানডে সিরিজ ও ত্রিদেশীয় সিরিজ খেলতে চলতি মাসে পাকিস্তান সফরে যাচ্ছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। আসন্ন এই দুই সিরিজের জন্য আজ Read more

কক্সবাজার সমুদ্র সৈকতজুড়ে ঈদের উচ্ছ্বাস, বাড়ছে পর্যটকের ভীড়
কক্সবাজার সমুদ্র সৈকতজুড়ে ঈদের উচ্ছ্বাস, বাড়ছে পর্যটকের ভীড়

পবিত্র ঈদুল ফিতরের ছুটি ঘিরে দেশের প্রধান পর্যটনকেন্দ্র কক্সবাজারে পর্যটকের ভিড় বাড়তে শুরু করেছে। ঈদের দ্বিতীয় দিন রোববার (২২ মার্চ) Read more

যে বুট পায়ে ২০২৬ বিশ্বকাপ মাতাবেন মেসি
যে বুট পায়ে ২০২৬ বিশ্বকাপ মাতাবেন মেসি

আগামী ফিফা বিশ্বকাপ হতে যাচ্ছে আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির শেষ বিশ্বকাপ। যদিও বিশ্বকাপে খেলার ব্যাপারে এখনো নিশ্চয়তা দেননি ৮ বারের Read more

ফুলবাড়ীতে কানি বকের ৪ পা, এক নজর দেখতে উৎসুক জনতার ভিড়
ফুলবাড়ীতে কানি বকের ৪ পা, এক নজর দেখতে উৎসুক জনতার ভিড়

কুড়িগ্রামের ফুলবাড়ীতে চার পা-ওয়ালা একটি কানি বকের সন্ধান পাওয়া গেছে। বকটির দু'পা স্বাভাবিক থাকলেও, অন্য দুটি পা আকারে কিছুটা ছোট। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন