গাজার উদ্দেশে আজ ত্রাণবাহী জাহাজ নিয়ে যাত্রা করতে যাচ্ছে মানবাধিকার সংস্থা ফ্রিডম ফ্লোটিলা। নৌযানটির সাথে পরিবেশ অধিকারকর্মী গ্রেটা থুনবার্গ, অভিনেতা লিয়াম কানিংহামসহ আরও ১২ অ্যাক্টিভিস্টের যাওয়ার কথা।রোববার (১ জুন) টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে উঠে আসে এ তথ্য।ইতালির কাতানিয়া থেকে যাত্রা শুরু করবে ‘ম্যাডলিন’ নামক মানবিক সহায়তাপূর্ণ জাহাজটি। যাতে মজুত রয়েছে খাদ্য, জরুরি ওষুধ ও স্যানিটারি পণ্যসহ বিভিন্ন প্রকারের ত্রাণসামগ্রী। জাহাজটিতে সংযুক্ত করা হয়েছে ফিলিস্তিনের পতাকা।এর আগেও একবার ত্রাণবাহী জাহাজ নিয়ে গাজায় যাওয়ার চেষ্টা করে ফ্রিডম ফ্লোটিলা নামের সংগঠনটি। কিন্তু মাল্টা উপকূলে সংস্থাটির ত্রাণবাহী জাহাজে ইসরায়েলের ড্রোন হামলায় সে দফায় ব্যর্থ হয় তাদের প্রচেষ্টা।এর আগে, ২০১০ সালের মে মাসে সংগঠনটির দ্বারা আয়োজিত ‘গাজা ফ্রিডম ফ্লোটিলা’ ইসরায়েলি নৌবাহিনী দ্বারা আটক করা হয়েছিল। এ সময়, ইসরায়েলি বাহিনীর ফিরে যাওয়ার নির্দেশ মানতে অস্বীকৃতি জানালে গুলি চালিয়ে ১০ জন তুর্কি নাগরিককে হত্যা করে। তবে এ সময় দশ ইসরায়েলি সৈন্যও আহত হয়েছিল।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এশিয়া কাপে ভালো করতে বিসিবি বসের দুই পরামর্শ
এশিয়া কাপে ভালো করতে বিসিবি বসের দুই পরামর্শ

আগামীকাল বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে বাংলাদেশের এশিয়া কাপ মিশন। দুবাইয়ের শেখ আবু জায়েদ স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে হংকংয়ের Read more

চট্টগ্রামে প্রশাসন নিয়ে বিএনপি নেতার বক্তব্য ভাইরাল
চট্টগ্রামে প্রশাসন নিয়ে বিএনপি নেতার বক্তব্য ভাইরাল

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও পটিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ইদ্রিস মিয়ার একটি বক্তব্য নিয়ে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। Read more

ঢাকা-১৬ আসনে এনপিপির মনোনয়ন ফরম নিলেন তারিকুল ইসলাম সুমন
ঢাকা-১৬ আসনে এনপিপির মনোনয়ন ফরম নিলেন তারিকুল ইসলাম সুমন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৬ (রূপনগর-পল্লবী) আসনে দলীয় আম প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) প্রধান অঙ্গ সংগঠন Read more

প্রশান্ত মহাসাগরে বিমান বিধ্বস্ত, পাইলট ও তার স্ত্রীসহ সব আরোহী নিহত
প্রশান্ত মহাসাগরে বিমান বিধ্বস্ত, পাইলট ও তার স্ত্রীসহ সব আরোহী নিহত

যুক্তরাষ্ট্রের সান ডিয়েগোর উপকূলে একটি ছোট আকারের বিমান বিধ্বস্ত হয়েছে। পাইলট ল্যান্ডন বাল্ডউইন ও তার স্ত্রী টরি বাল্ডউইনসহ ছয় আরোহী Read more

ভিসাপ্রত্যাশীদের জরুরি নির্দেশনা দিল যুক্তরাষ্ট্র
ভিসাপ্রত্যাশীদের জরুরি নির্দেশনা দিল যুক্তরাষ্ট্র

এফ, এম বা জে শ্রেণির নন-ইমিগ্র্যান্ট ভিসার জন্য আবেদনকারীদের জন্য জরুরি নির্দেশনা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।বৃহস্পতিবার (২৬ জুন) ঢাকায় অবস্থিত মার্কিন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন