পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচেই হেরেছে বাংলাদেশ। ফলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে স্বাগতিক পাকিস্তান। রোববার (১ জুন) সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। এরই মধ্যে দুই ম্যাচ হারায় শেষ ম্যাচটি বাংলাদেশ দলের জন্য হোয়াইটওয়াশ এড়ানোর লড়াই হিসেবে দাঁড়িয়েছে। পুরো সিরিজজুড়ে বাংলাদেশের পারফম্যান্স ছিল হতাশাজনক। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব বিভাগেই রীতিমতো ভরাডুবি হয়েছে লিটন দাসের বাহিনীকে। লাহোরের ব্যাটিং সহায়ক উইকেটেও এই সিরিজে নিষ্প্রভ ছিল বাংলাদেশি ব্যাটাররা। কোন ব্যাটারই প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেননি। প্রথম ম্যাচে ভালো শুরুর আভাস দিয়েও অল্পতেই থামতে হয়েছে লিটন দাস, তানজিদ হোসেন তামিম ও জাকের আলী অনিককে। দ্বিতীয় ম্যাচেও ব্যাটাররা নাস্তানাবুদ হয়েছে পাকিস্তানের বোলারদের কাছে। এদিন পাকিস্তানের দেওয়া ২০২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় ৮০ রানের আগেই ৭ উইকেট হারায় বাংলাদেশ। শেষদিকে পেসার তানজিম সাকিব লড়াই চালিয়ে মান রক্ষা করলেও ৫৭ রানের বড় হার এড়াতে পারেননি। লাহোরের ব্যাটিং সহায়ক উইকেট বোলারদের জন্য তুলনামূলক চ্যালেঞ্জিং। তা স্বত্বেও প্রথম দুই ম্যাচে মাঝে মাঝেই আশা জাগিয়েছিল টাইগার বোলাররা। তবে ফিল্ডারদের শিশুসুলভ ভুলে সেই ভালো আশা জলে গেছে। একের পর এক ম্যাচ মিস দলকে ভুগিয়েছে অনেক অনেক। এর আগে আমিরাত সফরেও বাংলাদেশের ফিল্ডিংয়ের এমন সমস্যা চোখে পড়েছে। সংশ্লিষ্টরা  আমিরাতের বিপক্ষে হার ও পাকিস্তান সফরে দুই ম্যাচে টাইগারদের ভরাডুবির পেছনে এই ফিল্ডিং মিসকে দায়ী করছেন। এমন পরিস্থিতিতে হোয়াইটওয়াশ এড়াতে পাকিস্তানের বিপক্ষে মুখোমুখি হবে বাংলাদেশ। তবে নড়বড়ে ব্যাটিং লাইন আপ এবং বাজে ফিল্ডিং নিয়ে সে লড়াইয়ে টাইগাররা কতটুকু সফর হতে পারবে সেটিই এখন দেখার বিষয়। এদিকে তৃতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশের একাদশে বেশ কিছু পরিবর্তন আসতে পারে। ইনজুরি আক্রান্ত শরিফুল ইসলামের পরিবর্তে তৃতীয় ম্যাচে দলে সুযোগ পেতে পারেন খালেদ আহমেদ। তাছাড়া প্রথম ও দ্বিতীয় টি-টোয়েন্টিতে মন্থর গতিতে ব্যাট করে সমালোচনার শিকার তাওহীদ হৃদয়কেও জায়গা হারাতে হতে পারে। তার পরিবর্তে একাদশে জায়গা পেতে পারেন নাজমুল হোসেন শান্ত। এছাড়াও রিশাদ হোসেনের পরিবর্তে দলে জায়গা পেতে পারেন স্পিনার তানভীর ইসলাম। অন্যদিকে প্রথম দুই ম্যাচ জিতে ফুরফুরে মেজাজে আছে পাকিস্তান। এরই মধ্যে সালমান আঘার দল সিরিজ নিশ্চিত করলেও শেষ ম্যাচে একাদশে পরিবর্তন আনার সম্ভাবনা খুবই কম।  একনজরে দুই দলের সম্ভাব্য একাদশ :পাকিস্তান : সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, মোহাম্মদ হারিস, হাসান নওয়াজ, সালমান আলী আঘা (অধিনায়ক), খুশদিল শাহ, শাদাব খান, ফাহিম আশরাফ, হারিস রউফ/নাসিম শাহ, হাসান আলী, আবরার আহমেদ।বাংলাদেশ : তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন পাটোয়ারী, জাকের আলী অনিক, তানভীর ইসলাম, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, খালেদ আহমেদ।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শিক্ষা অফিসের দারোয়ান কয়েক কোটি টাকার সম্পদের মালিক
শিক্ষা অফিসের দারোয়ান কয়েক কোটি টাকার সম্পদের মালিক

বাগেরহাট মাধ্যমিক শিক্ষা অফিসে ক্ষমতাধর এক মনিরুলের উত্থান। শিক্ষা অফিসে ১৯ বছরে কয়েক কোটি টাকার সম্পদের মালিক হয়েছেন। পদে দারোয়ান Read more

বিমান বিধ্বস্তে নিহতের সংখ্যা বেড়ে ৩২
বিমান বিধ্বস্তে নিহতের সংখ্যা বেড়ে ৩২

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় আহত আরও একজন শিশু চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এ নিয়ে নিহতের সংখ্যা Read more

কমিউনিটি ক্লিনিকের জমি নিয়ে বিরোধ, লাঞ্ছিত সরকারি কর্মচারী
কমিউনিটি ক্লিনিকের জমি নিয়ে বিরোধ, লাঞ্ছিত সরকারি কর্মচারী

পঞ্চগড়ের দেবীগঞ্জে কমিউনিটি ক্লিনিকের জমি নিয়ে পারস্পারিক অভিযোগের প্রেক্ষিতে লঙ্কা কাণ্ডের অভিযোগ উঠেছে। জমি সংক্রান্ত একের পর এক বিরোধে আদালতে Read more

জকসু নির্বাচনে নিয়ে ইতিবাচক বার্তা রাকিবের
জকসু নির্বাচনে নিয়ে ইতিবাচক বার্তা রাকিবের

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করা ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের প্রার্থী এ কে Read more

‘গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড’ পেলেন হানিয়া আমির
‘গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড’ পেলেন হানিয়া আমির

জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির এবার 'হাম অ্যাওয়ার্ডস'-এর মঞ্চে জিতে নিলেন 'গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড'। এই বিশেষ সম্মাননা হাতে পাওয়ার পর Read more

পাবনায় প্রকাশ্যে নিজের বাড়িতে প্রবীণ অধ্যাপককে কোপালো দুর্বৃত্তরা
পাবনায় প্রকাশ্যে নিজের বাড়িতে প্রবীণ অধ্যাপককে কোপালো দুর্বৃত্তরা

পাবনা পৌর শহরের কালাচাঁদপাড়ায় প্রকাশ্য দিবালোকে নিজ বাড়িতে প্রবীণ অধ্যাপক জওহরলাল বসাক তুলশী (৭৭) কে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। রবিবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন