জুলাই গণহত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান অভিযুক্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। মামলার অপর ২ আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী মামুন। রোববার (১ জুন) জুলাই-আগস্ট জুড়ে সারাদেশে যে গণহত্যা হয় তাতে শেখ হাসিনাকে প্রধান নির্দেশদাতার দায় করে ট্রাইবুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। এর আগে গত ১২ মে জুলাই-আগস্টের গণহত্যার ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করেন তদন্ত সংস্থার কর্মকর্তারা। তদন্ত প্রতিবেদনে জুলাই গণহত্যার নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার নাম উঠে এসেছে।গত ১৮ ফেব্রুয়ারি জুলাই-আগস্টের গণহত্যার ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত ২০ এপ্রিলের মধ্যে শেষ করতে নির্দেশ দেন ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন। প্রসিকিউশনের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন। ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন অতিরিক্ত চিফ প্রসিকিউটর মিজানুল ইসলাম।গত বছরের ১৭ ডিসেম্বর দুই মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ৪৬ জনের বিরুদ্ধে তদন্ত দুই মাসের মধ্যে শেষ করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল।জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিরস্ত্র ছাত্র-জনতার ওপর গুলি, হত্যার নির্দেশদাতা ও পরিকল্পনাকারী হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অভিযুক্তদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলছে। ছাত্র-জনতার আন্দোলন ঠেকাতে আওয়ামী লীগ সরকার নির্বিচারে হত্যা চালায়। প্রায় দেড় হাজার মানুষ প্রাণ হারায় এই আন্দোলনে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হিমাচল ভূমিধসের কবলে যাত্রীবাহী বাস, নিহত বেড়ে ১৮
হিমাচল ভূমিধসের কবলে যাত্রীবাহী বাস, নিহত বেড়ে ১৮

ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য হিমাচলে ভূমিধসের কবলে পড়েছে একটি যাত্রীবাহী বাস। এতে কমপক্ষে ১৮ জন যাত্রী নিহত হয়েছেন।মঙ্গলবার সন্ধ্যায় হিমাচলের পাঠানকোট-মান্ডি Read more

দুর্নীতির অভিযোগে দুদক পরিচালক মীজানুল বরখাস্ত
দুর্নীতির অভিযোগে দুদক পরিচালক মীজানুল বরখাস্ত

দুর্নীতি দমন কমিশন (দুদক) প্রধান কার্যালয়ের পরিচালক খান মো. মীজানুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।সোমবার (৮ সেপ্টেম্বর) দুদক চেয়ারম্যান মোহাম্মদ Read more

বাঘায় গরুর গোয়ালঘরে আগুন, পুড়ে গেল গবাদি পশু
বাঘায় গরুর গোয়ালঘরে আগুন, পুড়ে গেল গবাদি পশু

রাজশাহীর বাঘা পৌরসভার ৪নং ওয়ার্ডের চক নারায়ণপুর দৈরিতলায় মো. নজরুল ইসলামের গোয়ালঘরে বৃহস্পতিবার (১২ জুন) ভোর ৪টা ৩০ মিনিটে আগুনের Read more

হাসপাতালে জামায়াত নেতা ডা. তাহের
হাসপাতালে জামায়াত নেতা ডা. তাহের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের নিয়মিত চিকিৎসা-পর্যবেক্ষণের জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন।মঙ্গলবার (২১ অক্টোবর) দলটির ভেরিফায়েড Read more

গৌরনদীতে মাদকবিরোধী অভিযানে যুবদল নেতা গ্রেপ্তার
গৌরনদীতে মাদকবিরোধী অভিযানে যুবদল নেতা গ্রেপ্তার

বরিশালের গৌরনদীতে মাদকবিরোধী অভিযানে পৌর যুবদলের সদস্যসচিব গোলাম মাহতাবকে গ্রেপ্তার করেছে পুলিশ।রবিবার (২ নভেম্বর) গভীর রাতে উপজেলার টরকী বাসস্ট্যান্ডের ঈগল Read more

১২৮ জুলাই যোদ্ধার গেজেট বাতিল করল সরকার
১২৮ জুলাই যোদ্ধার গেজেট বাতিল করল সরকার

মিথ্যা তথ্য দিয়ে গেজেটভুক্ত হওয়ায় ১২৮ জন জুলাই যোদ্ধার গেজেট বাতিল করেছে অন্তবর্তী সরকার। বুধবার (২৯ অক্টোবর) এ বিষয়ে মুক্তিযুদ্ধবিষয়ক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন