আসন্ন ঈদুল আজহা উপলক্ষে অতিরিক্ত বাসভাড়া আদায়ের অভিযোগে রাজধানীর উত্তরার আব্দুল্লাহপুর থেকে চারজনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। তারা হলেন মো. হেলাল (৩৮), মো. জিয়াউর (৩৫), রুমেন (৪২) ও মো. নজরুল (৪১)।ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আব্দুল্লাহপুর থেকে শনিবার (৩১ মে) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে তাঁদেরকে গ্রেপ্তার করেন উত্তরা আর্মি ক্যাম্পের সেনা কর্মকর্তারা। গ্রেপ্তারের পর উত্তরা আর্মি ক্যাম্প থেকে শনিবার রাতে পাঠানো এক বিজ্ঞপ্তিতে সেনাবাহিনী জানিয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে আব্দুল্লাহপুর এলাকায় অভিযান চালিয়ে অতিরিক্ত বাসভাড়া আদায়ের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন শ্যামলী এন আর ট্রাভেলসের হেলাল, পূর্বাশা পরিবহনের জিয়াউর ও মামুন পরিবহনের রুমেন ও নজরুল।সেনাবাহিনী জানায়, গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে তাঁরা অতিরিক্ত ভাড়া আদায়ের কথা স্বীকার করেছেন। পরে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার জন্য উত্তরা পশ্চিম থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাউফলে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন
বাউফলে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

পটুয়াখালীর বাউফল উপজেলায় দাশপাড়া ইউনিয়নের অভ্যন্তরীন ৯টি সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকবাসী। রবিবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ৯টার Read more

উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু
উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় রাকিবুল হাসান (১৯) নামে এক এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে উল্লাপাড়া-লাহিড়ী Read more

বাড়তি শুল্ক স্থগিতের সিদ্ধান্তে ট্রাম্পকে ধন্যবাদ প্রধান উপদেষ্টার
বাড়তি শুল্ক স্থগিতের সিদ্ধান্তে ট্রাম্পকে ধন্যবাদ প্রধান উপদেষ্টার

আগামী ৯০ দিনের জন্য যুক্তরাষ্ট্রের ঘোষিত নতুন শুল্ক স্থগিত করায় দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ Read more

হরিণাকুন্ডুতে স্বামী হত্যার দায়ে স্ত্রী ও পরকীয়া প্রেমিককে যাবজ্জীবন
হরিণাকুন্ডুতে স্বামী হত্যার দায়ে স্ত্রী ও পরকীয়া প্রেমিককে যাবজ্জীবন

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার ভালকী গ্রামে পরকীয়ার জেরে চাঞ্চল্যকর জসিম হত্যা মামলায় স্ত্রী রিতা খাতুন ও তার প্রেমিক আব্দুল মালেককে যাবজ্জীবন Read more

ট্রাম্প করিডোরকে ‘কবরস্থান’ বানানোর হুমকি দিল ইরান
ট্রাম্প করিডোরকে ‘কবরস্থান’ বানানোর হুমকি দিল ইরান

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে একটি নতুন করিডোর নির্মাণের প্রস্তাব নিয়ে বিশ্বজুড়ে ব্যাপক আলোচনা চলছে। ‘ট্রাম্প Read more

কালকিনিতে গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে আটক
কালকিনিতে গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে আটক

মাদারীপুরের কালকিনির রমজানপুর ইউনিয়ন থেকে দেড় কেজি গাঁজাসহ মো. ইদ্রীস বরকুনতাজ (৫৮) নামের এক আন্ত:জেলা মাদক ব্যবসায়ীকে আটক করেছে কালকিনি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন