মাদারীপুরের কালকিনির রমজানপুর ইউনিয়ন থেকে দেড় কেজি গাঁজাসহ মো. ইদ্রীস বরকুনতাজ (৫৮) নামের এক আন্ত:জেলা মাদক ব্যবসায়ীকে আটক করেছে কালকিনি থানা পুলিশ।বুধবার (০৫ নভেম্বর দিবাগত রাতে তাকে উপজেলার রমজানপুর ইউনিয়নের উত্তর রমজানপুর গ্রামের  জজিরা নামক এলাকা থেকে আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী ঐ এলাকার মোঃ আইয়ুব আলীর ছেলে। পুলিশ সূত্রে জানা য়ায়, মাদক ব্যবসায়ী ইদ্রিস একটি ভাড়া বাসায় থেকে ঐ এলাকাসহ  আশ পাশের এলাকা গুলোতে মাদক ব্যবসা পরিচালনা করত। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে এ এস আই বাপ্পীর নেতৃত্বে   অভিযান চালিয়ে তাকে তার নিজ এলাকা থেকে হাতে নাতে দেড় কেজি গাঁজাসহ আটক করা হয়  এবং পরে তাকে কালকিনি থানায় নিয়ে আসা হয়। এছাড়া তার বিরুদ্ধে ৭টি মাদক মামলা রয়েছে।এ ব্যাপারে কালকিনি থানার ওসি কে এম সোহেল রানা জানান, তিনি একজন আন্ত: জেলা মাদক ব্যবসায়ী এর আগেও ইদ্রীসের বিরুদ্ধে কালকিনি থানাসহ,  পাশ্ববর্তী বরিশালের গৌরনদী থানা, বরিশাল মেট্রো এয়ারপোর্ট থানা ও মাদারীপুর সদর থানাসহ মোট সাতটি মাদক মামলা রয়েছে। আটকের পরে  কালকিনি থানায় তার বিরুদ্ধে একটি মাদক মামলা হয়েছে পরে  তাকে মাদারীপুর কোর্টে পাঠানো হয়।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আলোকচিত্রী চঞ্চল মাহমুদ আর নেই
আলোকচিত্রী চঞ্চল মাহমুদ আর নেই

 না ফেরার দেশে চলে গেছেন দেশের খ্যাতিমান আলোকচিত্রী চঞ্চল মাহমুদ। শুক্রবার( ২০ জুন) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর Read more

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ দুপুরের মধ্যে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে দিনের তাপমাত্রা কিছুটা হ্রাস Read more

পাকিস্তানে তিনটি পৃথক সন্ত্রাসী হামলায় সেনাসহ নিহত ২২
পাকিস্তানে তিনটি পৃথক সন্ত্রাসী হামলায় সেনাসহ নিহত ২২

পাকিস্তানের বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়া প্রদেশে পৃথক তিন সন্ত্রাসী হামলায় প্রাণ গেছে কমপক্ষে ২২ জনের। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর কোয়েটায় একটি Read more

রাশিয়ায় ৮.৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্প
রাশিয়ায় ৮.৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্প

রাশিয়ায় ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৮ দশমিক ৭। এরপর একাধিক দেশে সুনামি সতর্কতা জারি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন