দিনাজপুরের বিরামপুরে নানা আয়োজনে বিশ্ব তামাকমুক্ত দিবস পালন করা হয়েছে। শনিবার (৩১ মে) দুপুরে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের সহযোগিতায় রচনা প্রতিযোগিতা, র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন এর সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার আব্দুস সালামের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ শাহরিয়ার পারভেজ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সমশের আলী মন্ডল, যুব উন্নয়ন কর্মকর্তা এনামুল হক চৌধুরী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আকতারুজ্জামান, বিনাইল ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির বাদশা, পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরমান হোসেন, কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নজরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি পরিদর্শক ইসমাইল হোসেন, বেসরকারি সংস্থা বিওয়াইএফসি’র এরিয়া ম্যানেজার সম্রাট বেপারী প্রমুখ। আলোচনা সভা শেষে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়। রচনা প্রতিযোগিতায় বিজয়ী পাইলট উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণীর শিক্ষার্থী বুশরা আজিজ জসিতাকে ১ম পুরস্কার ৪ হাজার টাকা, কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর শিক্ষার্থী হাসনা আক্তারকে ২য় পুরস্কার ৩ হাজার টাকা ও আদর্শ উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণীর শিক্ষার্থী অরিন মেহজাবিন মিশুকে ৩য় পুরস্কার ২ হাজার টাকা প্রদান করা হয়। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাবা প্রবাসে, ৪ বছরের শিশুর মৃত্যু, দাফনে বাধা চাচাদের
বাবা প্রবাসে, ৪ বছরের শিশুর মৃত্যু, দাফনে বাধা চাচাদের

চার বছরের এক শিশুর দাফন নিয়ে কিশোরগঞ্জের পাকুন্দিয়া সৃষ্টি হয়েছে উত্তেজনা। মৃত শিশুর প্রবাসী বাবার অনুপস্থিতিতে তার দাফনে বাধা দেওয়ার Read more

বাণিজ্য বন্ধের ঘোষণা দিয়ে ভারতের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নিলো পাকিস্তান
বাণিজ্য বন্ধের ঘোষণা দিয়ে ভারতের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নিলো পাকিস্তান

ভারত-শাসিত কাশ্মীরে অজ্ঞাত জঙ্গি হামলার পর পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে শুরু করেছে। যদিও পাকিস্তান সরকার বলেছে, তারা উত্তেজনা বাড়াতে Read more

পূর্বধলায় প্রাইভেট কারের ধাক্কায় যুবকের মৃত্যু
পূর্বধলায় প্রাইভেট কারের ধাক্কায় যুবকের মৃত্যু

নেত্রকোনার পূর্বধলায় প্রাইভেট কারের ধাক্কায় আশিক মিয়া (২৫) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।মঙ্গলবার (২৪ মার্চ) সকালে উপজেলার ছোট ইলাশপুর Read more

ছাত্রদল নেতা হত্যার সঙ্গে জড়িত সেই মেয়েকে আটক করেছে পুলিশ
ছাত্রদল নেতা হত্যার সঙ্গে জড়িত সেই মেয়েকে আটক করেছে পুলিশ

পুরান ঢাকার আরমানিটোলাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী জুবায়েদ আহমেদকে হত্যার ঘটনায় তার ছাত্রীকে আটক করেছে পুলিশ। আটককৃত ছাত্রীর নাম বর্ষা Read more

নিয়োগ দেবে নরসিংদী জেলার সিভিল সার্জন কার্যালয়
নিয়োগ দেবে নরসিংদী জেলার সিভিল সার্জন কার্যালয়

নরসিংদী জেলার সিভিল সার্জনের কার্যালয় এবং এর অধীনে বিভিন্ন স্বাস্থ্যপ্রতিষ্ঠানসমূহে ৭টি পদে ৫৭ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১২ Read more

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ
শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

সাপ্তাহিক ছুটির দিনে অনেকে পরিবার-পরিজন নিয়ে কেনাকাটায় গিয়ে যদি দেখেন মার্কেট বন্ধ, তাহলে মনটাই খারাপ হয়ে যায়। তাই বাসা থেকে বের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন