‘আসুন দুগ্ধশিল্প এবং দুধের প্রভাব উদযাপন করি’ প্রতিপাদ্যে আগামী ১ জুন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ১৩তম বিশ্ব দুগ্ধ দিবস উদযাপিত হবে। দেশে ডেইরি শিল্পের বিকাশ এবং দুধ ও দুগ্ধজাত পণ্যের গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রত্যেক বছর এই দিবসটি পালিত হয়। দিবসটি উপলক্ষ্যে আগামী শনিবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন সংলগ্ন করিডোরে শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, হোম কিচেন ডেয়রি রেসিপি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এছাড়াও দুগ্ধ দিবসে প্রায় ২ হাজার ৫শ জন শিশুকে দুধ পান করানো হবে।বিশ্ব দুগ্ধ দিবস ২০২৫ উদযাপন উপলক্ষ্যে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন বিশ্ব দুগ্ধ দিবস উদযাপন কমিটির সদস্য সচিব ও বাকৃবির ডেয়রি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আশিকুল ইসলাম। শুক্রবার (৩০ মে) সকালে বিশ্ববিদ্যালয়ের পশুপালন অনুষদের ডিন কার্যালয়ের সম্মেলন কক্ষে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অধ্যাপক ড. আশিকুর রহমান বলেন, বর্তমানে দেশে বছরে প্রায় ১৫ মিলিয়ন মেট্রিক টন দুধ উৎপাদিত হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির প্রতিদিন ২৫০ মিলি লিটার দুধ প্রয়োজন। সেখানে আমাদের প্রাপ্যতা মাত্র ২৩৫ মিলি লিটার। দেশে বছরে প্রায় ১৫ দশমিক ৮৮ মিলিয়ন মেট্রিক টন দুধের প্রয়োজন হয়। পরিসংখ্যান বলছে, এখনও দেশে তরল দুধের ঘাটতি রয়েছে। এই ঘাটতি স্থায়ীভাবে পূরণ করতে হলে দুধের উৎপাদন বৃদ্ধির কোনো বিকল্প নেই।দুধের উৎপাদন প্রতিবন্ধকতা বিষয়ে অধ্যাপক আশিকুর রহমান জানান, প্রতি বছর দেশে প্রায় ৪ হাজার কোটি টাকার দুধ ও দুগ্ধজাত পণ্য আমদানি করতে হয়। দুধের উৎপাদন ঘাটতির পেছনে নানা ধরনের সমস্যা জড়িত রয়েছে। তবে সবচেয়ে বড় সমস্যা হলো ভালো জাতের দুধেল গাভীর অভাব, গো-খাদ্যের স্বল্পতা ও উচ্চ মূল্য এবং দুধ বাজারজাতকরণের জটিলতা। গত কয়েক বছর ধরে দেশে দুধের উৎপাদন বাড়লেও দুধ পানের আগ্রহ তেমন বাড়েনি। ফলে প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠানগুলোও দুধ কিনতে আগ্রহী হচ্ছে না। তাই দুধের উৎপাদন বাড়াতে হলে দুধ পানের অভ্যাস গড়ে তুলতে হবে এবং দুধ ও দুগ্ধজাত পণ্যের উৎপাদন বাড়াতে হবে। এছাড়াও, দুধ পানের উপকারিতা সম্পর্কে জনগণকে সচেতন করতে হবে এবং ডেইরি উন্নয়ন বোর্ডকে পুনর্গঠন ও শক্তিশালী করতে হবে।তিনি আরও জানান, দুধ প্রকৃতির শ্রেষ্ঠ খাবার। খাদ্যের সব পুষ্টি উপাদান দুধে বিদ্যমান থাকায় এটিকে সুষম খাদ্যও বলা হয়। দুধে থাকা ল্যাকটোজ শিশুদের মস্তিষ্ক এবং স্নায়ুকোষের বর্ধনে সহায়তা করে। জন্মের সময় মানব শিশুরা মস্তিষ্কের প্রায় ৮০ শতাংশ গঠন সম্পন্ন করে আসে। বাকি ২০ শতাংশ পরবর্তী ১৫-১৬ বছরে ধীরে ধীরে গঠিত হয়। তাই শৈশবে মস্তিষ্কের বিকাশে দুধের প্রয়োজনীয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গবেষণায় দেখা গেছে, যে জাতি যত বেশি দুধ পান করে, সে জাতি তত বেশি মেধাবী হয়ে ওঠে।বাকৃবিতে দুধ উৎপাদনের সীমাবদ্ধতা বিষয়ে অধ্যাপক ড. মো. হারুন অর রশীদ জানান, বাকৃবির ডেইরি খামারে প্রত্যেক দিন ৪শ লিটার দুধ উৎপাদিত হয়। যা শিক্ষার্থী ও শিক্ষকের সংখ্যা বিবেচনায় চাহিদার তুলনায় নগণ্য। বাকৃবির নিজস্ব ডেইরি খামারের অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে বর্তমানে প্রায় ৬ থেকে ৭ হাজার শিক্ষার্থীর দুধের চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না। ডেয়রি খামারের দুধ উৎপাদন বাড়ানোর জন্য ২ কোটি টাকার উন্নয়ন কাজ করা প্রয়োজন। এই পরিমাণ অর্থ বরাদ্দ করা হলে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর দুধের চাহিদা পূরণ করা সম্ভব হবে। তবে বাজেট মাত্র ৮৫ লক্ষ টাকা দেওয়া হয়। কোন শিক্ষার্থী যদি খামারে গিয়ে দুধ চায়, তাকে ফিরিয়ে দেওয়া হয় না; কমপক্ষে ১ থেকে ২ লিটার করে দুধ দেওয়া হয়।উল্লেখ্য, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এর উদ্যোগে সর্বপ্রথম ২০০১ সালে বিশ্ব দুগ্ধ দিবস উদযাপন শুরু হয়। এর ধারাবাহিকতায় ২০১৩ সাল থেকে বাংলাদেশেও এই দিবসটি উদযাপন করা হচ্ছে।সংবাদ সম্মেলনে বিশ্ব দুগ্ধ দিবস-২০২৫ উদযাপন কমিটির আহ্বায়ক ও ডেয়রি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. হারুন-অর-রশিদ, সদস্য সচিব অধ্যাপক ড. মোহাম্মদ আশিকুল ইসলাম, পশু পুষ্টি বিভাগের অধ্যাপক ড. খান মো. সাইফুল ইসলাম, পোল্ট্রি বিজ্ঞান বিভাগের ড. সুবাস চন্দ্র দাস, ডেয়রি বিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক ড. এ কে এম মাসুমসহ ডেইরি বিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং বাকৃবি সাংবাদিক সমিতির সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কালিয়াকৈরে পৃথক অভিযানে অস্ত্রসহ ১১ ডাকাত গ্রেপ্তার
কালিয়াকৈরে পৃথক অভিযানে অস্ত্রসহ ১১ ডাকাত গ্রেপ্তার

গাজীপুরের কালিয়াকৈরে পৃথক অভিযানে দেশীয় অস্ত্রসহ ১১ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।শনিবার (২৪ আগস্ট) রাতে উপজেলার কালামপুর এলাকা ও বিভিন্ন স্থানে Read more

মালিকানা দ্বন্দ্বে ইউরোপা লিগ থেকে বাদ ক্রিস্টাল প্যালেস
মালিকানা দ্বন্দ্বে ইউরোপা লিগ থেকে বাদ ক্রিস্টাল প্যালেস

ইউরোপের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা উয়েফার নিয়ম অনুযায়ী, একই মালিকানার অধীনে থাকা দু’টি ক্লাব ইউরোপের কোনো প্রতিযোগিতায় অংশ নিতে পারবে Read more

জামিনে মুক্তি পেয়ে মদ্যপান করে নৃত্য: সেই আ.লীগ নেতা ফের কারাগারে
জামিনে মুক্তি পেয়ে মদ্যপান করে নৃত্য: সেই আ.লীগ নেতা ফের কারাগারে

কিশোরগঞ্জের মিঠামইনে জুলাই আন্দোলনের একাধিক মামলার আসামি মদ্যপানে নৃত্যে মেতে ওঠা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা ওমর ফারুক ভূঁইয়ার ভিডিও Read more

পদ্মার ২৮ কেজির কাতল ৫৩ হাজার টাকায় বিক্রি
পদ্মার ২৮ কেজির কাতল ৫৩ হাজার টাকায় বিক্রি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা নদীতে ধরা পড়েছে একটি বিশাল আকৃতির কাতল মাছ। বিশাল এই কাতল মাছটির ওজন ২৮ কেজি, Read more

ভারতে পাচারের সময় ৩ কোটি ৬০ লাখ টাকার সোনাসহ পাচারকারী আটক
ভারতে পাচারের সময় ৩ কোটি ৬০ লাখ টাকার সোনাসহ পাচারকারী আটক

ভারতে পাচারের সময় চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা সীমান্তে অভিযান চালিয়ে মোঃ আবদিন মিয়া (৩৫) নামে একজন আসামীসহ ২ কেজি ৪৪৯ Read more

আগামী নির্বাচন বিএনপি’র নেতৃত্বেই হবে: ভাইস চেয়ারম্যান মনি
আগামী নির্বাচন বিএনপি’র নেতৃত্বেই হবে: ভাইস চেয়ারম্যান মনি

দেশের মাটিতে আর কোনো ষড়যন্ত্র হতে দেওয়া হবে না এবং বিএনপির নেতৃত্বেই আগামীর নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন