কক্সবাজারের চকরিয়া টানা ৩ দিন ভারী বৃষ্টিতে মানুষের জনজীবন স্থবির হয়ে পড়েছে। বুধবার (২৯ মে) থেকে একটানা বৃষ্টি শুরু হওয়ায় মানুষের দৈনন্দিন কাজ ব্যাহত হচ্ছে। ভারী বর্ষণের ফলে প্রান্তিক কৃষকদের ফসলাদি নষ্ট হওয়ার পথে। ঘূর্ণিঝড় ‘শক্তি’র প্রভাবে সারাদেশে ভারী বৃষ্টিপাত হওয়ার কথা আগে থেকে জানিয়েছিল আবহাওয়া অফিস। চকরিয়ায় ভারী বৃষ্টিপাতের কারণে অনেক জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ফলে অনেক নিচু জায়গা পানিবন্দী হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া টানা ভারী বর্ষণের ২ দিন যাবৎ চকরিয়া বিদ্যুৎবিহীন রয়েছে। ভারী বৃষ্টিপাতের পাশাপাশি বাতাসের গতি বৃদ্ধি পাওয়ার কারণে বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যায়। ফলে বিদ্যুৎচালিত টমটম ও ইজিবাইক রাস্তায় তেমন দেখা যাচ্ছে না। মানুষের যাতায়াত করতে অনেক কষ্ট হচ্ছে। এছাড়া বিদ্যুৎ না থাকায় মানুষের বাড়ির কাজকর্মও ব্যাহত হচ্ছে। টানা ভারী বৃষ্টির কারণে মানুষ কোরবানি হাটে গরু তুলতে পারছে না। প্রান্তিক খামারিরা বলেন, ‘বৃষ্টির তীব্রতা যদি একটু কমে যেত, আমরা কোরবানি হাটে গরু তুলতে পারতাম। কারণ, বৃষ্টির তীব্রতা বেশি হওয়ায় অনেক ক্রেতা গরু ক্রয় করতে আসবে না, ফলে আমাদের ক্ষতির সম্মুখীন হতে হবে।’চকরিয়া পল্লী বিদ্যুৎ অফিস সূত্রে জানা যায়, বিদ্যুৎ চালু করার জন্য বিদ্যুতের লাইনগুলো চেক করা হচ্ছে। ভারী বৃষ্টির পাশাপাশি বাতাসের গতিও বেশি ছিল, সে জন্য অনেক জায়গায় বিদ্যুতের তারে সমস্যা হয়েছে। সেগুলো মেরামত করে দ্রুত সময়ে বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
লেবানন থেকে ছোড়া মিসাইলে ইসরায়েলি নিহত
লেবানন থেকে ছোড়া মিসাইলে ইসরায়েলি নিহত

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ছোড়া ট্যাংক বিধ্বংসী মিসাইলের আঘাতে এক ইসরায়েলি নিহত হয়েছেন। রবিবার (২২ মার্চ) লেবানন-ইসরায়েল সীমান্তবর্তী শহর মিসগাভ আমে Read more

২১ জেলায় বিদ্যুৎ বিপর্যয়ের কারণ জানা গেল
২১ জেলায় বিদ্যুৎ বিপর্যয়ের কারণ জানা গেল

পদ্মার এপারে ২১ জেলায় জাতীয় গ্রিড ফেইল করেছে। গ্রিড ফেইলরের কারণে এই ২১ জেলায় বিকেল ৫টা ৪৯ মিনিট থেকে ৬টা Read more

আজ বিশ্ব ভাই বোন দিবস
আজ বিশ্ব ভাই বোন দিবস

ভাই-বোন হলো একই গাছের বর্ণিল ফল ও ফুলের মতো। সম্পর্কে তারা সবচেয়ে নিকটবর্তী এবং হৃদ্যতায় সবচেয়ে এগিয়ে। শৈশবের জীবনটুকু ভাই-বোনের Read more

মুন্সীগঞ্জের সাবেক এমপি ফয়সাল বিপ্লব ৭ দিনের রিমান্ডে
মুন্সীগঞ্জের সাবেক এমপি ফয়সাল বিপ্লব ৭ দিনের রিমান্ডে

জুলাই-আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে দিনমজুর রিয়াজুল ফরাজি (৩৫) হত্যা মামলায় মুন্সিগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ফয়সাল বিপ্লবের সাত Read more

ইসরায়েলি হামলায় ইয়েমেনের সশস্ত্র বাহিনীর প্রধান নিহত
ইসরায়েলি হামলায় ইয়েমেনের সশস্ত্র বাহিনীর প্রধান নিহত

ইয়েমেনের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ আবদ আল-করিম আল-ঘামারি নিহত হয়েছেন। গত মাসে ইসরায়েলি বিমান হামলায় প্রাণ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন