খুব শিগগির বাংলাদেশকে গণতন্ত্রে পুনঃপ্রতিষ্ঠিত দেখতে পাবেন বলে আশা প্রকাশ করেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দলের আলোচনা সভায় ভার্চ্যূয়ালি যুক্ত হয়ে তিনি এ আশা প্রকাশ করেন।বেগম খালেদা জিয়া বলেন, ‘প্রতি বছর মে মাসের এই দিন আমাদের কাছে আসে বেদনাবিধূর এক স্মৃতি নিয়ে। এই দিনে শুধু আমাদের পরিবার নয়, বরং সমগ্র দেশই হয়ে উঠেছিল বেদনার্ত অভিভাবকহীন। আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের জন্মের সঙ্গে এক অবিচ্ছেদ্য নাম শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। যে চট্টগ্রাম থেকে তিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে এ দেশের সঙ্গে তার নাম অবিচ্ছেদ্য করে রেখেছিলেন, সেই চট্টগ্রামেই এক সফল, সৎ, দূরদর্শী দেশপ্রেমিক প্রেসিডেন্ট হিসেবে নিজের জীবন উৎসর্গ করেছেন।’বিএনপি চেয়ারপারসন বলেন, ‘এ দেশের গণতন্ত্র, স্বাধীনতা, সংবাদপত্র ও বিচার বিভাগের স্বাধীনতা, স্বনির্ভরতা, উন্নয়ন ও নিজস্ব জাতীয়তাবাদ সৃষ্টির অনন্য রূপকার শহিদ জিয়া। যে গণতন্ত্র প্রতিষ্ঠা আর সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে তিনি শহিদ হয়েছেন, সেই গণতন্ত্রের নিরবচ্ছিন্ন যাত্রা আজও বাধাগ্রস্ত হচ্ছে প্রতি পদে পদে।’তিনি বলেন, ‘খুব শিগগির আমরা বাংলাদেশকে গণতন্ত্রে পুনঃপ্রতিষ্ঠিত দেখতে পাব। এই হোক শহিদ জিয়ার শাহাদাতবার্ষিকীতে আমাদের অঙ্গীকার। এই লক্ষ্যে সবাইকে এগিয়ে যাওয়ার জন্য আমি বিএনপির সব পর্যায়ের নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।’নেতাকর্মীদের উদ্দেশে বেগম খালেদা জিয়া বলেন, ‘মনে রাখবেন, সবার জন্য গণতন্ত্র ও উন্নয়নের মাধ্যমে সব সমস্যার সমাধানের যে রাজনীতি শহিদ জিয়া রেখে গেছেন, তা বাস্তবায়নের মাধ্যমেই তার প্রতি শ্রদ্ধা জানাতে হবে। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি।’বক্তব্যের শেষে শহিদ জিয়ার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান তিনি।বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সভায় প্রধান আলোচক হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এতে দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৩৫ অভিবাসীকর্মী আটক
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৩৫ অভিবাসীকর্মী আটক

মালয়েশিয়ার জোহর প্রদেশে পরিচালিত অভিবাসন অভিযানে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের ৩৫ জন অভিবাসীকর্মীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। মঙ্গলবার (১৫ জুলাই) জোহরের Read more

অক্টোবরে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান
অক্টোবরে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই আলাদা উত্তেজনা, আর যখন সেটি বিশ্বকাপ মঞ্চে, তাও আবার নারীদের — তখন উত্তেজনার পারদ পৌঁছে যায় চরমে। Read more

৫ দিনেও গণধর্ষণের মামলা না নেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে
৫ দিনেও গণধর্ষণের মামলা না নেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

বরগুনার তালতলীতে পাশের বাড়ির ভাবীর সহযোগিতায় এক কিশোরীকে নিয়ে রাতভর গণধর্ষণের অভিযোগ উঠেছে ইব্রাহিমসহ তার চার বন্ধুর বিরুদ্ধে। এ ঘটনায় Read more

সৌদি গ্র্যান্ড মুফতির মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
সৌদি গ্র্যান্ড মুফতির মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ও সিনিয়র ওলামা পরিষদের প্রধান শেখ আবদুল আজিজ আল শেখের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান Read more

উলিপুরে ক্ষেতমজুর সমিতির ৯ম সম্মেলন অনুষ্ঠিত
উলিপুরে ক্ষেতমজুর সমিতির ৯ম সম্মেলন অনুষ্ঠিত

''কাজ মজুরি জমি অধিকার ইনসাফ চাই, এই মুহূর্তে পল্লী রেশন, চালু কর করতে হবে'' এই  প্রতিপাদ্যে সারা দেশের ন্যায় কুড়িগ্রামের Read more

‘জয় বাংলা’ বলে বিএনপির মনোনয়ন হারালেন কামাল!
‘জয় বাংলা’ বলে বিএনপির মনোনয়ন হারালেন কামাল!

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-০১ (শিবচর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ঘোষিত প্রার্থী কামাল জামান মোল্লার মনোনয়ন স্থগিত করেছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন