টাঙ্গাইলের মির্জাপুরে ট্রাক চাপায় গুরুতর আহত হয়ে ফ্লাইওভারের ওপর পড়ে থাকা স্বামী-স্ত্রীকে কুমুদিনী হাসপাতালে পৌঁছে দিয়েছেন মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.বি.এম আরিফুল ইসলাম।বৃহস্পতিবার (২৯ মে) সকাল ১০টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই ফ্লাইওভারের ওপর ঘটে এই ঘটনা। আহতরা হলেন, টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলার সরাতৈল গ্রামের শামীম হোসেন (৩০) ও তার স্ত্রী রুপালি বেগম (২৭)।জানা যায়, আশুলিয়া থেকে শামীম-রুপালি দম্পতি মোটরসাইকেল যোগে কালিহাতি যাচ্ছিলেন। কিন্তু পথিমধ্যে বৃষ্টিতে রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভারে পড়ে যান তারা। এসময় পেছন থেকে আসা একটি অজ্ঞাত ট্রাক তাদের চাপা দিলে দুজনেই গুরুতর আহত হন। দুর্ঘটনার পর কেটে যায় প্রায় আধা ঘন্টা। তারা রাস্তার পাশে আর্তনাদ করছিলেন। এমন সময় মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.বি.এম আরিফুল ইসলাম হাজির হন। সরকারি একটি কাজে ফ্লাইওভারের  ওপর দিয়ে যাচ্ছিলেন ইউএনও। পরে ফায়ার সার্ভিসকে খবর দিয়ে আহতদের উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে পৌছে দিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন তিনি।আহত শামীম হোসেন বলেন, ইউএনও সাহেবের প্রতি কৃতজ্ঞতা। আমরা এখনো চিকিৎসাধীন রয়েছি। আমার বুকের পাজরের দুটি হাড় ভেঙ্গে গেছে। আমার স্ত্রী পায়ে ও কোমরে আঘাত পেয়েছে। কিছুক্ষণ পর ওর এক্সরে করা হবে।আহতের যথাযথ চিকিৎসা চলছে বলে জানিয়েছেন কুমুদিনী হাসপাতালের উপপরিচালক অনিমেষ ভৌমিক।এব্যাপারে মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.বি.এম আরিফুল ইসলাম বলেন, হয়তো আল্লাহ চেয়েছেন বলে বিষয়টি আমার চোখে পড়েছে। কাজটি করতে পেরে ভাল লাগছে। আমাদের সবারই উচিত চোখের সামনে এমন বিপদগ্রস্থ কাউকে চোখে পড়লে এগিয়ে যাওয়া।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মালয়েশিয়ায় আরও একটি কনস্যুলেট খুলতে যাচ্ছে বাংলাদেশ
মালয়েশিয়ায় আরও একটি কনস্যুলেট খুলতে যাচ্ছে বাংলাদেশ

মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের কনস্যুলার সেবা সহজলভ্য ও কার্যকর করতে এবার দক্ষিণাঞ্চলীয় জোহর প্রদেশে স্থায়ী কনস্যুলেট জেনারেল অফিস চালু করতে Read more

বিভাগের দাবিতে নোয়াখালীতে সড়ক অবরোধ ও বিক্ষোভ
বিভাগের দাবিতে নোয়াখালীতে সড়ক অবরোধ ও বিক্ষোভ

ইতিহাস ও ঐতিহ্য সমৃদ্ধ ২০০ বছরের পুরনো নোয়াখালী জেলা। বৃহত্তর এই জেলার মানুষ ত্রিপুরার ভগ্নাংশ কুমিল্লার সঙ্গে নয়, নোয়াখালীর স্বনামেই Read more

সুনামগঞ্জে বন্ধ দোকান থেকে ২০৮০ লিটার ডিজেল জব্দ
সুনামগঞ্জে বন্ধ দোকান থেকে ২০৮০ লিটার ডিজেল জব্দ

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনা বাজারের একটি বন্ধ দোকান থেকে ২ হাজার ৮০ লিটার অবৈধভাবে মজুত করা ডিজেল জব্দ করেছে টাস্কফোর্স।বুধবার Read more

মাদরাসাছাত্রী ধর্ষণের ঘটনায় উত্তাল কালিয়াকৈর, ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ
মাদরাসাছাত্রী ধর্ষণের ঘটনায় উত্তাল কালিয়াকৈর, ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ

গাজীপুরের কালিয়াকৈরে এক মাদরাসাছাত্রী ধর্ষণের ঘটনায় উত্তাল হয়ে উঠেছে এলাকা। শুক্রবার (১৭ অক্টোবর) জুমার নামাজ শেষে উপজেলার পৃথক দুটি স্থানে—মৌচাক ও Read more

শেকৃবিতে শেরেবাংলা এ কে ফজলুল হকের মৃত্যুবার্ষিকী পালিত
শেকৃবিতে শেরেবাংলা এ কে ফজলুল হকের মৃত্যুবার্ষিকী পালিত

আজ ২৭ এপ্রিল, ২০২৫, রবিবার, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী ও কৃষকবন্ধু শেরেবাংলা এ কে ফজলুল হকের মৃত্যুবার্ষিকী Read more

বিশ্বকাপ বাছাইয়ে সহজ জয় স্পেন ও বেলজিয়ামের, ধাক্কা খেল জার্মানি
বিশ্বকাপ বাছাইয়ে সহজ জয় স্পেন ও বেলজিয়ামের, ধাক্কা খেল জার্মানি

ইউরোপিয়ান অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে সহজ জয় পেয়েছে স্পেন ও বেলজিয়াম। অন্যদিকে স্লোভাকিয়ার কাছে হেরে গেছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। বুলগেরিয়াকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন