সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনা বাজারের একটি বন্ধ দোকান থেকে ২ হাজার ৮০ লিটার অবৈধভাবে মজুত করা ডিজেল জব্দ করেছে টাস্কফোর্স।বুধবার (১ এপ্রিল) দুপুর থেকে বিকেল পর্যন্ত সাচনা বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এই যৌথ অভিযান পরিচালনা করা হয়। তবে এ ঘটনায় জড়িত কাউকেই আটক করা সম্ভব হয়নি।জানা গেছে, সাচনা বাজারের একটি মার্কেটে কতিপয় ব্যবসায়ী অবৈধভাবে ডিজেল মজুত করে রেখেছেন—এমন সংবাদের ভিত্তিতে পুলিশ, উপজেলা প্রশাসন ও বিজিবি যৌথভাবে অভিযানে অংশ নেয়। তল্লাশি চালিয়ে একটি বন্ধ দোকান থেকে এই বিপুল পরিমাণ ডিজেল উদ্ধার করা হয়। পরবর্তীতে জব্দকৃত তেল সাচনা বাজার নদী ঘাটে অবস্থিত যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের বার্জ ডিপোর ব্যবস্থাপকের জিম্মায় রাখা হয়েছে।সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি তেলের বাজারে অস্থিরতা দেখা দেওয়ায় গত ২৮ মার্চ থেকে অবৈধ মজুত ও পাচার রোধে ২৪ ঘণ্টা নজরদারি চালাচ্ছে বিজিবি। সাচনা বাজারের ওই বার্জ ডিপোতে বিজিবির দেড় প্লাটুন সদস্য বেইজ ক্যাম্প স্থাপন করে নিয়মিত দায়িত্ব পালন করছেন।সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, “গোপন সংবাদের ভিত্তিতে টাস্কফোর্সসহ বিশেষ অভিযানে ২ হাজার ৮০ লিটার ডিজেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারত-পাকিস্তান সংঘাত: ফ্লাইটের সময়সূচি পরিবর্তন বিমানের
ভারত-পাকিস্তান সংঘাত: ফ্লাইটের সময়সূচি পরিবর্তন বিমানের

পাকিস্তান এবং ভারতের মধ্যে বিদ্যমান পরিস্থিতিতে পাকিস্তানের আকাশসীমা পরিহার করে ফ্লাইট পরিচালনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এ কারণে বিমানের টরেন্টো, Read more

বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্বে আগ্রহ প্রকাশ করলেন মরিয়ম নওয়াজ
বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্বে আগ্রহ প্রকাশ করলেন মরিয়ম নওয়াজ

পাকিস্তান ও বাংলাদেশ একই গাছের দুটি শাখার মতো, যাদের শেকড় ইতিহাস ও সংস্কৃতির সঙ্গে মিশে আছে বলে মন্তব্য করেছেন পাঞ্জাবের Read more

মুন্সিগঞ্জে কৃষকের জমিতে আলু রোপন করলেন বিএনপি প্রার্থী
মুন্সিগঞ্জে কৃষকের জমিতে আলু রোপন করলেন বিএনপি প্রার্থী

জেলার সিরাজদিখানে এক কৃষকের জমিতে আলু রোপন করে দিয়েছেন মুন্সিগঞ্জ-১ (সিরাজদিখান-শ্রীনগর) আসনের বিএনপি প্রার্থী শেখ মো. আব্দুল্লাহ। আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) Read more

কুলিয়ারচরে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল তিন বন্ধুর
কুলিয়ারচরে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল তিন বন্ধুর

কিশোরগঞ্জের কুলিয়ারচরে মুরগি বোঝাই একটি পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় তিন বন্ধু নিহত হয়েছে।রবিবার (২২ মার্চ) রাতে কুলিয়ারচর Read more

ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি
ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি

সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের সব বিচারপতিদের নিয়ে ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। আগামী মঙ্গলবার Read more

শমী কায়সার জামিনে কারামুক্ত
শমী কায়সার জামিনে কারামুক্ত

অভিনেত্রী শমী কায়সার জামিনে কারামুক্ত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত ১০টা ৪০ মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি কারামুক্ত হন।কারা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন