আঞ্চলিক তথ্য অফিস চট্টগ্রাম পিআইডির উদ্যোগে ‘তারুণ্যের অগ্রযাত্রায় আগামীর বাংলাদেশ বিনির্মাণে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ মে) সকালে বান্দরবান জেলার লামা উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্চলিক তথ্য অফিস, চট্টগ্রামের উপপ্রধান তথ্য অফিসার মোঃ সাঈদ হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লামা উপজেলা নির্বাহী অফিসার মঈন উদ্দিন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আঞ্চলিক তথ্য অফিস চট্টগ্রাম পিআইডির সিনিয়র তথ্য অফিসার বাপ্পী চক্রবর্তী। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপপ্রধান তথ্য অফিসার বলেন, ‘বর্তমানে তরুণরা অনেক বৈশ্বিক আন্দোলনের অগ্রভাগে রয়েছে, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছে এবং গণতান্ত্রিক সংস্কারের আহ্বান জানাচ্ছে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশেও আমরা তেমন কিছু দেখেছি। তরুণরা একটি বড় রাজনৈতিক উত্তরণের কেন্দ্র হিসেবে কাজ করেছে। গণতান্ত্রিক মূল্যবোধকে সমুন্নত রাখার জন্য এবং ভবিষ্যৎ উন্নয়ন যাতে সমতা, বৈষম্যহীন এবং সামাজিক ন্যায়বিচার দ্বারা পরিচালিত হয় তা নিশ্চিত করার জন্য তরুণদের সম্পৃক্ততা অপরিহার্য।’তিনি আরও বলেন, ‘গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। গণমাধ্যম সরকারি কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সরকারি নীতিমালা ও কার্যক্রম কীভাবে এবং কী পরিমাণে বাস্তবায়িত হচ্ছে, গণমাধ্যমের মাধ্যমে সাধারণ জনগণ তা জানতে পারে। গণতন্ত্র ও সুশাসন একে অপরের পরিপূরক। গণমাধ্যম ছাড়া কোনো দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা যেমন সম্ভব নয়, তেমনি গণতন্ত্র শক্তিশালী করতে সুশাসন নিশ্চিত করাও জরুরি। জনগণ ক্ষতিগ্রস্থ হয় এমন সিদ্ধান্তকে গণমাধ্যমের সমালোচনায় প্রতিহত করা সম্ভব। তিনি গণমাধ্যমকর্মীদের নিজ নিজ অবস্থান থেকে সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য প্রকাশের মাধ্যমে দেশে গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার আহ্বান জানান। এছাড়াও তিনি তথ্য অধিকার আইন ২০০৯, গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশমালাসহ বিভিন্ন বিষয়ে মতামত ব্যক্ত করেন।’সভাপতির বক্তৃতায় উপজেলা নির্বাহী অফিসার বলেন, ‘একটি স্বাধীন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল গণমাধ্যম সরকার ও জনগণের মধ্যে সেতুবন্ধ হিসেবে কাজ করে। গণমাধ্যম সমাজের নানান অসঙ্গতি, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি করে, যা সুশাসনের মূল ভিত্তি। বস্তুনিষ্ঠ তথ্য প্রকাশের মাধ্যমে জনগণকে সচেতন ও সম্পৃক্ত করে গণতন্ত্রকে শক্তিশালী করে তোলে।’উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে সাংবাদিকগণ বলেন, ‘সমাজে নানান অসঙ্গতি প্রকাশ ও জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে গণমাধ্যমকর্মীগণ সুশাসন প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখছে।’ এছাড়াও তাঁরা বলেন, ‘সাংবাদিকগণের কাজের নিরাপত্তা নিশ্চিতে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন করা জরুরি। অনিবন্ধিত পত্রিকা বন্ধে দ্রুত পদক্ষেপ গ্রহণে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।’এছাড়াও অনুষ্ঠানে স্বাগতম বক্তব্য রাখেন তথ্য অফিস, লামার সহকারী তথ্য অফিসার মোহাম্মদ রাশেদুল হক। সাংবাদিকরা ছাড়াও আলোচনায় অংশগ্রহণ করেন লামা থানার অফিসার্স ইনচার্জ, মৎস্য ও কৃষি সম্প্রসারণ অফিসার প্রমুখ।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নাগরপুরে অবৈধ মাটি ও বালু উত্তোলনে ইউএনও’র অভিযান
নাগরপুরে অবৈধ মাটি ও বালু উত্তোলনে ইউএনও’র অভিযান

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মোকনা ইউনিয়নের কেদারপুর এলাকায় অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ অভিযান পরিচালিত Read more

পাথর মেরে ব্যবসায়ীকে হত্যা, নোবিপ্রবিতে বিক্ষোভ
পাথর মেরে ব্যবসায়ীকে হত্যা, নোবিপ্রবিতে বিক্ষোভ

রাজধানীর পুরান ঢাকায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের ৩ নম্বর ফটকে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে পিটিয়ে ও Read more

সৌদির আল্টিমেটামের পর ইয়েমেন থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা আমিরাতের
সৌদির আল্টিমেটামের পর ইয়েমেন থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা আমিরাতের

সৌদি আরবের আল্টিমেটামের পর ইয়েমেনে নিজেদের মিশন সমাপ্তির ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। শিগগিরই ইয়েমেন থেকে সব সেনাদের প্রত্যাহার করে Read more

ওএসডি হলেন শরীয়তপুরের সেই ডিসি
ওএসডি হলেন শরীয়তপুরের সেই ডিসি

শরীয়তপুরের বিতর্কিত জেলা প্রশাসক (ডিসি) আশরাফ উদ্দিন ওএসডি করা হয়েছে। শনিবার (২১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো Read more

বরিশালে বিধবাকে ধর্ষনের পর হত্যার অভিযোগ
বরিশালে বিধবাকে ধর্ষনের পর হত্যার অভিযোগ

আলেয়া বেগম (৬০) নামের এক বিধবা নারীর অর্ধগলিত লাশ বৃহস্পতিবার (১৯ জুন) সকালে উদ্ধারের পর ওইদিন দুপুরে মর্গে প্রেরণ করেছে Read more

পৃথিবীকে তারা ফিলিস্তিনিশূন্য করার নিয়ত নিয়ে নেমেছে: জয়া
পৃথিবীকে তারা ফিলিস্তিনিশূন্য করার নিয়ত নিয়ে নেমেছে: জয়া

গাজায় ইসরায়েলি নৃশংসতার বিরুদ্ধে ফুঁসে উঠেছে গোটা মুসলিম বিশ্ব। এ ন্যাক্কারজনক আক্রমণে সারাবিশ্ব নিন্দা জানালেও যেন কোনো লজ্জা পাচ্ছে না Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন