সৌদি আরবের আল্টিমেটামের পর ইয়েমেনে নিজেদের মিশন সমাপ্তির ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। শিগগিরই ইয়েমেন থেকে সব সেনাদের প্রত্যাহার করে নেওয়া হবে বলেও জানিয়েছে আবুধাবি।আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে দেশটির সরকারি বার্তাসংস্থা ওয়াম।সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বিবৃতিতে আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, “সংযুক্ত আরব আমিরাতের সরকার ইয়েমেনে নিজেদের সন্ত্রাসবিরোধী মিশন সমাপ্ত করার সিদ্ধান্ত নিয়েছে। সেখানে অবস্থানরত সব (আমিরাতি) সেনাকে শিগগিরই দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হচ্ছে।”প্রসঙ্গত, ইয়েমেনের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল (এসটিসি)-এর সঙ্গে আমিরাতের আঁতাত এবং এই ইস্যুতে সৌদির সঙ্গে তিক্ততা ও আস্থার সংকটের জেরে গতকাল মঙ্গলবার আবুধাবির উদ্দেশ্যে আল্টিমেটাম দিয়েছিল রিয়াদ। সৌদি সেনাবাহিনীর পক্ষ থেকে আবুধবাবির সেনাদের ইয়েমেন ত্যাগের জন্য ২৪ ঘণ্টা সময়ে দেওয়া হয়েছিল।সেই আল্টিমেটামের সাড়া দিয়েই ইয়েমেনে নিজেদের মিশনের সমাপ্তি ঘোষণা করেছে আমিরাত।২০১৪ সালে ইরান সমর্থিত হুথি বিদ্রোহী গোষ্ঠী রাজধানী সানা দখল করার পর ইয়েমেনের তৎকালীন প্রেসিডেন্ট আব্দ রাব্বু মনসুর আল হাদী সৌদিতে আশ্রয় নেন। হুথি বিদ্রোহীদের দমন এবং মনসুর আল হাদীকে ফের ক্ষমতায় ফেরাতে নিজেদের, আমিরাতের এবং ইয়েমেনের সেনাবাহিনীর সমন্বয়ে একটি প্রতিরক্ষাজোট গঠন করে সৌদি।২০১৫ সাল থেকে হুথিদের বিরুদ্ধে অভিযানে নামে এই জোট। তবে অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত হুথি গোষ্ঠীকে সেভাবে দুর্বল করা সম্ভব হয়নি। এদিকে ২০১৯ সালে জোট থেকে নিজেদের সেনাসংখ্যা কমিয়ে আনা শুরু করে আমিরাত, কিন্তু জোটের প্রতি সমর্থন অব্যাহত রাখে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফ্যাসিস্টরা নববর্ষকে দলীয় হাতিয়ারে পরিণত করেছিল: নাহিদ
ফ্যাসিস্টরা নববর্ষকে দলীয় হাতিয়ারে পরিণত করেছিল: নাহিদ

বিগত ফ্যাসিস্ট সরকার পহেলা বৈশাখের সংস্কৃতিকে দলীয় হাতিয়ারে পরিণত করেছিল। এর ফলে নববর্ষের যে অন্তর্ভুক্তিমূলক বৈশিষ্ট্য, সেটি ছিল না বলে Read more

এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ভাতা প্রত্যাখ্যান করে আন্দোলনের ডাক
এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ভাতা প্রত্যাখ্যান করে আন্দোলনের ডাক

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ৫০০ টাকা বাড়িয়েছে সরকার। তবে তা প্রত্যাখ্যান করে আন্দোলনের ডাক দিয়েছেন শিক্ষকরা।এই ভাতা ১ হাজার টাকা Read more

শ্রমিকলীগ কর্মীর লাশ দাফন শেষে মূর্হুমুহু ককটেল বিস্ফোরণ
শ্রমিকলীগ কর্মীর লাশ দাফন শেষে মূর্হুমুহু ককটেল বিস্ফোরণ

মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দিতে প্রতিপক্ষের হাতে নিহত শ্রমিকলীগ কর্মী সানা মাঝির (৪২) লাশ দাফনের সময় পর মূর্হুমুহু ককটেল বিস্ফোরনের ঘটনা Read more

শূন্য থেকে শুরু করার ঘোষণা রিয়ালের নতুন কোচের
শূন্য থেকে শুরু করার ঘোষণা রিয়ালের নতুন কোচের

মাত্র ৭ মাসের মাথায় রিয়াল মাদ্রিদের দায়িত্ব হারিয়েছেন জাবি আলোনসো। তার পরিবর্তে নতুন কোচ হিসেবে আলভারো আরবেলোয়াকে নিয়োগ দিয়েছে ক্লাবটি। দায়িত্ব Read more

সৌদি পৌঁছেছেন ৬২৮৮৩ হজযাত্রী, মৃত্যু ১০
সৌদি পৌঁছেছেন ৬২৮৮৩ হজযাত্রী, মৃত্যু ১০

চলতি বছর পবিত্র হজ পালন করতে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৬২ হাজার ৮৮৩ যাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এরমধ্যে ১ জন Read more

ফরিদপুরে কুমার নদে ডুবে দাদি ও দুই নাতির করুণ মৃত্যু
ফরিদপুরে কুমার নদে ডুবে দাদি ও দুই নাতির করুণ মৃত্যু

ফরিদপুরে কুমার নদে গোসল করতে নেমে দাদি ও দুই নাতির মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন