টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনী হাসপাতাল ও ভারতেশ্বরী হোমস পরিদর্শন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। বৃহস্পতিবার (২৯ মে) বেলা ১১টায় কুমুদিনী হাসপাতাল প্রাঙ্গণে পৌঁছালে তাকে স্বাগত জানান কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট অব বেঙ্গলের পরিচালক দানবীর রণদা প্রসাদ সাহার পুত্রবধু শ্রীমতি সাহা। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিকল্পনা উপদেষ্টার একান্ত সচিব মো. আবু ওয়াদুদ, মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.বি.এম আরিফুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান, মির্জাপুর থানার ওসি মোহাম্মদ রাশেদুল ইসলাম, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আব্দুল হালিম, কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. প্রদীপ কুমার রায় প্রমুখ। পরে তিনি কুমুদিনী লাইব্রেরি, মিউজিয়াম, হাসপাতাল, ভারতেশ্বরী হোমস ও নাসিং স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন শেষে বেলা সাড়ে ১২টার দিকে টাঙ্গাইলের উদ্দেশে রওনা দেন। কুমুদিনী লাইব্রেরির সামনে স্থানীয় সাংবাদিকেরা আগামী নির্বাচন ও দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে প্রশ্ন করলে তিনি এড়িয়ে যান।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রবল কুয়াশার সঙ্গে বাড়তে পারে শীত
প্রবল কুয়াশার সঙ্গে বাড়তে পারে শীত

সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বাড়ায় দেশে সামগ্রিকভাবে শীতের অনুভূতি কমেছে। কমেছে শৈত্যপ্রবাহের বিস্তৃতিও। আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামীকাল মঙ্গলবার ও বুধবারও পরিস্থিতি Read more

পেকুয়ায় কুকুরের কামড়ে আহত ১৫
পেকুয়ায় কুকুরের কামড়ে আহত ১৫

কক্সবাজারের পেকুয়ায় কুকুরের কামড়ে ১৫ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (৩০ এপ্রিল) বিকাল ৬ টার দিকে সদর ইউপির আন্নরআলী মাতব্বর Read more

নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় ২ মোটর সাইকেল আরোহীর মৃত্যু
নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় ২ মোটর সাইকেল আরোহীর মৃত্যু

নোয়াখালী জেলা শহরের মাইজদীতে মোটরসাইকেল-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় পিকআপ ভ্যানের চালক গুরুতর আহত হন।মাইজদী Read more

পারমাণবিক অস্ত্র কর্তৃপক্ষের সঙ্গে জরুরি বৈঠকে বসছেন শাহবাজ
পারমাণবিক অস্ত্র কর্তৃপক্ষের সঙ্গে জরুরি বৈঠকে বসছেন শাহবাজ

জম্মু-কাশ্মীরে হামলাকে কেন্দ্র করে পাক-ভারত উত্তেজনা বাড়ছে ক্রমশ। হামলা পাল্টা হামলা ও সীমান্তে গোলাগুলির ঘটনা হয়ে দাঁড়িয়েছে নিয়মিত। এই অবস্থায় Read more

আত্মসমর্পণ করে মুচলেকায় জামিন পেলেন অপু বিশ্বাস
আত্মসমর্পণ করে মুচলেকায় জামিন পেলেন অপু বিশ্বাস

রাজধানীর ভাটারা থানা এলাকায় এনামুল হক হত্যা মামলায় আত্মসমর্পণ করতে আদালতে হাজির হয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। আদালত ১০ হাজার টাকা Read more

রায়পুরায় যৌথবাহিনীর অভিযানে অগ্নেয়াস্ত্রসহ আটক ২
রায়পুরায় যৌথবাহিনীর অভিযানে অগ্নেয়াস্ত্রসহ আটক ২

নরসিংদীর রায়পুরায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আর্মি ক্যাম্প ও থানা পুলিশের যৌথ উদ্যোগে বিশেষ কম্বিং অপারেশন পরিচালনা করা হয়েছে। বুধবার (৭ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন