গাজায় ত্রাণ সংগ্রহের সময় ইসরায়েলি হামলায় প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ জনে। উপত্যকায় অব্যাহত তেলআবিবের আগ্রাসন।বুধবার (২৮ মে) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে উঠে আসে এ তথ্য।প্রতিবেদনে বলা হয়, গাজার দক্ষিণে দ্বিতীয় দিনের মতো ত্রাণ বিতরণ কেন্দ্রে হুড়োহুড়ি-কাড়াকাড়ি করে ক্ষুধার্ত ফিলিস্তিনিরা। এ সময়, তাদের ওপর সরাসরি গুলি চালায় ইসরায়েলি সেনারা। এতে হতাহতের শিকার হন নিরস্ত্র মানুষ।এক বিবৃতিতে গাজার সরকারি মিডিয়া কার্যালয় জানিয়েছে, গত দু’দিনের হামলায় কমপক্ষে ৬২ জন আহত হয়েছে। সেইসাথে নিহত হয়েছে অন্তত ১০ জন। এই হত্যাকাণ্ডকে ‘জঘন্য অপরাধ’ উল্লেখ করে এর তীব্র নিন্দাও জানিয়েছে কর্তৃপক্ষ।অপরদিকে, এই ইস্যুতে বুধবার উদ্বেগ জানানো হয় জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বিশেষ অধিবেশনে।এর আগে, বুধবার গাজার বিভিন্ন অঞ্চলে ভয়াবহ হামলায় ৬৩ জন প্রাণ হারিয়েছেন। দেড় বছরের বেশি সময় ধরে চলা আগ্রাসনে মোট প্রাণহানি ছাড়িয়েছে ৫৪ হাজার। আহত একলাখ ২৩ হাজারের বেশি ফিলিস্তিনি।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলাদেশ এখন আর আইএমএফ ও বিশ্বব্যাংকের ওপর নির্ভরশীল নয়
বাংলাদেশ এখন আর আইএমএফ ও বিশ্বব্যাংকের ওপর নির্ভরশীল নয়

বাংলাদেশ এখন আর আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংকের ওপর নির্ভরশীল নয় বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদ। একই Read more

বাকৃবিতে ট্রেনে কাটা পড়ে ২২টি উন্নত জাতের ভেড়ার মৃত্যু
বাকৃবিতে ট্রেনে কাটা পড়ে ২২টি উন্নত জাতের ভেড়ার মৃত্যু

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) চলন্ত ট্রেনে কাটা পড়ে ২২টি উন্নত জাতের ভেড়ার মৃত্যু হয়েছে। ভেড়াগুলো গবেষণা ও প্রজনন কাজের জন্য Read more

১০ বছরের সাজা থেকে হাইকোর্টে খালাস পেলেন জি কে শামীম
১০ বছরের সাজা থেকে হাইকোর্টে খালাস পেলেন জি কে শামীম

অর্থপাচার মামলায় ১০ বছরের সাজা থেকে ক্যাসিনোকাণ্ডে আলোচিত সাবেক যুবলীগ নেতা ঠিকাদার এসএম গোলাম কিবরিয়া শামীম ওরফে জিকে শামীমকে খালাস Read more

শান্তিরক্ষী সবুজ মিয়ার বাড়ী গাইবান্ধার পলাশবাড়ীতে চলছে শোকের মাতম
শান্তিরক্ষী সবুজ মিয়ার বাড়ী গাইবান্ধার  পলাশবাড়ীতে চলছে শোকের মাতম

সুদানে জাতিসংঘের(ইউএন)শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় নিহত ছয় বাংলাদেশি শান্তিরক্ষীর মধ্যে একজন লন্ড্রি কর্মচারী সবুজমিয়ার বাড়ী গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায়।ভাগ্য বদলের Read more

টস জিতে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা
টস জিতে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা

শ্রীলঙ্কা বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা। বুধবার (২ জুলাই) কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে সিরিজের Read more

মিসরে গাজা শান্তি সম্মেলনে যোগ দিচ্ছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট
মিসরে গাজা শান্তি সম্মেলনে যোগ দিচ্ছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট

অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি উপলক্ষে মিসরের রাজধানী কায়রোতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ এল-সিসির উদ্যোগে আয়োজিত ‘গাজা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন