ভোলায় জোয়ারের পানি বিপদসীমার উপরে, উৎকণ্ঠায় উপকূলবাসীমো. সবুজ, ভোলা: বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। যাঁর প্রভাবে উপকূলীয় জেলা ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর জোয়ারের পানি বিপদসীমার ওপরে প্রবাহিত হচ্ছে। ফলে তলিয়ে গেছে জেলার বেশ কিছু নিচু এলাকাসহ বেশ কয়েকটি গ্রাম। এছাড়াও টানা বৃষ্টিপাতে জলবদ্ধতার সৃষ্টি হয়েছে।বৃহস্পতিবার (২৯ মে) গেল ২৪ ঘণ্টায় জেলায় ৫৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে ভোলা আবহাওয়া অফিস।এদিকে, তীব্র বাতাস আর উত্তাল মেঘনার জোয়ারের পানিতে হুমকিস্বরূপ রয়েছে জেলার বেশ কয়েকটি শহররক্ষা বাঁধ। বাঁধের দুর্বল অবস্থার জন্য ওইসব এলাকার বাসিন্দারা নিরাপদ থাকার জন্য তাদের পরিবারপরিজন ও গবাদিপশুসহ ছুটছেন আশ্রয় কেন্দ্রগুলোতে।সকাল থেকে ভারী বৃষ্টিপাত ও জোয়ারের পানিতে ভোলার সদর উপজেলার রাজাপুর, পশ্চিম ইলিশা, পূর্ব ইলিশা, কাঁচিয়া ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম ও মনপুরা উপজেলার চরকুকরি-মুকরি, ঢালচর, চরপাতিলা এবং তজুমুদ্দিন উপজেলার চর জহিরউদ্দিনের বেশ কিছু এলাকা পানিতে প্লাবিত হয়েছে।এছাড়াও সকাল থেকে জেলার ৫টি নৌ-রুটে লঞ্চ ও ২টি রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। জেলেরা তাদের মাছ ধরার নৌকা ও ট্রলার নিয়ে নিরাপদে চলে এসেছেন।এদিকে, সকাল থেকে দুর্গমঞ্চলের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে আসার জন্য কোস্টগার্ড, নৌ-পুলিশসহ জেলা প্রশাসনের পক্ষ থেকে বেশ কয়েকটি আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।ভোলার জেলা প্রশাসক (ডিসি) মো. আজাদ জাহান জানান, ঘূর্ণিঝড়কে ঘিরে ভোলায় সকল ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। জেলায় পর্যাপ্ত আশ্রয়কেন্দ্র, খাদ্যসামগ্রী, মেডিকেল টিম এবং স্বেচ্ছাসেবীদের প্রস্তুত রাখা হয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আফগানিরা অকৃতজ্ঞ: শহিদ আফ্রিদি
আফগানিরা অকৃতজ্ঞ: শহিদ আফ্রিদি

ভারতের পর এবার আফগানিস্তান সীমান্তেও উত্তেজনায় পাকিস্তান। দুই দেশের সীমান্তবর্তী এলাকায় পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটছে। পাকিস্তানের এক বিমান হামলায় আফগানিস্তানের Read more

ভোলায় পিতৃত্বের অস্বীকৃতির দায় বইছে এক নবজাতক শিশুর
ভোলায় পিতৃত্বের অস্বীকৃতির দায় বইছে এক নবজাতক শিশুর

ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের চর মনসা গ্রামে সদ্য ভূমিষ্ঠ হওয়া এক নবজাতক শিশুকে ঘিরে সৃষ্টি হয়েছে চাঞ্চল্যকর ও হৃদয়বিদারক Read more

ঈদযাত্রায় ভোগান্তি ও অতিরিক্ত ভাড়া আদায়ে জামায়াতের উদ্বেগ
ঈদযাত্রায় ভোগান্তি ও অতিরিক্ত ভাড়া আদায়ে জামায়াতের উদ্বেগ

ঈদযাত্রায় ঘরমুখো মানুষের যাত্রায় চরম ভোগান্তি, অতিরিক্ত ভাড়া আদায় এবং সার্বিক অব্যবস্থাপনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।বৃহস্পতিবার (১৯ Read more

‘আমার একটা হাত নেই, আর্টিফিশিয়াল হাত, সেটাও পুলিশ ভেঙে ফেলেছে’
‘আমার একটা হাত নেই, আর্টিফিশিয়াল হাত, সেটাও পুলিশ ভেঙে ফেলেছে’

‘আমার একটা হাত নাই, এটা আর্টিফিশিয়াল (কৃত্রিম) হাত। ওরা (পুলিশ) বাড়ি মেরে সেটাও ভেঙে ফেলছে। আমার কাছে কি এত টাকা Read more

ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার প্রতিবাদে বাঘাইছড়িতে বিক্ষোভ মিছিল
ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার প্রতিবাদে বাঘাইছড়িতে বিক্ষোভ মিছিল

রাঙ্গামাটি বাঘাইছড়িতে ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যের হত্যাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং নিরাপদ শিক্ষাঙ্গনের দাবিতে Read more

প্রধান শিক্ষকের গাফিলতিতে অনিশ্চয়তায় ১০ পরীক্ষার্থী
প্রধান শিক্ষকের গাফিলতিতে অনিশ্চয়তায় ১০ পরীক্ষার্থী

প্রধান শিক্ষক আওয়ামী লীগ নেতা শামীমের গাফিলতির কারণে কিশোরগঞ্জের একটি বিদ্যালয়ের ১০ শিক্ষার্থী প্রবেশপত্র না পেয়ে এসএসসি পরীক্ষায় অংশ নিতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন