ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের চর মনসা গ্রামে সদ্য ভূমিষ্ঠ হওয়া এক নবজাতক শিশুকে ঘিরে সৃষ্টি হয়েছে চাঞ্চল্যকর ও হৃদয়বিদারক মানবিক সংকট। জন্মের পরপরই শিশুটির পিতৃত্ব অস্বীকার করেছেন শিশুটির বাবা শান্ত। এতে চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন নবজাতক শিশুটি ও তার অসহায় মা।শিশুটির মা শাহানুর বেগম জানান, প্রায় ১২ বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয় একই উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের মাঝিরহাট এলাকার বাসিন্দা শান্তের সঙ্গে। দীর্ঘ দাম্পত্য জীবনে তাঁদের আরও দুটি সন্তান রয়েছে। তবে বিয়ের কয়েক মাস পর থেকেই স্বামীর নির্যাতন ও মানসিক লাঞ্ছনার শিকার হয়ে আসছেন তিনি।তিনি আরও জানান, দুই সন্তানসহ স্বামীর সঙ্গে ঢাকায় বসবাস করতেন তিনি। কয়েক মাস আগে ঢাকায় শান্তের পরকীয়া প্রেম নিয়ে তাদের মধ্যে বাকবিতন্ডা ও ঝগড়া হয়। এসময় পরকীয়া প্রেমে বাঁধা দেওয়ায় শাহানুর বেগমকে মারধর করেন শান্ত। পরে ৫ মাসের অন্তঃসত্ত্বা থাকা অবস্থায় মারধরের শিকার হয়ে তিনি বাবার বাড়ি ভোলায় চলে আসেন।শাহানুর বেগমের অভিযোগ, “৫ মাসের অন্তঃসত্ত্বা থাকা অবস্থায় স্বামীর সংসার থেকে ভোলায় আসার পরও সে সদ্য ভূমিষ্ঠ হওয়া এই নবজাতক সন্তানকে নিজের সন্তান হিসেবে অস্বীকার করছে। স্বামীর দীর্ঘদিন ধরে পরকীয়ায় আসক্তি এই অস্বীকারের কারণ।” তিনি এই ঘটনার উপযুক্ত বিচার দাবি করেন।অন্যদিকে অভিযুক্ত বাবা শান্ত বলেন, “আমার স্ত্রী কিভাবে অন্তঃসত্ত্বা হয়েছে, তা আমি বুঝতেই পারিনি। এ কারণে শিশুটির পিতৃত্ব নিয়ে আমার সন্দেহ রয়েছে।”আইন বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী বৈধ বিবাহের মধ্যে জন্ম নেওয়া সন্তানের দায় এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। পিতৃত্ব নিয়ে সন্দেহ থাকলে আদালতের মাধ্যমে ডিএনএ পরীক্ষার আবেদন করা যেতে পারে।মানবাধিকার কর্মীরা উল্লেখ করেন, পিতৃত্বের এই বিরোধে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে নবজাতক শিশুটি। শিশুর মৌলিক অধিকার—নিরাপত্তা, পরিচয় ও ভবিষ্যৎ নিশ্চিতে রাষ্ট্রের কার্যকর ভূমিকা জরুরি।ভোলা সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, “শিশুটির মায়ের আইনি যেকোনো বিষয়ে সমাজসেবা অধিদপ্তর থেকে সহায়তা দেওয়া হবে। তবে শিশুটি যদি মায়ের কাছে অনিরাপদ মনে হয়, তাকে বেবি হোমে রাখার ব্যবস্থাও করা হবে।”ভোলা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুল ইসলাম জানান, “আমাদের পক্ষ থেকে শিশুটির খোঁজখবর নেওয়া হবে এবং যতটুকু সম্ভব সহায়তা দেওয়া হবে।”বর্তমানে নবজাতক শিশুটি তার মায়ের কাছেই রয়েছে। তবে অনিশ্চিত ভবিষ্যৎ, পিতৃত্বের অস্বীকৃতি ও পারিবারিক সংকটের মধ্যে শিশুটির নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে দ্রুত আইনগত পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।একটি নবজাতকের জীবনের শুরুতেই এমন অনিশ্চয়তা সমাজের জন্য কতটা লজ্জাজনক—এ প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে ভোলার চর মনসা গ্রামে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নির্বাচনের সময় ঘোষণা করায় জামায়াত আমিরের সন্তোষ প্রকাশ
নির্বাচনের সময় ঘোষণা করায় জামায়াত আমিরের সন্তোষ প্রকাশ

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করায় সন্তোষ প্রকাশ করেছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (০৬ জুন) দলটির Read more

ধামইরহাটে কষ্টিপাথরের মূর্তিসহ আটক ২
ধামইরহাটে কষ্টিপাথরের মূর্তিসহ আটক ২

নওগাঁর ধামইরহাটে কষ্টিপাথরের মূর্তিসহ ২ জনকে আটক করেছে র‍্যাব।সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকালে উপজেলার হরিতকীডাঙা এলাকার রাস্তায় অভিযান চালিয়ে ২৫ কেজি Read more

সব রাজনৈতিক দলেকে নিরাপত্তা প্রটোকল দেওয়ার উদ্যোগ
সব রাজনৈতিক দলেকে নিরাপত্তা প্রটোকল দেওয়ার উদ্যোগ

জাতীয় নির্বাচন ও গণভোটকে সামনে রেখে পুলিশের পক্ষ থেকে সকল রাজনৈতিক দলের জন্য নিরাপত্তা প্রটোকল সরবরাহ করবে অন্তর্বর্তী সরকার। পুলিশের Read more

জয়-পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১১ জানুয়ারি
জয়-পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১১ জানুয়ারি

গণহত্যার মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের অভিযোগ Read more

নিবন্ধন ফিরে পেতে জামায়াতের আপিলের রায় ১ জুন
নিবন্ধন ফিরে পেতে জামায়াতের আপিলের রায় ১ জুন

রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ও প্রতীক ফেরত চেয়ে আপিলের রায় আগামী ১ জুন ধার্য করেছেন Read more

ইসরায়েলজুড়ে হাজার হাজার মানুষের বিক্ষোভ, চাপের মুখে নেতানিয়াহু
ইসরায়েলজুড়ে হাজার হাজার মানুষের বিক্ষোভ, চাপের মুখে নেতানিয়াহু

ইসরায়েলজুড়ে বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ। শনিবার (১৬ আগস্ট) দেশটির বিভিন্ন শহরে হাজারো মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করেন। এ সময় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন