মেহেরপুরের গাংনী উপজেলার ডিজেএমসি মাধ্যমিক বিদ্যালয়টিতে বিভিন্ন অনিয়মের কারণে ক্ষুব্ধ শিক্ষার্থী এবং অভিভাবকেরা। প্রায় ২৪ থেকে ২৫ বছরের মধ্যে একটি মাত্র এ প্লাস পেয়েছিল এই প্রতিষ্ঠান। এর পরে আর কোন শিক্ষার্থী এ প্লাসের মুখ দেখতে পাননি। অভিভাবকরা বলছেন, শিক্ষকদের উদাসীনতার কারণে এমন অবস্থা। অভিযোগ রয়েছে, শিক্ষকরা জোর করে স্কুলে প্রাইভেট পড়ান এবং তাদের কাছে প্রাইভেট না পড়লেই পরীক্ষায় ফেল করিয়ে দেয়ার ভয় দেখান।বেশ কয়েকজন অভিভাবক জানান, প্রতিষ্ঠানটিতে একসময় ছাত্র-ছাত্রী ছিল পরিপূর্ণ। দেখতে ভালোও লাগতো। কিন্তু ইদানিং দেখা যাচ্ছে, আস্তে আস্তে শিক্ষার্থীরা অন্য স্কুলে চলে যাচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানটা কিভাবে ভালো করা যায় সে বিষয়ে শিক্ষকদের কোন উদ্যোগ নেই। ভালো করে ক্লাস না নেয়ারও অভিযোগ রয়েছে। ক্লাস নিতে গিয়েই বলেন, ‘আমাদের কাছে প্রাইভেট পড়তে হবে, না হলে শিখতে পারবা না।’ শিক্ষার্থীদের একপ্রকার জোর করে তারা প্রাইভেট পড়ায়। আর তাদের কাছে না পড়লেই ফেল করিয়ে দেয়ার ভয় দেখায়। প্রধান শিক্ষক প্রতিষ্ঠানে প্রাইভেট পড়ানোর সুযোগ করে দিয়েছেন, এজন্য তারা পড়াতে পারে। কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যাতে এই অনিয়ম বন্ধ হয়।নাম প্রকাশ না করার শর্তে শিক্ষার্থীরা বলেন, ‘শিক্ষকদের কাছে না পড়লে আমাদের ফেল করিয়ে দেয়ার কথা বলে। আমরা ভয়ে স্যারদের কাছে পড়ি। বাইরে পড়লে আমাদের বিভিন্ন কটু কথা বলে। আসলে স্যাররা শিক্ষা প্রতিষ্ঠানকে ভালোবাসে না। তারা প্রাইভেট নিয়ে ব্যস্ত থাকে। আমাদের আওলাদ স্যার, শাহীন স্যার, সায়েম স্যার প্রাইভেট পড়ান স্কুলে। যে যে ক্লাসের ইংরেজি ও অংক শিক্ষক আছেন, তারা ওই ক্লাসের শিক্ষার্থীদের প্রাইভেট পড়তে বাধ্য করেন।’ডিজেএমসি মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী সাগর আহমেদ বলেন, ‘আমাদের ইংরেজি শিক্ষকের নাম ছিল আওলাদ হোসেন। তার কাছে প্রাইভেট পড়লে পাস, না পড়লে ফেল। আমরা প্রাইভেট বাইরে পড়তাম, এজন্য আমাদের অনেক কথা শুনতে হতো। স্যার ক্লাসেই বলতো যে আলাদাভাবে প্রাইভেট না পড়লে শিখতে পারবা না। দিন দিন স্কুলটা নষ্ট হয়ে যাচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানে সরকারিভাবে প্রাইভেট পড়ানো নিষেধ। কিন্তু প্রধান শিক্ষক কোন কিছুই বলেন না তাদের।’অভিভাবক মশিউর রহমান বলেন, ‘আমরা জানি শিক্ষা প্রতিষ্ঠানে প্রাইভেট পড়ানো নিষেধ। অথচ দেদারসে শিক্ষকরা আইনকে বৃদ্ধাঙ্গলি দেখিয়ে স্কুলে প্রাইভেট পড়ান। প্রধান শিক্ষক এ বিষয়ে কোন কিছুই বলেন না। আবার শিক্ষার্থীরা বাইরে পড়লেও তাদের ফেল করিয়ে দেওয়ার ভয় দেখান। তাছাড়া দিন দিন এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী হারিয়ে যাচ্ছে। শিক্ষার মান ভালো না করার কারণে অন্য শিক্ষা প্রতিষ্ঠানে চলে যাচ্ছে অধিকাংশ শিক্ষার্থী। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি। শিক্ষা প্রতিষ্ঠানে প্রাইভেটগুলো পড়ানো বন্ধ করা উচিত। শিক্ষকদের মনোযোগী হতে হবে ক্লাসে, তাহলে ভালো ছাত্র বের হবে।’ডিজেএমসি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ শাহিনুজ্জামান বলেন, ‘প্রধান শিক্ষকের অনুমতি সাপেক্ষে আমি কিছু দুর্বল শিক্ষার্থীদের অতিরিক্ত ক্লাস নিই। অভিযোগ উঠলে বন্ধ করে দেবো পড়ানো।’বিষয়টি নিয়ে জানতে ডিজেএমসি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম মুঠোফোনে বলেন, ‘আমি একটু পরে গাংনীতে যাব। তখন আপনাকে ডেকে নিয়ে দেখা করব।’গাংনী উপজেলা মাধ্যমিক (ভারপ্রাপ্ত) শিক্ষা অফিসার মনিরুল ইসলাম বলেন, ‘স্কুলে প্রাইভেট পড়ানোর কোন বিধান নেই। আমি প্রধান শিক্ষকের সাথে কথা বলে বিষয়টির খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেব।’ এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মুগ্ধর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলেন সাবেক ছাত্রলীগ নেত্রী
মুগ্ধর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলেন সাবেক ছাত্রলীগ নেত্রী

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস-বিইউপিতে সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি মৌমিতা রহমান ঈপ্সিতাকে আইন বিভাগের শিক্ষিকা হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। Read more

ছুটির পর প্রথম কর্মদিবসেই টানা ১১ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী
ছুটির পর প্রথম কর্মদিবসেই টানা ১১ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী

পবিত্র ঈদুল ফিতরের ছুটির আমেজ এখনও দেশজুড়ে বিদ্যমান। প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে অনেকেই এখনও গ্রামে অবস্থান করছেন, ফেরেননি Read more

হত্যা মামলায় চিন্ময় দাসকে গ্রেফতার দেখানোর নির্দেশ
হত্যা মামলায় চিন্ময় দাসকে গ্রেফতার দেখানোর নির্দেশ

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা মামলায় ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত।সোমবার (৫ মে) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট Read more

৪৭০ গাড়ি নিয়ে ‘এমভি ভাইকিং ড্রাইভ’ মোংলা বন্দরে
৪৭০ গাড়ি নিয়ে ‘এমভি ভাইকিং ড্রাইভ’ মোংলা বন্দরে

৪৭০টি রিকন্ডিশন্ড গাড়ি নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী জাহাজ এমভি ভাইকিং ড্রাইভ। সোমবার (২৬ মে) দুপুরে বন্দরের ৯ নম্বর Read more

রাশিয়ার নেতৃত্বে সামরিক মহড়ায় বাংলাদেশ-ভারতসহ ৬ দেশ
রাশিয়ার নেতৃত্বে সামরিক মহড়ায় বাংলাদেশ-ভারতসহ ৬ দেশ

রাশিয়া ও বেলারুশের সামরিক মহড়ায় যোগ দিয়েছে বাংলাদেশ ও ভারতসহ ছয়টি দেশ। পাঁচ দিনব্যাপী এই মহড়ার নাম “জাপাদ-২০২৫”। এদিকে যুক্তরাষ্ট্রের Read more

কোরবানির পরবর্তী সময়ে করণীয়
কোরবানির পরবর্তী সময়ে করণীয়

ঈদের নামাজ আদায় ও পশু কোরবানির মাধ্যমে বিদায় পবিত্র ঈদুল আজহা। নবীপ্রেমিকেরা মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য পশু ক্রয় করে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন