জয়পুরহাটে প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত হয়েছেন ছাত্রদলের এক নেতা। বুধবার দুপুর সাড়ে ১২টায় জয়পুরহাট শহরের ইসলামনগর এলাকায় ছুরিকাঘাতে নিহত হন তিনি। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত জয়পুরহাট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।নিহত পিয়াল জয়পুরহাট শহর শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলেন। তিনি ইসলামনগরের মোহাম্মদ বাচ্চু মিয়ার ছেলে।স্বজনদের অভিযোগ, স্থানীয় সোহেল, রুবেল, কাওসার এবং রাজ্জাক নামের কয়েকজন ব্যক্তি এলাকায় মাদক বিক্রির সঙ্গে জড়িত। নিহত পিয়াল তাদের এই কর্মকাণ্ডে বাধা দেওয়ায় পূর্বে একাধিকবার হামলার শিকার হন। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল।ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। নিহতের পরিবার ও রাজনৈতিক সহকর্মীরা সুষ্ঠু বিচার দাবি করেছেন।পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব জানান, হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে তাদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আগাম ভোটে এগিয়ে মুসলিম মেয়র প্রার্থী মামদানি, চটেছেন ইহুদি ধর্মগুরুরা
আগাম ভোটে এগিয়ে মুসলিম মেয়র প্রার্থী মামদানি, চটেছেন ইহুদি ধর্মগুরুরা

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের মেয়র নির্বাচনে আগাম ভোটে এগিয়ে রয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি। তবে, এই মুসলিম প্রার্থীর বিরুদ্ধে উঠে পড়ে Read more

খাল পুনঃখনন শুধু কর্মসূচি নয়, এটি সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনা: প্রতিমন্ত্রী শরিফুল
খাল পুনঃখনন শুধু কর্মসূচি নয়, এটি সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনা: প্রতিমন্ত্রী শরিফুল

খাল পুনঃখননকে সরকার শুধুমাত্র একটি কর্মসূচি হিসেবে নয়, বরং দেশের পানি ব্যবস্থাপনা ও কৃষি উন্নয়নের একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে Read more

ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে স্ত্রীকে নিয়ে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন নেতানিয়াহু
ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে স্ত্রীকে নিয়ে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন নেতানিয়াহু

গাজা যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতি নিয়ে জরুরি আলোচনার জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রবিবার রাতে ওয়াশিংটন ডিসিতে পৌঁছেছেন। সফরসঙ্গী Read more

গাজীপুরে বাটা শোরুমে লুটপাট, ট্রান্সকম কারখানায় হামলার চেষ্টা
গাজীপুরে বাটা শোরুমে লুটপাট, ট্রান্সকম কারখানায় হামলার চেষ্টা

গাজীপুরের কোনাবাড়ী এলাকায় শনিবার (১২ এপ্রিল) বিকেলে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। মৌচাক এলাকায় অবস্থিত ট্রান্সকম বেভারেজেস লিমিটেডের উৎপাদন কারখানায় একদল Read more

জলাবদ্ধতা নিরসনে গাজীপুরে খাল খনন ও পুনরুদ্ধার শুরু
জলাবদ্ধতা নিরসনে গাজীপুরে খাল খনন ও পুনরুদ্ধার শুরু

পরিবেশবাদীদের দাবী পূরণ ও নগরবাসীর জলাবদ্ধতার দূর্ভোগ লাঘবের লক্ষে গাজীপুর মহানগরীর দীর্ঘতম ও প্রাচীন মোঘরখাল পুনরুদ্ধারের কাজ শুরু করেছে গাজীপুর Read more

এসএসসি পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা
এসএসসি পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা

চলতি মাস এপ্রিলের ২১ তারিখ থেকে শুরু হওয়া মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত হওয়ার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন