মুক্তি পেল ‘এশা মার্ডার: কর্মফল’ সিনেমার দ্বিতীয় টিজার। এতে খুন রহস্যের এক মনোমুগ্ধকর জার্নি দেখে দর্শকদের মাঝে সিনেমাটি নিয়ে কৌতুহল তুঙ্গে। এবার ঈদে মুক্তি পেতে যাওয়া এই সিনেমায় সিনেমাটির শ্রেষ্ঠাংশে রয়েছে আজমেরী হক বাঁধন এবং পূজা এগনেজ ক্রুজ।সিনেমার অন্যতম প্রযোজক ও লিডস এন্টারটেইনমেন্টের কর্ণধার ফারুক রায়হান জানান, খুব সাদামাটা একটি সমাজে ভয়ংকর একটি ঘটনা কীভাবে সবকিছু পাল্টে দিতে পারে তার অনবদ্য গল্প সম্ভার হচ্ছে ‘এশা মার্ডার’। গল্প বলার ধরনে সিনেমাটি মুগ্ধতা ছড়াবে বলে আমার বিশ্বাস।সিনেমাটির কাহিনীকার, চিত্রনাট্যকার ও পরিচালক সানী সানোয়ার বলেন, জীবন-জীবিকা, প্রেম, খুন আর মানবীয় আবেগের একটি উপখ্যান তৈরির চেষ্টা করেছি। কতটুকু পেরেছি তা দর্শকরাই বলবেন। টিজারে গল্পের খুব অল্প আবেশই রেখেছি।জনপ্রিয় অভিনেত্রী ও লাক্স সুন্দরী আজমেরী হক বাঁধন জানান, টিজার দর্শকদের কমেন্ট পড়ছিলাম। ছোট করে বললে বলব, দর্শক সাড়া আমাকে ও আমাদের টিমকে বিমোহিত করেছে। বিলিভ মি, এবার ঈদের সিনেমাগুলোর মধ্যে ‘এশা মার্ডার’-এর পার্র্থক্য দর্শকরা সিনেমা হলেই ধরতে পারবেন। আমি নিশ্চিত আমাদের সিনেমা তার আনপ্রেডিক্টেবল স্টোরি লাইন-আপ দিয়ে দর্শকদের বিনোদিত করবে।লাক্স সুন্দরী হিসেবে পরিচিত এবং এশা ভূমিকায় অভিনয় করা পূজা এগনেস ক্রুজ বলেন, টিজার দেখে অনেকেই মুগ্ধতার কথা বলছেন। তবে, আমি পুরো সিমেনাম দেখে মুগ্ধতা শোনার অপেক্ষায়। আমার বিশ্বাস, আমাদের টিম-ওয়ার্ক বিফলে যাবে না।ছবিটিতে আরও অভিনয় করেছেন– ফারুক আহমেদ, শরীফ সিরাজ, শতাব্দী ওয়াদুদ, সুষমা সরকার, নিবির আদনান, হাসনাত রিপন, সরকার রওনক রিপন, শিল্পী সরকার অপু, এ কে আজাদ সেতু, ইশিকা সাকিন, সৈয়দ এজাজ আহমেদ প্রমুখ এবং স্পেশাল এপিয়ারেন্স দিয়েছেন মিশা শওদাগর ও সুমিত সেন গুপ্ত।কপ ক্রিয়েশনের প্রযোজনায় নিমির্ত চলচ্চিত্রটিতে সহযোগী প্রযোজনা প্রতিষ্ঠান হিসেবে যুক্ত আছে বিঞ্জ এবং লিডস এন্টারটেইনমেন্ট। চলচ্চিত্রটি আসন্ন ঈদ-উল-আযহায় দেশব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তির পর ধাপে ধাপে বিশ্বের বিভিন্ন মুক্তির প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নাগরপুরে আলোচিত বেজি গ্রুপের প্রধান এনাম জাবির অমিও গ্রেফতার
নাগরপুরে আলোচিত বেজি গ্রুপের প্রধান এনাম জাবির অমিও গ্রেফতার

টাঙ্গাইলের নাগরপুরে বেজি গ্রুপের প্রধান এনাম জাবির অমিওকে গ্রেফতার করেছে নাগরপুর থানা পুলিশ। শুক্রবার(১৫ আগস্ট) ভোরে উপজেলার গয়হাটাতে অভিযান চালিয়ে Read more

গাজীপুরে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ নারী গ্রেফতার
গাজীপুরে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ নারী গ্রেফতার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকা থেকে ইয়াবাসহ নাসিমা বেগম (৪৫) নামে একজনকে আটক করেছে র‌্যাপিড ব্যাটালিয়ন র‌্যাব-১ এর গাজীপুর পোড়াবাড়ী Read more

লালমনিরহাটে গাঁজাসহ জামাই শ্বশুর গ্রেফতার
লালমনিরহাটে গাঁজাসহ জামাই শ্বশুর গ্রেফতার

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নে বিশেষ অভিযানে ৫ কেজি গাঁজাসহ এক সাবেক ইউপি সদস্য এবং তার জামাতাকে গ্রেফতার করেছে পুলিশ। Read more

নিলামে আরও ৮৩ মিলিয়ন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক
নিলামে আরও ৮৩ মিলিয়ন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক

টাকার বিপরীতে মার্কিন ডলারের অবমূল্যায়ন রোধ এবং প্রবাসী আয় ও রপ্তানি খাতকে চাঙ্গা রাখতে বাংলাদেশ ব্যাংক ১১টি ব্যাংক থেকে নিলামের Read more

মুন্সিগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোরচক্রের চার সদস্য গ্রেপ্তার
মুন্সিগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোরচক্রের চার সদস্য গ্রেপ্তার

মুন্সিগঞ্জের সিরাজদিখানে চোরাই মোটরসাইকেল ক্রয়–বিক্রয়কারী আন্তজেলা চোরচক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে চুরি হওয়া একটি ইয়ামাহা Read more

নারী শিক্ষার্থী নিয়ে ইবি শিক্ষকের কুরুচিপূর্ণ মন্তব্যের অডিও ভাইরাল
নারী শিক্ষার্থী নিয়ে ইবি শিক্ষকের কুরুচিপূর্ণ মন্তব্যের অডিও ভাইরাল

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাছির উদ্দিন মিঝির একটি অডিও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন