আমরা জাপানের কাছে ৫০০ থেকে ৭৫০ মিলিয়ন ডলার বা ১ বিলিয়ন ডলারের মতো সাপোর্ট এক্সপেক্ট করছি। তার মধ্যে ৫০০ মিলিয়ন ডলার বাজেট সাপোর্ট হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।মঙ্গলবার (২৭ মে) বিকেলে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক বিফ্রিংয়ে এসব কথা বলেন তিনি।তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা জাপানে সফরে যাচ্ছেন। এটা আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ভিজিট। জাপানের বিনিয়োগকারীদের বাংলাদেশের ব্যাপারে খুবই আগ্রহ রয়েছে। আড়াই হাজার জাপানির জন্য একটি ইকোনমিক জোন করা হয়েছে। সেই ইকোনমিক জোনে যাতে আরো বেশি জাপানি বিনিয়োগ আসে এবং তাদের আর কী কী সুযোগ-সুবিধা দেওয়া যায় সে বিষয়ে তিনি (প্রধান উপদেষ্টা) কথা বলবেন। ওই সেমিনারে ৩০০ জনের মতো জাপানি বিনিয়োগকারী থাকবেন।’মহেশখালী-মাতারবাড়ী সমন্বিত অবকাঠামো উন্নয়ন উদ্যোগে প্রধান উপদেষ্টা জোর দিয়েছেন জানিয়ে তিনি বলেন, ‘এখানে অনেকগুলো প্ল্যান। পুরো প্ল্যানটা যদি এগজিকিউট করা হয়, সেখানে ইনভেস্টর লাগবে ১৪০ বিলিয়ন ডলারের মতো, সেই জায়গায় কিভাবে ইনভেস্টমেন্ট আনা যায়, সেটার জন্য এই সফরে ফোকাস থাকবে।’এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইন্দোনেশিয়ায় ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
ইন্দোনেশিয়ায় ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে ইন্দোনেশিয়া। আজ বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৬টা ৪৮ মিনিটে দেশটিতে এ ভূমিকম্প Read more

শিবনগর গ্রামে জমি বিরোধে দুই মামলা, আসামিরা ঘুরছে প্রকাশ্যে
শিবনগর গ্রামে জমি বিরোধে দুই মামলা, আসামিরা ঘুরছে প্রকাশ্যে

কুমিল্লার মেঘনা উপজেলার ভাওরখোলা ইউনিয়নের শিবনগর ও চরনারায়নপুর গ্রামে জমি সংক্রান্ত পুরনো বিরোধকে কেন্দ্র করে দুটি পৃথক হামলার ঘটনা ঘটেছে। Read more

প্রাক্তন স্বামীর সঙ্গে মাহি, লিখলেন মাশাল্লাহ
প্রাক্তন স্বামীর সঙ্গে মাহি, লিখলেন মাশাল্লাহ

বছর দেড়েক আগে চিত্রনায়িকা মাহিয়া মাহি জানিয়েছিলেন, স্বামী রাকিব সরকারের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়েছে। এর পরে আগে একসঙ্গে দেখা যায়নি এই Read more

ভারত-পাকিস্তান উত্তেজনায় নতুন মাত্রা
ভারত-পাকিস্তান উত্তেজনায় নতুন মাত্রা

কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনায় নতুন মাত্রা পেল। এবার পাকিস্তানকে ঋণ দেওয়ার আগে আন্তর্জাতিক Read more

জম্মু-কাশ্মিরে ভয়াবহ ভূমিধসে নিহত বেড়ে ৩১
জম্মু-কাশ্মিরে ভয়াবহ ভূমিধসে নিহত বেড়ে ৩১

ভারতের জম্মু-কাশ্মিরের রিয়াসি জেলার কাটারা শহরে অবস্থিত বৈষ্ণো দেবীর মন্দিরের কাছে ভূমিধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩০ জনে পৌঁছেছে। কাদা-মাটি Read more

শান্তিপুর নদী থেকে বালু উত্তোলনে জড়িত তিনজনকে ৯০ দিনের কারাদণ্ড
শান্তিপুর নদী থেকে বালু উত্তোলনে জড়িত তিনজনকে ৯০ দিনের কারাদণ্ড

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বহুল আলোচিত শান্তিপুর নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে তিনজনকে ৯০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন