পটুয়াখালী জেলার বাউফল-ঢাকা নৌরুটের নদীর বাঁকে বাঁকে ও প্রবেশমুখে জেগে উঠেছে অসংখ্য ডুবোচর। ডুবোচর সৃষ্টি হওয়ার কারণে লঞ্চ, কার্গোসহ নৌযানগুলো ঝুঁকি নিয়ে চলাচল করছে। বাউফল-ঢাকাগামী ডাবল ডেকার লঞ্চগুলো ভাটার সময় প্রায়ই চরে আটকে যায়। আবার কোনো কোনো সময়ে এ নৌরুটে জোয়ার-ভাটার উপর নির্ভর করে নৌযানগুলোকে চলাচল করতে হয়।ডুবোচরের কারণে যথা সময়ে যাত্রীরা গন্তব্যে পৌঁছাতে না পেরে দুর্ভোগের শিকার হচ্ছেন। অন্যদিকে, মালবাহী কার্গোতে পরিবহন করা মালামাল নিয়ে উপজেলায় সময়মতো না পৌঁছানোর কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা।সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলার নদীবন্দর কালাইয়া, বগা, নুরাইনপুর, ধুলিয়া থেকে প্রতিদিন কমপক্ষে ১০ থেকে ১২টি ডাবল ডেকার লঞ্চ ঢাকা রুটে, প্রায় ১৮টি সিঙ্গেল ডেকার লঞ্চ অভ্যন্তরীণ রুটে ও শতাধিক মালবাহী কার্গো জাহাজ ঢাকা রুটে ছাড়াও স্থানীয় রুটে অসংখ্য ট্রলার চলাচল করে।কালাইয়া বন্দর আড়তদার সমিতির সভাপতি সহিদুল ইসলাম শাহিন বলেন, এ অঞ্চলের যাত্রীরা ও ব্যবসায়ীরা দীর্ঘ বছর ধরে নৌরুটে যাতায়াত ও মালামাল পরিবহনে বেশ স্বাচ্ছন্দ্যবোধ করার কারণে নৌরুটটি বেশ গুরুত্বপূর্ণ। ব্যবসায়ীরা তাদের মালামাল রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় আনা ও নেওয়ার ক্ষেত্রে লঞ্চ ও কার্গো ব্যবহার করতেন। কিন্তু গত কয়েক বছর ধরে নদীর বিভিন্ন স্থানে ডুবোচরের কারণে ব্যবসায়ীরা ধীরে ধীরে নদীপথ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। আর এ কারণে সড়কপথে ব্যয় বেড়ে যাওয়ায় ভোক্তা পর্যায়ে দাম বেড়ে গেছে।এ রুটের একাধিক লঞ্চের সুকানি জানান, বগার লোহালিয়া নদীর চরগরবদী, ঝিলনা কারখানা, বগা লঞ্চঘাটের উত্তর পাশে প্রায় এক কিলোমিটার, বাহেচরচর, নাজিরপুর, ধুলিয়া, নিমদি, কালাইয়া লঞ্চঘাটের প্রবেশমুখে অসংখ্য ডুবোচর জেগে উঠেছে। এসব ডুবোচরের কারণে চ্যানেলগুলো ছোট হয়ে গেছে। প্রায়ই ওই ডুবোচরে নৌযান আটকে পড়ে। তাই ঘণ্টার পর ঘণ্টা জোয়ারের জন্য অপেক্ষা করে নৌযান ছাড়তে হয়।উপজেলার কালাইয়া লঞ্চঘাট থেকে নিয়মিত ঢাকা আসা-যাওয়া করে এম ভি ধুলিয়া লঞ্চের শাহজাহান মিয়া বলেন, এই রুটের অসংখ্য ডুবোচরের কারণে প্রায়ই লঞ্চ নদীতে আটকে থাকে। যাত্রীরা জোয়ারের জন্য অপেক্ষা না করে লঞ্চের ভাড়া না দিয়েই জেলেদের কিংবা অন্যান্য ট্রলারের মাধ্যমে নেমে যায়। এতে লোকসানের মুখে পড়তে হয় লঞ্চ কর্তৃপক্ষকে।উপজেলার পরিবহন সমিতির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সিদ্দিকি জানান, এক সময়ে নুরাইনপুরের আলোকি নদী দিয়ে সহজেই কালিশুরী হয়ে ধুলিয়া চ্যানেল দিয়ে ঢাকা, কাঠপট্রি, চাঁদপুর, বরিশাল, ঝালকাঠি থেকে মালামাল ক্রয় করে নৌযান দিয়ে দ্রুত চলাচল করা যেত। কিন্তু সেই উত্তাল আলোকি নদী এখন মরা খালে পরিণত হয়েছে। তাই নৌযান নিয়ে এখন প্রায় ৩০ কিলোমিটার নৌপথ অতিরিক্ত ঘুরে আসতে হয়। এত করে পরিবহন খরচও বেড়ে গেছে।এ অবস্থায় উপজেলার নৌপথের গুরুত্ব বিবেচনা করে অবিলম্বে পরিকল্পিত খননের মাধ্যমে নদীতে নৌ চলাচলের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন। পানি উন্নয়ন বোর্ডের পটুয়াখালী জেলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. রাকিব বলেন, জন গুরুত্বপূর্ণ এই নৌরুটের নব্যতা ফিরিয়ে আনার জন্য দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে। এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভোলায় সিএনজি–পিকআপ মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক নিহত
ভোলায় সিএনজি–পিকআপ মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক নিহত

ভোলার বোরহানউদ্দিনে সিএনজি - পিকআপ মুখোমুখি সংঘর্ষে সালাউদ্দিন মিয়া (৪১) নামের এক সিএনজি চালক নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজিতে থাকা Read more

পাবনায় পঞ্চগড় এক্সপ্রেস লাইনচ্যুতি: তদন্তে ৪ সদস্যের কমিটি
পাবনায় পঞ্চগড় এক্সপ্রেস লাইনচ্যুতি: তদন্তে ৪ সদস্যের কমিটি

সাড়ে ৫ ঘণ্টা পর পাবনার ভাঙ্গুড়ায় আন্তঃনগর 'পঞ্চগড় এক্সপ্রেস' ট্রেনের ইঞ্জিনসহ লাইনচ্যুত দু'টি বগি উদ্ধার করা হয়েছে। এতে করে উত্তরবঙ্গের Read more

‘আ.লীগের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনা নেই’
‘আ.লীগের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনা নেই’

আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কোন সম্ভাবনা নেই। বরং সংগঠন হিসেবেও, এরইমধ্যে আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে বিচার Read more

ইসরায়েলি অস্ত্র উৎপাদন স্থাপনায় হামলা চালাল ইরান
ইসরায়েলি অস্ত্র উৎপাদন স্থাপনায় হামলা চালাল ইরান

ইসরায়েলের পুলিশের সাইবার প্রযুক্তি কেন্দ্র এবং অস্ত্র উৎপাদন স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান।মঙ্গলবার (১৭ মার্চ) ইসরায়েলের উত্তরাঞ্চলে ওই হামলা Read more

৭ মিনিটের অভিযানে ল্যুভর থেকে যেভাবে ৮ রত্ন চুরি হলো
৭ মিনিটের অভিযানে ল্যুভর থেকে যেভাবে ৮ রত্ন চুরি হলো

অন্য স্বাভাবিক দিনের মতোই রোববার সকালে দর্শনার্থীদের জন্য ল্যুভর জাদুঘরের দরজা খোলা হয়। এর ঠিক আধা ঘণ্টা পর ভবনের দক্ষিণ Read more

টিভিতে আজকের খেলা (৫ আগস্ট ২০২৫)
টিভিতে আজকের খেলা (৫ আগস্ট ২০২৫)

টরেন্টোয় চলছে কানাডিয়ান ওপেন টেনিস। এছাড়া ইংল্যান্ডে চলমান দ্য হানড্রেড টুর্নামেন্টে আজ রয়েছে লন্ডন ডার্বি।টেনিসকানাডিয়ান ওপেনরাত ১০–৩০ মি., সনি স্পোর্টস Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন