চট্টগ্রামের মিরসরাইয়ে হাঁস নিয়ে কথা কাটাকাটির জেরে এক বৃদ্ধকে গলা টিপে হত্যার অভিযোগ পাওয়া গেছে। তিনি মিরসরাই উপজেলার মায়ানী ইউনিয়নের মধ্যম মায়ানী গ্রামের শেখ হামিদ মুহুরী বাড়ির মৃত শেখ আহমদের ছেলে ফজলুল করিম (৭০)। মঙ্গলবার (৬ মে) সকালে এঘটনা ঘটে।খোঁজ নিয়ে জানা গেছে, হাঁসের মালিকানা নিয়ে পাশের বাড়ির ফয়েজ উল্লাহ’র ছেলে মো. জাকারিয়া জাহেদের সঙ্গে ফজলুল করিমের কথা কাটাকাটি হয়। এসময় জাকারিয়া ওই বৃদ্ধকে কিলঘুষি দিতে থাকে। এক পর্যায়ে গলা টিপে ধরলে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরে বাড়িতে নেয়ার পথে তার মৃত্যু হয়।নিহত ফজলুল করিমের ছোট ভাই বজলুল করিম জানান, গত দুই দিন আগে তারা আমার ভাইয়ের ৪/৫টি হাঁস নিয়ে যায়। আজ সকালে তাকে দেখতে পেয়ে আমার ভাই  জিজ্ঞেস করতে যায়। কথা বলার এক পর্যায়ে জাকারিয়া আমার ভাইকে কিল ঘুষি দিয়ে গলা টিপে ধরলে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরে বাড়ির মানুষের চিৎকারে আমরা বের হয়ে তাকে উদ্ধার করে নিয়ে আসার পথে সে মারা যায়। সে আমার ভাইকে হত্যা করেছে। আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি।এবিষয়ে অভিযুক্ত জাকারিয়া জাহেদের সাথে কথা বলতে তার মোবাইলে একাধিকবার কল দেওয়ার চেষ্টা করে বন্ধ পাওয়া যায়।মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) আতিকুর রহমান বলেন, মায়ানীতে হাঁস নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে গলা চেপে ধরলে বৃদ্ধ মারা যায়। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ( চমেক)  পাঠানো হয়েছে। এখনো থানায় মামলা হয়নি। অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দিনে-দুপুরে সাবেক স্ত্রীকে তুলে নিয়ে ধর্ষণের চেষ্টা ও মারধর
দিনে-দুপুরে সাবেক স্ত্রীকে তুলে নিয়ে ধর্ষণের চেষ্টা ও মারধর

যশোরে দিনে দুপুরে সাবেক স্ত্রীকে তুলে নিয়ে ধর্ষণের চেষ্টা ও মারধরের অভিযোগ উঠেছে। রবিবার (১৮ মে) দুপুরে বাঘারপাড়া উপজেলার ধলগা Read more

আজ ১৩ মে, রাশিফলে কী আছে জেনে নিন
আজ ১৩ মে, রাশিফলে কী আছে জেনে নিন

প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা Read more

ভারতের সঙ্গে বাণিজ্য আলোচনা নাকচ করলেন ট্রাম্প
ভারতের সঙ্গে বাণিজ্য আলোচনা নাকচ করলেন ট্রাম্প

ভারতের সঙ্গে নতুন করে বাণিজ্য আলোচনা শুরুর সম্ভাবনা নাকচ করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়া থেকে তেল কেনার জের Read more

নোয়াখালীতে স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ
নোয়াখালীতে স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ

নোয়াখালী জেলা সিভিল সার্জন কার্যালয়ের অধীনে অনুষ্ঠিত স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ ওঠেছে। এ ঘটনায় লিখিত পরীক্ষা বাতিল করে Read more

আ.লীগের বিষয়ে সিদ্ধান্ত নিতেই জরুরি মিটিং: প্রেসসচিব
আ.লীগের বিষয়ে সিদ্ধান্ত নিতেই জরুরি মিটিং: প্রেসসচিব

প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে আমরা আমাদের সরকারের বিবৃতি দিয়েছি। আজ রাতে মিটিং আছে, সেখানে Read more

নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকট, ভোগান্তিতে রোগীরা
নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকট, ভোগান্তিতে রোগীরা

টাঙ্গাইলের নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকটের কারণে চিকিৎসাসেবা চরমভাবে ব্যাহত হচ্ছে। দীর্ঘদিন ধরে চিকিৎসক, নার্স এবং সহায়ক কর্মী সংকট Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন