ঢাকার ধামরাইয়ে আবাসিক এলাকায় অনুমোদনহীনভাবে গড়ে উঠেছে সিসা তৈরির কারখানা। এর ফলে চরমভাবে স্বাস্থঝুকিতে রয়েছে ওই এলাকায় বসবাসরত মানুষ।এছাড়া পুরাতন ব্যাটারি পুড়িয়ে সিসা তৈরির ফলে তিন ফসলি জমির ব্যাপক ক্ষতিসহ বিভিন্ন গাছের ফলমূল ঝরে পড়ছে। শুধু তাই নয়, বিভিন্ন গাছ কেটে কাঠ পুড়িয়ে কয়লা তৈরি করে। সেই কয়লা দিয়ে সিসা গালিয়ে পাটা তৈরি করে। যার কারণে দিন দিন এলাকার গাছপালা উজাড় হচ্ছে, যা পরিবেশের জন্য হুমকি স্বরূপ।প্রশাসনকে বৃদ্ধাঙুলি দেখিয়ে এবং আইনের কোনো তোয়াক্কা না করেই ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলি এক্সেল লোড স্টেশনের পশ্চিম পাশে খোলা জায়গায় পুরাতন ব্যাটারি পুড়িয়ে সিসা তৈরি করছে ধামরাইয়ের গাংগুটিয়া ইউনিয়নের ওবায়দুল নামে এক ব্যক্তি। তিনি নিজের প্রভাব খাটিয়ে এ অবৈধ ব্যবসা করে যাচ্ছেন।পুরাতন ব্যাটারি পুড়িয়ে সিসা তৈরি করার ফলে পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়ছে বলে দাবি এলাকাবাসীর। এই ব্যাপারে প্রকাশ্যে প্রতিবাদ করার ফলে উল্টো প্রতিবাদকারীদের বিভিন্ন হামলা ও মামলার ভয় দেখিয়ে এলাকা ছাড়ার হুমকি প্রদান করে কারখানা কর্তৃপক্ষ।সরেজমিনে গিয়ে দেখা যায়, সিসা কারখানার মালিক ওবায়দুল পাশাপাশি দুটি জায়গায় ব্যাটারি পুড়িয়ে সিসা তৈরি করছে। এর ফলে আশপাশের বাড়ির টিনের তৈরি ঘরগুলোর টিন ছিদ্র ছিদ্র হয়ে গেছে। কারণ পুরাতন ব্যাটারি পুড়িয়ে সিসা তৈরির ফলে বিষাক্ত কালো ধোঁয়া চারদিকে ছড়িয়ে পড়ে। এ কারণে শ্বাস-প্রশ্বাসে ভেসে আসে ঝাঁঝালো গন্ধ, যা মানুষ এবং পরিবেশের জন্য হুমকিস্বরূপ। রাতের আঁধারে শ্রমিকরা কোনোপ্রকার নিরাপত্তা বালাই না রেখে খোলা জায়গায় হাত-মুখে গ্লাভস ও মাস্ক না পরে আগুন জ্বালিয়ে পুরাতন ব্যাটারি পুড়িয়ে সিসা তৈরি করে।শ্রমিকদের জিজ্ঞাসাবাদ করে জানা যায়, এইভাবে রাতে একই চুল্লিতে পুরাতন ব্যাটারি পুড়িয়ে সেই ব্যাটারি থেকে সিসা বের করা হয়। পরে সেই সিসা আবার লোহার তৈরি কড়াইয়ে ঢেলে পাটা তৈরি করা হয় এবং প্রতিটি পাটার ওজন প্রায় ৩০/৩২ কেজি। পরে সেগুলো বাজারে বিক্রি করা হয়।নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, ‘আমার বাড়ির পাশে এই কারখানার কারণে আমিসহ আমার বাড়ির ছোট ছোট বাচ্চাদেরও শ্বাস নিতে কষ্ট হচ্ছে। আমিসহ এলাকার সবাই মিলে ওবায়দুলকে বারবার নিষেধ করেছি। উল্টো সে আমাদের বিভিন্ন ধরনের মামলা হামলার ভয়-ভীতি দেখায়। আমরা এখন অসহায় হয়ে পড়েছি।’পুরাতন ব্যাটারি পুড়িয়ে সিসা তৈরির এক মিস্ত্রি বলেন, ‘কাগজপত্র সম্পর্কে আমরা কিছু বলতে পারব না। মালিক ভালো বলতে পারবেন। আমরা জানি এই কাজ করলে আমাদের বিভিন্ন ধরনের অসুখ হবে, কী করব পেটের দুঃখে কাজ করে খাই।’এই বিষয়ে এক পথচারী বলেন, ‘পুরোনো ব্যাটারির সিসা গলানোর কারণে এলাকার অনেক মানুষের বিভিন্ন ধরনের রোগবালাইসহ শ্বাসকষ্টের রোগ হওয়ার প্রবণতা রয়েছে। এসিডযুক্ত ধোঁয়া নির্গত হওয়ায় আশপাশের জমির ফসলেরও অনেক ক্ষতি হচ্ছে।’ব্যাটারি কারখানার মালিক ওবায়দুল বলেন, ‘আমরা ব্যাটারি কারখানা থেকে ওয়েস্টেজ (বর্জ্য) এনে সেগুলো থেকে সিসা বের করে আগুনে গালিয়ে পাটা আকারে তৈরি করে বাজারে বিক্রি করি। আমরা কারও কোনো ক্ষতি করি না।’ধামরাই উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুর রহমান বলেন, ‘সিসা এমনই এক খারাপ পদার্থ, এটা যেখানে পড়বে সেখানে কোনো ধরনের ফসল হবে না। হলেও সেটা মানবদেহের জন্য খুবই ক্ষতিকর।’উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাফফাত আরা সাঈদ বলেন, ‘অবৈধ সিসা কারখানার মালিকের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরো বলেন, মানবদেহের জন্য হুমকিস্বরূপ ও জমির ফসলের জন্য ক্ষতিকর সেই কারখানা বন্ধ করে দেওয়া হবে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাঘাইছড়িতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো যুবকের
বাঘাইছড়িতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো যুবকের

রাঙ্গামাটির বাঘাইছড়িতে মাঝিপাড়া ১৮ কিলো নামক এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একজন নিহত এবং আহত হয়েছেন দুইজন।মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকাল সাড়ে Read more

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, আক্রান্ত ৪৩৪
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, আক্রান্ত ৪৩৪

সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত ৪৩৪ জন হাসপাতালে ভর্তি Read more

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনা অব্যাহত থাকবে
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনা অব্যাহত থাকবে

দ্বিতীয় দফার বাণিজ্য আলোচনার তৃতীয় ও শেষ দিনে কয়েকটি বিষয়ে দুই দেশ একমত হয়েছে। তবে কিছু বিষয় এখনও অমীমাংসিত রয়ে Read more

পিরোজপুরে ২২ মোবাইলসহ বিকাশ প্রতারণার ১৮ হাজার টাকা উদ্ধার
পিরোজপুরে ২২ মোবাইলসহ বিকাশ প্রতারণার ১৮ হাজার টাকা উদ্ধার

পিরোজপুরে জেলা পুলিশের আইসিটি ও মিডিয়া (সাইবার পেট্রোলিং) শাখা অভিযান চালিয়ে হারিয়ে যাওয়া ২২টি মোবাইল ফোন সেট এবং বিকাশ প্রতারণার Read more

বাঘায় স্ত্রীর পরকীয়া সন্দেহে তিন সহদর ভাইকে কুপিয়ে জখম
বাঘায় স্ত্রীর পরকীয়া সন্দেহে তিন সহদর ভাইকে কুপিয়ে জখম

রাজশাহীর বাঘায় বুধবার (৯ এপ্রিল) রাত ৮ টার দিকে উপজেলার বাউসা ইউনিয়নের বাউসা মাঝপাড়া বাজার এলাকায় স্ত্রীর পরকীয়া সন্দেহে কথা Read more

আজ পল্লী বিদ্যুৎ সমিতির মহাসমাবেশ
আজ পল্লী বিদ্যুৎ সমিতির মহাসমাবেশ

অভিন্ন চাকরিবিধি বাস্তবায়ন এবং চেয়ারম্যানের অপসারণসহ ৭ দফা দাবিতে আজ সোমবার মহাসমাবেশের ডাক দিয়েছেন আন্দোলনরত পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা। গতকাল রবিবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন