রাজধানীর উত্তরা পূর্ব থানার একটি হত্যাচেষ্টা মামলায় কারাগারে থাকা অভিনেত্রী শমী কায়সারকে একই থানার নতুন মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। গ্রেপ্তার দেখানো এ মামলাটিও হত্যাচেষ্টার বলে জানা গেছে। বুধবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে জানানো হয়েছে এ তথ্য।জানা গেছে, উত্তরা পূর্ব থানার ওই মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য বুধবার মামলার তদন্ত কর্মকর্তা আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফয়সাল ইশতিয়াক তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। প্রসঙ্গত, ছাত্র-জনতার আন্দোলনের সময় একজন আহত হওয়ার ঘটনায় গত বছর ২৯ অক্টোবর উত্তরা পূর্ব থানায় শমী কায়সারের বিরুদ্ধে একটি হত্যাচেষ্টা মামলা করা হয়। ওই মামলায় গত বছর ৫ নভেম্বর দিবাগত রাতে উওরা ৪নং সেক্টরের ৬ নম্বর রোডের ৫৩ নম্বর বাসা থেকে আটক করা হয় এ অভিনেত্রীকে।ওই মামলায় সিএমএম ও মহানগর দায়রা জজ আদালত জামিন নামঞ্জুর করলে হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন শমী কায়সার। এই আবেদনের শুনানি নিয়ে গত বছরের ১০ ডিসেম্বর হাইকোর্ট রুল দিয়ে তাকে অন্তর্বর্তীকালীন জামিন দেন।এই আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে। এর পরিপ্রেক্ষিতে গত ১২ ডিসেম্বর আপিল বিভাগের চেম্বার আদালত জামিন স্থগিত করে রাষ্ট্রপক্ষের আবেদনটি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য নির্ধারণ করেন।এরপর আপিল বিভাগ চেম্বার আদালতের দেওয়া স্থগিতাদেশ বহাল রেখে হাইকোর্টে এ সংক্রান্ত রুল নিষ্পত্তি করতে সময়সীমা নির্ধারণ করে দেন। সে অনুযায়ী, হাইকোর্ট গত ১২ মার্চ জামিন প্রশ্নে রুল যথাযথ (অ্যাবসলিউট) ঘোষণা করে রায় দেন।এর আগে, গত ১৪ অক্টোবর মাগুরা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে বিভিন্ন সময় কটূক্তি করার অভিযোগে অভিনেত্রী শমী কায়সারের নামে ১০০ কোটি টাকার মানহানির মামলা হয়। তার আগে, গত ৫ আগস্ট ছাত্র বিক্ষোভ ও গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী সরকার পতনের পর ১৪ আগস্ট দেশের ই-কর্মাস প্রতিষ্ঠানগুলোর সংগঠন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সভাপতির পদ থেকে পদত্যাগ করেন শমী কায়সার। অভিনেত্রী এবং প্রযোজক শমী কায়সার নব্বই এর দশকের নামকরা অভিনেত্রী। ১৯৭০ সালে জন্মগ্রহণ করেন শমী। তার বাবার নাম শহীদুল্লাহ কায়সার ও মাতার নাম পান্না কায়সার। তার মা পান্না একজন লেখিকা এবং সাবেক সংসদ সদস্য। সাবেক রাষ্ট্রপতি একিউএম বদরুদ্দুজা চৌধুরীর স্ত্রী মায়া, পান্নার বোন। সে হিসেবে শমী কায়সার এবং রাজনীতিক মাহি বি চৌধুরী খালাতো ভাই-বোন। এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
১০ মে: নামাজের সময়সূচি
১০ মে: নামাজের সময়সূচি

কেয়ামতের দিন প্রথম হিসাব নেওয়া হবে নামাজের। তাই যতই ব্যস্ততায় থাকুক না কেন ওয়াক্তমতো ফরজ নামাজ আদায় করা খুবই গুরুত্বপূর্ণ। Read more

শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

‘জয় বাংলা ব্রিগেড’-এর জুম মিটিংয়ে অংশ নিয়ে অন্তর্বর্তী সরকারকে উৎখাত ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে অংশ নেওয়ার অভিযোগে করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী Read more

ভালুকায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নতুন শুরু, হস্তান্তর হলো ২৮ টি-স্টল
ভালুকায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নতুন শুরু, হস্তান্তর হলো ২৮ টি-স্টল

ময়মনসিংহের ভালুকা উপজেলা সদরে ফুটপাত দখল করে রাখা অবৈধ দোকানপাট উচ্ছেদের পর এবার ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনে উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। এ Read more

৪৮৯ উপজেলায় বিজিবি মোতায়েন থাকবে
৪৮৯ উপজেলায় বিজিবি মোতায়েন থাকবে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানীসহ দেশের ৪৮৯টি উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার (৬ Read more

মৌলভীবাজারের শীর্ষ সন্ত্রাসী ছাত্রলীগ নেতা তুষার গ্ৰেফতার
মৌলভীবাজারের শীর্ষ সন্ত্রাসী ছাত্রলীগ নেতা তুষার গ্ৰেফতার

মৌলভীবাজার শহরের শীর্ষ সন্ত্রাসী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা আনিসুল ইসলাম চৌধুরী তুষারকে গ্ৰেফতার করেছে পুলিশ।রোববার (১৩ এপ্রিল) রাতে শহরের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন